সালমানের থেকেও এগিয়ে! বন্যপ্রাণীর মাংস খেয়ে বিপদে বলিউড অভিনেত্রী

আপডেট : ০২ মে ২০২৫, ১১:২২ এএম

১৯৯৯ সালে জোধপুরে একটি ছবির শুটিং করতে গিয়ে কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ ওঠে বলিউড অভিনেতা সালমান খানের বিরুদ্ধে। দীর্ঘদিন আইনি জটিলতার মধ্য দিয়ে যেতে হয় তাকে।

এবার কয়েক ধরনের বিরল বন্যপ্রাণীর মাংস খেয়ে বিপাকে পড়েছেন ‘লাপাতা লেডিজ’-খ্যাত অভিনেত্রী ছায়া কদম।

কিরণ রাও পরিচালিত ওই ছবিতে ‌‘মঞ্জু মা’র চরিত্রে অভিনয় করেছিলেন মারাঠি অভিনেত্রী ছায়া কদম। সম্প্রতি তাঁর অভিনীত ছবি ‘অল ইউ ইমাজিন অ্যাজ লাইট’ সম্মানিত হয়েছে কান চলচ্চিত্র উৎসবে। এক সাক্ষাৎকারে তিনি নিজেই স্বীকার করেছেন, তিনি ইগুয়ানা, কচ্ছপ ও হরিণের মাংস খেয়েছেন। এই স্বীকারোক্তির জেরে বন দফতরের তরফে ইতোমধ্যে আইনি নোটিশ পাঠানো হয়েছে তার কাছে।

এই মন্তব্যের জেরে মুম্বাইভিত্তিক এনজিও ‘প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমেল ওয়েলফেয়ার সোসাইটি’ ছায়া কদমের বিরুদ্ধে বন্যপ্রাণী শিকারে জড়িত থাকার অভিযোগ তুলে আইনি ব্যবস্থার দাবি জানিয়েছে।

এনজিওটি ছায়ার বিরুদ্ধে থানের প্রধান বন সংরক্ষক এবং বিভাগীয় বন কর্মকর্তার কাছে একটি অভিযোগপত্র পাঠিয়েছে। বিভাগের বন কর্মকর্তা রোশন রাঠোর অভিযোগের বিষয়টি নিশ্চিত করে মুম্বাইয়ের এক সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা একটি অভিযোগ পেয়েছি, যা তদন্তের জন্য প্রধান বন সংরক্ষক ও উপ-বন সংরক্ষকের কাছে পাঠানো হয়েছে। অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হবে।’

তবে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেননি ছায়া কদম।

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর