ফিরে দেখা ২০২৪

তারকাদের বিয়েময় বছর

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ০৪:৩১ পিএম

বর্ণিল ২০২৪। তবে কাজের চেয়েও ব্যক্তিগত কারণ বেশি হয়েছে চর্চিত। এরমধ্যে সুখবর দিয়েছেন বেশ কয়েকজন তারকা। ঘর বেঁধেছেন বাস্তবে। এ বছর বিয়ের খবর দিয়েছেন বিনোদন অঙ্গনের ১৫’র বেশি তারকা। একঝলকে দেখে নেওয়া যাক তারাদের নতুন অধ্যায়—

মৌসুমী হামিদ-আবু সাঈদ
১১ জানুয়ারি
দীর্ঘদিন প্রেমের পর চলতি বছরের শুরুতেই নিজের বিয়ের খবর দেন অভিনেত্রী মৌসুমী হামিদ। লেখক আবু সাঈদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই অভিনেত্রী। বলা যায়, অনেকটা ফাঁস হয়ে যায় বিয়ের খবর। নিজেরাই পারিবারিকভাবে সারতে চেয়েছিলেন। তবে গণমাধ্যমের কাছে আগেই স্বীকার করতে হয় খবরটি।

ফারহান আহমেদ জোভান
১২ জানুয়ারি
মৌসুমী হামিদের বিয়ের পরদিনই জানুয়ারি মাসের ১২ তারিখে সাজিন আহমেদ নির্জনাকে বিয়ে করেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। তাঁর স্ত্রী ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। দেড় বছরের প্রেমের পর পারিবারিকভাবে বিয়ে সারেন তাঁরা।

ইমরান ও অর্ষা। ছবি ফেসবুক থেকে নেওয়া

ইমরান-অর্ষা
১৪ জানুয়ারি
বলা যায়, জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে এ বিয়ের মাধ্যমে হয়ে যায় হ্যাটট্রিক। মৌসুমি, জোভানের পর বিয়ের পিঁড়িতে বসেন নাজিয়া হক অর্ষা ও মোস্তাফিজুর নূর ইমরান। চলতি বছর ১৪ জানুয়ারি সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামীর সঙ্গে কয়েকটি ছবি প্রকাশ করে বিয়ের খবর দেন অভিনেত্রী। জানান, অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরানকে বিয়ে করেছেন তিনি।

জিনাত সানু স্বাগতা-হাসান আজাদ
২৪ জানুয়ারি 
প্রেমিক ও বন্ধু হাসান আজাদের সঙ্গেই বিয়ের পিঁড়িতে বসেন স্বাগতা। ওইদিন দুপুর ১২টায় রাজধানীর মহাখালীর গাউসুল আজম মসজিদে বিয়ে হয় তাঁদের। পরদিন রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে বিষয়টি নিশ্চিত করেন অভিনেত্রী। বর লন্ডনপ্রবাসী। তাঁর জন্ম ও পড়াশোনা সবই যুক্তরাজ্যে। সংগীত জগতের সঙ্গেও জড়িত। তাঁদের দুজনের গানও প্রকাশিত হয়েছে।

অর্চিতা স্পর্শিয়া
১৩ ফেব্রুয়ারি 
সৈয়দ রিফাত নাওঈদ হোসেনকে বিয়ে করেছেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। বর পড়াশোনা করেছেন দেশের বাইরে। এখন একটি সফটওয়্যার প্রতিষ্ঠানের পরিচালক পদে কাজ করছেন।

তামিম মৃধা
২৩ ফেব্রুয়ারি 
এদিন দ্বিতীয় বিয়ের কথা জানান ছোটপর্দার অভিনেতা তামিম মৃধা। তাঁর স্ত্রীর নাম রাইসা ইসলাম।

নাদিয়ার বিয়ের মুহূর্ত। ছবি ফেসবুক থেকে নেওয়া

সালহা খানম নাদিয়া
২১ জুন 
এদিন রাতে সোশ্যাল মিডিয়া ফেসবুক পেজে বরের সঙ্গে ছবি পোস্ট করে বিয়ের খবর প্রকাশ্যে আনেন ছোট পর্দার পরিচিত মুখ অভিনেত্রী সালহা খানম নাদিয়া। বরের নাম সালমান আরাফাত। তাঁরা দু’জন আগে থেকেই পরিচিত ছিলেন। সালমান আরাফাতও বিনোদন অঙ্গনে কাজ করেন। নাটক ও বিজ্ঞানপচিত্রে নিয়মিত কাজ করেন তিনি।

রুকাইয়া জাহান চমক
২১ জুন
ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক মাত্র ৯ টাকা দেনমোহরে ব্যবসায়ী আজমান নাসিরকে বিয়ে করেন। অভিনেত্রীর স্বামী পেশায় একজন ব্যবসায়ী। তাঁর গ্রামের বাড়ি কুষ্টিয়ায়।

শিরিন শিলা
১০ অক্টোবর
নায়িকা শিরিন শিলা বিয়ে করেন আবিদুল মোহাইমিন সাজিলকে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে স্নাতক সম্পন্ন করেছেন তিনি। পেশায় সাজিল ফার্মাসিস্ট। এ ছাড়া ট্রাভেল এজেন্সির ব্যবসাও রয়েছে তাঁর। 

স্বামীর সঙ্গে সুজানা। ছবি ফেসবুক থেকে নেওয়া

সুজানা জাফর
২২ আগস্ট
দীর্ঘদিন একা থাকার পর চলতি বছরের ২৮ অক্টোবর বিয়ের খবর জানান মডেল ও অভিনেত্রী সুজানা জাফর। তাঁর স্বামীর নাম সৈয়দ হক। গত ২২ আগস্ট দুবাই কোর্টে বিয়ে করেছেন তাঁরা। স্বামী সৈয়দ হকও দুবাইতে থাকেন।

সাবরিনা সুলতানা কেয়া
২৮ নভেম্বর
একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাবরিনা সুলতানা কেয়াও বিয়ের খবর জানান ফেসবুকে। স্বামীর নাম মোস্তাক কিবরিয়া। পেশায় ব্যবসায়ী। ওইদিন সোশ্যাল মিডিয়ায় এ নায়িকা লেখেন, ‘আলহামদুলিল্লাহ। বিয়ে করলাম, সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

তানজিকা আমিন
৬ ডিসেম্বর 
অভিনেত্রী তানজিকা আমিন রাজধানী ঢাকার বেইলি রোডে নিজ বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। তাঁর স্বামীর নাম সাইফ বাসুনিয়া। দীর্ঘ ২৫ বছরের বেশি সময় ধরে অস্ট্রেলিয়ার সিডনিতে থাকেন তিনি। বিয়েতে দুই পরিবারের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন। বিশেষ এই দিনে মায়ের বিয়ের শাড়ি পরেছিলেন অভিনেত্রী।

শারমীন জোহা শশী
১৬ ডিসেম্বর
বিজয় দিবসে বিয়ের পিঁড়িতে বসেন ‘হাজার বছর ধরে’ সিনেমার নায়িকা ‘টুনী’ চরিত্রে অভিনয় করা অভিনেত্রী শশী। বর খালিদ হোসাইন অভি। তিনি ব্রডকাস্টিং মিডিয়া অ্যান্ড কোম্পানির সঙ্গে জড়িত। পেশায় একজন ডাবিং ডিরেক্টর। আবার অনেক সিরিজ, কার্টুন, অ্যানিমেশনে ভয়েস দিয়েছেন।

বিয়েতে স্বামীর সঙ্গে উর্বী। ছবি: ফেসবুক থেকে নেওয়া

প্রিয়ন্তী উর্বী
২৭ ডিসেম্বর
ছোটপর্দার জনপ্রিয় মুখ প্রিয়ন্তী উর্বীর বিয়ের খবর দিয়ে শেষ হচ্ছে বছর। গত ২৭ ডিসেম্বর জীবনের নতুন অধ্যায় শুরু করলেন তিনি। প্রিয়ন্তীর স্বামীর নাম সালমান আহমেদ। বর্তমানে ডেইলি স্টার পত্রিকার বিপণন বিভাগে কর্মরত রয়েছেন।

বিয়ে করেছেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল ও দক্ষিণ আফ্রিকান মডেল গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেস। শুক্রবার গোয়ার মাপুসার সাব-রেজিস্ট্রার কার্যালয়ে আইনি প্রক্রিয়ায় বিয়ে নিবন্ধন করেন তারা। ৫৩ বছর বয়সী এই...
ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়শই আলোচনায় উঠে আসেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’খ্যাত আমির খান। তবে এবার তিনি যা করলেন, তাতে সামাজিকমাধ্যমে ট্রোল আর মিমের বন্যা! সম্প্রতি এক অনুষ্ঠানে প্রথমপক্ষের বড়ছেলে...
চুপিসারে বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় পপতারকা ডুয়া লিপা। দীর্ঘদিনের প্রেমিক ব্রিটিশ অভিনেতা ক্যালাম টার্নারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। রোববার (৩১ মে) লন্ডনের ওল্ড ম্যারিলবোন টাউন হলে এক...
গলায় মঙ্গলসূত্র, হাতে সবুজ চুড়ি— আর তাতেই শুরু তুমুল জল্পনা! চুপিসারে কি বিয়ে করে ফেললেন বলিউড অভিনেত্রী ও সাংসদ? সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, সাধারণ সালোয়ার-স্যুটে বেশ শান্ত লুকে...
জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নির্দিষ্ট উৎসের ওপর নির্ভর করতে চায় না সরকার। বরং ভিন্ন ভিন্ন উৎসের দিকে নজর দেওয়া হচ্ছে। এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ ও দলীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে অনৈক্য দেখা দিয়েছে বলে মত বিশিষ্টজনদের। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন না হওয়াও অনৈক্যের আরেক বড় কারণও বলছেন তারা। তবে সরকার এগিয়ে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর