তামিম ইকবালের জন্য দোয়া চাইলেন শাকিব খান

আপডেট : ২৪ মার্চ ২০২৫, ০৩:০৩ পিএম

ম্যাসিভ হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্রিকেটার তামিম ইকবাল। অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। বিষয়টি ছড়িয়ে পড়ার পর উৎকণ্ঠায় ভক্তরা। 

তাঁর জন্য দোয়া করছেন সব শ্রেণিপেশার মানুষ। দেশের গণ্ডি ছাড়িয়ে ক্রিকেট ও বিনোদন জগতের অনেকেই তামিমের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘বাংলাদেশ ক্রিকেটের গর্ব তামিম ইকবালের দ্রুত সুস্থতা কামনা করছি। প্রার্থনা করি, আল্লাহ তাকে সম্পূর্ণ সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনুন।’

শাকিব নিজেও ক্রিকেটপ্রেমী। বিপিএলে রয়েছে তাঁর দল ঢাকা ক্যাপিটালস।

এদিকে শুধু শাকিবই নন, তামিমের সুস্থতা কামনায় সোশ্যাল মাধ্যমে লিখেছেন জিয়াউল ফারুক অপূর্ব, আরিফিন শুভ, তমা মির্জা, শবনম ফারিয়াসহ বিনোদন অঙ্গনের অনেকেই।

উল্লেখ্য, আজ সোমবার বিকেএসপির তিন নম্বর মাঠে মোহামেডানের হয়ে শাইনপুকুরের বিপক্ষে খেলতে নেমেছিলেন তামিম। অধিনায়ক হিসেবে টসেও অংশ নেন তিনি। তবে ম্যাচ শুরুর কিছুক্ষণ পরই বুকে ব্যথা অনুভব করায় তাঁকে দ্রুত ফজিলাতুন্নেছা হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসকরা নিশ্চিত করেন যে তিনি ম্যাসিভ হার্ট অ্যাটাক করেছেন।

বর্তমানে হাসপাতালে তাঁর পাশে রয়েছেন স্ত্রী আয়েশা সিদ্দিকা, বড় ভাই ও সাবেক ক্রিকেটার নাফিস ইকবালসহ পরিবারের অন্যান্য সদস্যরা।

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক। আজ তাঁকে হারানোর ৯ বছর পূর্ণ হলো। ২০১৭ সালের এই দিনে চিরঘুমের দেশে পাড়ি দেন অভিনেতা। আজ মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ...
শাকিব খান ও নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমাকে ঘিরে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছে। বিশেষ করে নায়িকা কে হচ্ছেন—এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা জল্পনা। সেই তালিকায় বারবার উঠে...
‘বরবাদ’ সিনেমার ব্যবসায়িক সাফল্যের পর আবারও এক হচ্ছেন পরিচালক মেহেদী হাসান হৃদয় ও ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। নতুন এই সিনেমাকে ঘিরে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক...
ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে আলোচনার জন্ম দেওয়া মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘রকস্টার’ এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। আগামী ২২ জুলাই রাত ১২টা (২৩ জুলাই থেকে) সিনেমাটি...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর