ফিলিস্তিনের অস্কারজয়ী নির্মাতাকে অপহরণ করেছে ইসরায়েল

আপডেট : ২৫ মার্চ ২০২৫, ০২:১৩ পিএম

মুখোশধারী বসতি স্থাপনকারীদের হামলার পর অস্কারজয়ী ফিলিস্তিনি পরিচালক হামদান বল্লালকে অপহরণ করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

সোমবার (২৪ মার্চ) ফিলিস্তিনের পশ্চিম তীরে সদ্য অস্কারজয়ী এই পরিচালকের গ্রাম সুসিয়ায় অভিযান চালায় ইসরায়েলি সৈন্যরা। এ সময় বিনা কারণে তাঁকে বাড়িতে ঢুকে মারধর করে তারা এবং শেষে তুলে নিয়ে যায়। এখন পর্যন্ত হামদানের কোনো খোঁজ মিলছে না। 

এর আগে হামলার প্রত্যক্ষদর্শী পাঁচজন ইহুদি আমেরিকান অধিকারকর্মী জানান, ইসরায়েলি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের দিকে পাথর ছুঁড়ছিল এবং হামদানের বাড়ির কাছে একটি পানির ট্যাঙ্ক ধ্বংস করে দেয়।

এ ছাড়াও অস্কারজয়ী তথ্যচিত্র ‘নো আদার ল্যান্ড’-এর ফিলিস্তিনি সহ-পরিচালক হামদান বল্লালকে মুখোশধারী কয়েকজন বসতি স্থাপনকারী মারধর করেছে। শেষে ইসরায়েলি সৈন্যরা এসে তাঁকে তুলে নিয়ে গেছে।

১৯৬৭ সালে ৬ দিনের আরব-ইসরায়েল যুদ্ধের পর থেকে ফিলিস্তিনের পশ্চিম তীর ইসয়েলিদের দখলে রয়েছে। এই অঞ্চলের মাসাফের ইয়াত্তা এলাকায় সুসিয়া গ্রামটি অবস্থিত। সেখানে হামদানের বাড়ি। 

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে হামদানের সহ-পরিচালক বাসেল আদ্রা জানান, সোমবার (২৪ মার্চ) হামদান তাঁকে ফোন করে সাহায্য চাইছিলেন। ফোন পেয়ে তিনি হামদানের বাড়ির কাছে ছুটে যান। তখন হামদানের বাড়ি ঘিরে রেখেছিল একদল ইসরায়েলি। 

বাসেল জানান, ঘটনার সময় বাড়ির সামনে ইসরায়েলি পুলিশ ও সেনা উপস্থিত ছিল। হামদানের বাড়ির কাছে পৌঁছে তিনি দেখেন, পরিচালক ও অন্য একজনকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। তবে হামদানকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, সে বিষয়ে স্পষ্ট জানাতে পারেননি তিনি।

পরে সংবাদ সংস্থা এপি জানিয়েছে যে, ইসরায়েলি সেনাবাহিনী হামদানকে আটক করেছে। একটি সমাজকল্যাণ সংগঠনের সদস্যরা দাবি করেছেন, হামদানের মাথা থেকে রক্ত গড়িয়ে পড়ছিল। একটি অ্যাম্বুল্যান্সে তাঁর চিকিৎসা চলছিল। এ সময় ইসরায়েলি সৈন্যরা হামদানসহ দুজন ফিলিস্তিনিকে আটক করে নিয়ে যায়। তবে তাদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

হামদানকে তুলে নিয়ে যাওয়ার বিষয়ে সংবাদ সংস্থা এএফপি যোগাযোগ করেছিল ইসরায়েলি সেনাদের সঙ্গে। তবে তারা স্পষ্টভাবে কিছু জানায়নি।

সূত্র: দ্য গার্ডিয়ান

দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
বিশ্বখ্যাত জাপানি রহস্য-লেখক কেইগো হিগাশিনো আর নেই। ৬৮ বছর বয়সে কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তাঁর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর