অপর্ণা সেনের প্রেমে পড়েছিলেন কমল হাসান, শ্রুতি ফাঁস করলেন বাবার পুরনো অধ্যায়

আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ১২:৫৪ পিএম

দক্ষিণী মহাতারকা কমল হাসানকে বাংলা ছবিতেও একসময় দেখা গিয়েছিল। ‘কবিতা’ ছবিতে তাঁর গাওয়া গান ‘শুনো শুনো গো সবে’ এখনও দর্শকের মনে রয়ে গেছে। কিন্তু প্রশ্ন হলো—কেন তিনি বাংলা ভাষা শিখেছিলেন? উত্তর দিলেন তাঁরই কন্যা শ্রুতি হাসান, আর সেই উত্তর যেন একেবারে বিস্ফোরক!

সম্প্রতি মুক্তি পাওয়া ‘কুলি’ ছবির প্রচারে এসে শ্রুতি বললেন, ‘আপনারা জানেন কেন উনি বাংলা শিখেছিলেন? ওই সময় বাবা অপর্ণা সেনের প্রেমে পড়ে গিয়েছিলেন। আর তাঁকে ইমপ্রেস করতেই উনি বাংলা শিখে ফেলেন। ছবিতে অভিনয়ের জন্য মোটেও নয়।’

শ্রুতির দাবি অনুযায়ী, কমল হাসান বাংলা শিখেছিলেন শুধুই ভাষাপ্রেমের কারণে নয়। আসল কারণ ছিলেন বাংলার নন্দিত অভিনেত্রী অপর্ণা সেন। সেই সময় অপর্ণার প্রতি প্রবল আকর্ষণ তৈরি হয়েছিল কমলের।

শ্রুতি হাসান। ছবি: সংগৃহীত

শ্রুতি আরও বলেন, ‘‘‘হে রাম’ ছবিতে রানি মুখোপাধ্যায়ের চরিত্রটা ছিল বাঙালি। আর তাঁর নামকরণ করেছিলেন বাবা—অপর্ণা। এর নেপথ্যেও রয়েছে সেই এককালের প্রেম।’’

অপর্ণা সেনের বয়স এখন ৭৯, আর কমল হাসানের ৭০। অর্থাৎ বয়সের ফারাক প্রায় ৯ বছরের। কিন্তু শ্রুতির ভাষ্য অনুযায়ী, এই তফাত কোনো বাধা হয়ে দাঁড়ায়নি। কমল তখনও বাঙালি অভিনেত্রীর প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন।

শুধু বাবার প্রেম কাহিনিই নয়, নিজের ক্যারিয়ার নিয়েও খোলাখুলি কথা বলেছেন শ্রুতি হাসান। তাঁর ভাষ্য, ‘‘যখনই কেউ আমাকে ‘কমল হাসানের মেয়ে’ বলে চিহ্নিত করতে চাইত, আমার ভেতরে এক ধরনের জেদ তৈরি হতো। আমি চেয়েছি, নিজের নামেই পরিচিত হতে।’’

অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
প্রাণে বাঁচলেন নুসরাত ভারুচা। ইন্দোনেশিয়ার বালিতে শুটিং চলাকালে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছেন এই বলিউড অভিনেত্রী। পরে স্থানীয় একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে...
দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর