যুদ্ধ থামাতে বলে তোপের মুখে পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ

আপডেট : ০৭ মে ২০২৫, ০৪:১১ পিএম

পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের একটি পোস্ট ঘিরে তুমুল বিতর্ক শুরু হয়েছে পাকিস্তানে। এর আগে ‘যুদ্ধ নয়, ভারতকে বয়কট’ করার আহ্বান জানিয়েছিলেন বলিউডেও কাজ করা এই অভিনেতা।

এবার ভারতের বিমান হামলায় নিহতদের জন্য শোকবার্তা ও যুদ্ধ থামাতে বলে নিজ দেশে তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি। ফাওয়াদের মন্তব্যে ক্ষুব্ধ ভক্তরা তাঁকে বয়কট করার দাবি তুলেছেন।

বুধবার (৭ মে) ফাওয়াদ খান ইনস্টাগ্রামে ভারতের ‘অপারেশন সিন্দুর’ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন। তিনি লেখেন, ‘এই লজ্জাজনক হামলায় আহত ও নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং তাদের স্বজনদের জন্য ধৈর্যের প্রার্থনা করছি। সবার প্রতি শ্রদ্ধাভরে অনুরোধ করছি—উসকানিমূলক বক্তব্য দিয়ে পরিস্থিতি আর উত্তপ্ত করবেন না। এগুলো বন্ধ করুন। নিরীহ মানুষের জীবন এত সস্তা নয়। শুভবুদ্ধির জয় হোক, ইনশাআল্লাহ। পাকিস্তান জিন্দাবাদ!’

ফাওয়াদের পোস্টটি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। দাবি করা হচ্ছে, সমালোচনার তীব্রতা বাড়ার পর তিনি সেটি মুছে ফেলেছেন।

এদিকে, ভারতের পেহেলগামে উগ্রবাদী হামলার প্রত্যাঘাত করেছে ভারত। ১৫ দিনের মাথায় ‘অপারেশন সিন্দুর’ অভিযানে পাকিস্তান অধ্যুষিত আজাদ কাশ্মীরের বেশ কিছু স্থাপনায় আঘাত হানা হয়েছে।

অভিনেতা জানান, সোমবার (২৪ আগস্ট) রাতে ঢাকা থেকে ফরিদপুরের বাড়িতে এসে ঘরে কোনো বিদ্যুৎ না পেয়ে তাঁর সন্দেহ হয়। পরে বাড়ির বাইরে গিয়ে দেখতে পান বিদ্যুতের তার কাটা রয়েছে। এরপর ছাদে গিয়ে দেখেন এসির...
অনন্ত ভালোবাসা’র তুর্কি নাম ‘কারা সেভদা’। এটি একটি রোমান্টিক ধারাবাহিক, যার মূল বিষয়বস্তু হচ্ছে শ্রেণিবৈষম্যের ভেতর গড়ে ওঠা এক গভীর, কিন্তু করুণ প্রেম। জানা যায়, দীপ্ত টিভিতে সিরিজটি প্রচার হচ্ছে...
নব্বই দশকের প্রেমের গল্পগুলো নিয়ে আধুনিক আবহে নির্মিত ওয়েব ফিল্ম ‘মিশন ডিডিএলজে’ (ধ্রুব দিয়াস লাভ জার্নি)। বর্তমান প্রজন্মের দর্শকদের কাছে সেই সময়ের ভালোবাসার গল্প ও অনুভূতিকে তুলে ধরার প্রয়াসেই...
‘ভালো কৌতুক, তাই না?’—ভোটার তালিকা থেকে নিজের নাম বাদ পড়ার খবর পেয়ে এভাবেই ক্ষোভ ঝাড়লেন অভিনেতা প্রকাশ রাজ। শুধু ক্ষোভ নয়, তার দাবি—বেঙ্গালুরুর প্রায় ৬৫ লাখ ভোটারের সঙ্গে...
ম্যাচটি শেফিল্ডের ঘরের মাঠে হলেও মোটেও সহজ ছিল না। ম্যাচের মোটে ১ মিনিট যেতেই গোল হজম করেছিল শেফিল্ড। অবশ্য ৪র্থ মিনিটেই সমতায় ফেরায় তারা। ৬৭ মিনিটে আরেকদফা পিছিয়ে পড়ে শেফিল্ড। এবারও প্রতিক্রিয়া...
দেশের বাজারে সোনার দাম আরও কমেছে। ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনার ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ৩৭৪ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি- বাজুস। নতুন দাম আজ বুধবার সকাল ১০টা থেকে...
এক থেকে দেড় সপ্তাহের মধ্যে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বুধবার সকালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচদিনের বৃক্ষরোপণ...
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় ধউর মোড় থেকে আশুলিয়া পর্যন্ত তুরাগ নদীর ওপর নির্মিত দুই লেনের দুটি সার্ভিস লেন যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর