একই দিনে বাংলাদেশে দুই হরর ছবি

আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ০২:৫৮ পিএম

হলিউডে হরর সিনেমার জনপ্রিয়তা এখন তুঙ্গে। মার্কিন সংস্থা কমস্কোরের তথ্য অনুযায়ী, চলতি বছর উত্তর আমেরিকার মোট টিকিট বিক্রির ১৭ শতাংশ এসেছে হরর ছবির হাত ধরে—যা এক দশক আগে ছিল মাত্র ৪ শতাংশ।

মহামারিপরবর্তী আতঙ্ক, কৃত্রিম বুদ্ধিমত্তার ভয় বা বর্ণবাদ—এসবই আধুনিক হরর সিনেমাকে নতুন মাত্রা দিয়েছে। এই ধারায় ৮ আগস্ট বাংলাদেশের স্টার সিনেপ্লেক্স ও ব্লকবাস্টার সিনোমাসসহ বেশ কয়েকটি মাল্টিপ্লেক্সে একসঙ্গে মুক্তি পেল মার্কিন হরর থ্রিলার ‘ওয়েপনস’ এবং তুর্কি সুপারন্যাচারাল হরর ‘সিকিন ৮’। একই দিনে ওয়েপনস মুক্তি পেল যুক্তরাষ্ট্রসহ বিশ্বব্যাপীও।

ওয়েপনস
জ্যাক ক্রেগার পরিচালিত এই রহস্যময় থ্রিলারে অভিনয় করেছেন যশ ব্রুলিন, জুলিয়া গার্নার, ক্যারি ক্রিস্টোফার, অস্টিন আব্রামস ও অ্যামি ম্যাডিগান।

গল্পের পটভূমি মেব্রুক নামের এক ছোট শহর—যেখানে একই ক্লাসের ১৭ জন শিশু এক রাতে ২টা ১৭ মিনিটে বাড়ি থেকে বেরিয়ে যায়। পরদিন কেবল অ্যালেক্স লিলি নামের একজন স্কুলে আসে।

তাদের খোঁজে নেমে স্থানীয়রা জড়িয়ে পড়ে ভয়ঙ্কর অতিপ্রাকৃতিক ঘটনার মধ্যে। ছয় অধ্যায়ে বলা গল্পে প্রতিটি অধ্যায় ভিন্ন চরিত্রের দৃষ্টিকোণ থেকে এগোয় এবং শেষ হয় ধ্বংসাত্মক ক্লাইমেক্সে। আইএমডিবি ও রোটেন টমেটোস ছবিটিকে ইতিমধ্যেই প্রশংসা করেছে।

সিকিন ৮
অ্যালপার মেস্তকি পরিচালিত এই অষ্টম কিস্তিতে অভিনয় করেছেন সেরকান কুরত, দেরিয়া ইয়ালচিন, ওজগে গোরেল প্রমুখ।

গল্পে ফাতিহ নামের এক ব্যক্তি স্ত্রীর অনুরোধে তাঁর বৃদ্ধা মা গুনহুলকে বৃদ্ধাশ্রমে পাঠানোর পর বাড়িতে শুরু হয় অদ্ভুত শব্দ, ছায়া ও অতিপ্রাকৃতিক শক্তির আক্রমণ। পরে মা ফেরত এলেও তিনি আর আগের মতো নন। জিন তত্ত্ব, ব্ল্যাক ম্যাজিক ও পারিবারিক রহস্যে ভরা ছবিটি তুরস্কে মুক্তির পর ভালো সাড়া পেয়েছে।

দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
বিশ্বখ্যাত জাপানি রহস্য-লেখক কেইগো হিগাশিনো আর নেই। ৬৮ বছর বয়সে কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তাঁর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত...
নেপাল-তিব্বতে আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানির রেশ কাটতে না কাটতেই ফের কেঁপে উঠল হিমালয়। তিব্বতে বৃহস্পতিবার অনুভূত হলো জোরালো ভূমিকম্প।
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
বিরোধী দল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
একদিকে টুর্নামেন্ট থেকে বিদায়, অন্যদিকে চোট শঙ্কায় মাঠ ছেড়ে উঠে যাওয়া- ম্যাচ শেষে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন নেইমার। আর সেটার দায় চাপিয়েছেন পালমেইরাসের মাঠ ভিলা বেলমিরোর ওপর।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর