৬ দেশের ২৩ লোকেশনে এমরান হাশমির ছবির শুটিং

আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ০২:১০ পিএম

দক্ষিণের আলোচিত স্পাই-থ্রিলার ইউনিভার্সে যুক্ত হলেন বলিউড অভিনেতা এমরান হাশমি। নির্মাতা বিনয় কুমার সিরিগিনিদির পরিচালনায় তাঁকে দেখা যাবে ‌‘গুডাচারি ২’ ছবিতে। এর শুটিং হয়েছে ৬টি দেশের ২৩টি লোকেশনে।

একাধিক ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, ভারত, পোল্যান্ড, ফ্রান্স, হাঙ্গেরি, সুইজারল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতে ছবিটির দৃশ্যধারণ করা হয়েছে। ১৫০ দিনে সম্পন্ন হয় শুটিং।

২০১৮ সালে দর্শকের মাঝে তুমুল সাড়া ফেলেছিল ‘গুডাচারি‌’। তারই ধারাবাহিকতায় এবার আসছে দ্বিতীয় কিস্তি। পুরনো ভূমিকায় ফিরছেন অভিনেতা-চিত্রনাট্যকার আদিভি সেশ। এবারও ‘এজেন্ট গোপি’ চরিত্রে দেখা যাবে তাঁকে। এদিকে, এমরান হাশমির মতো প্রথমবার এই ইউনিভার্সে দেখা যাবে ওয়ামিকা গাব্বিকে। এরইমধ্যে এই তিন তারকার লুক এবং একটি অ্যানাউন্সমেন্ট টিজার প্রকাশ পেয়েছে।

নির্মাতার দাবি, গুডাচারি-২ ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের সবচেয়ে প্রতীক্ষিত স্পাই থ্রিলারগুলোর মধ্যে জায়গা করে নেবে।

সিক্যুয়েলে এমরানকে পেয়ে বেশ উচ্ছ্বসিত আদিভি। তিনি জানান, এমরানের কাজ তাঁর ভীষণ প্রিয়। এক সাক্ষাৎকারে আদিভি বলেন, ‘আমি ভীষণ খুশি এই সিনেমায় এমরান হাশমিকে পেয়ে ৷ আমি তাঁর কাজের বড় অনুরাগী। তাঁর অভিনয় দেখার জন্য আমি থিয়েটারে যেতাম। এখন তাঁর সঙ্গেই কাজ করার সুযোগ পেয়েছি। জীবনের একটা বৃত্ত যেন সম্পন্ন হলো। জীবনে তা এক অন্যতম ঘটনা। যেখানে আপনি এমন কারও সঙ্গে কাজ করতে পারছেন, যাঁকে আপনি বছরের পর বছর ধরে ভালোবাসেন। এটা এমন এক অনুভূতি, যেখানে অনুরাগী হিসেবে স্বপ্নপূরণ হওয়ায় অদ্ভুত আনন্দ হচ্ছে।’

তিনি আরও বলেন, ‌‘আমরা বড় স্বপ্ন দেখার সাহস করেছি, এই গল্পকে আমরা বিশ্বব্যাপী নিয়ে যাব। যদিও এর ভিত্তি গভীরভাবে ব্যক্তিগত।’

সাসপেন্স, টুইস্ট ও গুপ্তচরবৃত্তিতে ভরপুর এই সিনেমা মুক্তি পাবে ৫টি ভাষায়। আগামী বছরের ১ মে সিনেমাটি বিশ্বজুড়ে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

প্রভা মনে করেন, শিল্পী পরিচয় কখনও লজ্জার বিষয় হতে পারে না। বরং যে পরিচয় একজন মানুষকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ ও মানুষের ভালোবাসা এনে দিয়েছে, সেই পরিচয়ের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত। সোমবার (৩১...
বছর পাঁচেক ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন জনপ্রিয় টিভি উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন। এরইমধ্যে সম্প্রতি নতুন করে ভিন্ন এক ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। এবার তাঁর শরীরে জরায়ু ক্যানসার শনাক্ত...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। মাস তিনেক ধরে একটি বেসরকারি ব্যাংকে চাকরি করছেন তিনি। অভিনয়ের পাশাপাশি তাঁর এই চাকরির খবর প্রকাশ্যে আসতেই আলোচনায় জাতীয় চলচ্চিত্র...
জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। মঙ্গলবার রাতে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড আইআরজিসি।
যশোরের শার্শায় একই বাড়িতে বাবা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা-পুলিশ। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। বিষয়টি...
রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটিকে ঘষামাজা করে চলছে আবারও চালুর প্রস্তুতি। তবে সংস্কারের কোনো অনুমতি ছাড়া এ ধরনের সংস্কারকাজ সম্পূর্ণ বেআইনি বলে...
খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর