পেহেলগাম হামলা নিয়ে ‘বেফাঁস’ মন্তব্য, তোপের মুখে বিজয়

আপডেট : ০২ মে ২০২৫, ০৪:০৬ পিএম

পেহেলগাম কাণ্ড নিয়ে মন্তব্য করতে গিয়ে বিতর্কে জড়ালেন দক্ষিণ ভারতীয় সুপারস্টার বিজয় দেবরকোন্ডা। জঙ্গিদের বিরোধিতা করতে গিয়ে আদিবাসী সম্প্রদায়ের মানুষদের নিয়ে মন্তব্য করেন তিনি। এখান থেকেই বিতর্কের সূত্রপাত। ‘ট্রাইবাল লইয়ার্স অ্যাসোসিয়েশন বাপুনগর’-এর সভাপতি কৃষ্ণরাজ চৌহান অভিযোগ জানিয়েছেন বিজয়ের বিরুদ্ধে। তাঁর দাবি, আদিবাসী সম্প্রদায়কে অশ্রদ্ধা করেছেন দক্ষিণী তারকা।

হায়দরাবাদে নিজের ছবির প্রচারে একটি অনুষ্ঠানে গিয়ে বিজয় বলেছেন, ‘কাশ্মীরের মানুষকে শিক্ষার আলোয় নিয়ে আসাই এই সমস্যার সবচেয়ে বড় সমাধান। নিশ্চিত করতে হবে, ওদের যাতে মগজধোলাই করা না যায়। ওরা (কাশ্মীরি) আর কী পাবে? কাশ্মীর ভারতের। কাশ্মীরিরাও আমাদেরই লোক।’

এর পরেই পাকিস্তানকে তুলোধনা করতে গিয়ে বিপাকে পড়েন দক্ষিণী তারকা। বিজয় বলেন, ‘পাকিস্তানকে আক্রমণ করার কোনও প্রয়োজনই মনে করে না ভারত। তার কারণ, পাকিস্তানের মানুষই নিজেদের সরকারকে নিয়ে বীতশ্রদ্ধ। পাকিস্তান তো ৫০০ বছর আগের আদিবাসীদের মতো আচরণ করে। কোনও উপস্থিত বুদ্ধি ছাড়াই ওরা যুদ্ধ করতে নামে।’

বিজয়। ছবি: সংগৃহীত পাকিস্তানের সঙ্গে আদিবাসীদের তুলনা নিয়েই বিতর্ক শুরু হয়। আদিবাসী সম্প্রদায়ের মানুষের দাবি, অবিলম্বে ক্ষমা চাইতে হবে বিজয়কে।

এর আগেও পেহেলগাম কাণ্ডের বিরুদ্ধে কথা বলেছেন ‘অর্জুন রেড্ডি’ খ্যাত তারকা। তাঁর মন্তব্য, ‘পাকিস্তানের প্রয়োজনীয় জল, বিদ্যুতের অভাব রয়েছে। ভারতের কোনও প্রয়োজনই নেই ওই দেশকে আক্রমণ করার। ওখানকার নাগরিকেরাই নিজেদের সরকারের ওপর বিরক্ত।’

বিজয়ের আরও একটি মন্তব্য ঘিরে দীর্ঘ আলোচনা হয়। বিজয় বলেছিলেন, ‘‘আমি ব্রিটিশদের সঙ্গে দেখা করে ওদের গালে কষিয়ে দুটো চড় মারতে চাই।’

ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
প্রতিভা কখনও চাপা থাকে না, সুযোগ পেলে ঠিকই তা নিজের মতো বিকশিত হয়। ভারতের ছত্তিশগড় রাজ্যের ১৯ বছর বয়সী রিতেশ পাল যেন তারই এক জ্বলন্ত উদাহরণ। একসময় মানুষের চুল-দাড়ি কেটে জীবিকা নির্বাহ করেছেন যে...
দিল্লির প্রায় প্রত্যেকটি মাল্টিপ্লেক্সেই ‘মির্জাপুর: দ্য মুভি’ সিনেমাটি হাউসফুল। বড় কোনো সুপারস্টার ছাড়াই যে কোনো সিনেমা ৩ ঘণ্টার বেশি সময় দর্শককে ধরে রাখতে পারে, সম্ভবত বলিউড এর আগে কখনো দেখেনি।
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর