জয়ার ডাবল সারপ্রাইজ

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৬ পিএম

অভিনেত্রী জয়া আহসান আবারও ভক্তদের জন্য নিয়ে এলেন বড় চমক। একসঙ্গে দুটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে তাঁর—একটি সিনেমা হলে, অন্যটি ওটিটি প্ল্যাটফর্মে।

জয়া নিজেই জানিয়েছেন সুখবরটি। বাংলাদেশ-ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত ‘ফেরেশতে’ আসছে প্রেক্ষাগৃহে। ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজমের এই ছবিতে সমাজের সুবিধাবঞ্চিত পরিবারের মানবিক গল্প ফুটে উঠেছে। অভিনয়ে আছেন জয়ার পাশাপাশি সুমন ফারুক, রিকিতা নন্দিনী শিমু, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, শাহীন মৃধা ও শিশুশিল্পী সাথী। সহ-প্রযোজক হিসেবে রয়েছেন জয়া নিজেই।

২০২২ সালে নির্মিত ‘ফেরেশতে’ ইতিমধ্যে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়িয়েছে এবং পুরস্কারও জিতেছে। শিগগিরই ঘোষণা হবে মুক্তির তারিখ।

জয়া আহসান। ছবি: ফেসবুক থেকে নেওয়া

অন্যদিকে, ওটিটি প্ল্যাটফর্ম চরকি আনছে ‘জয়া আর শারমিন’। পিপলু আর খানের পরিচালনায় সিনেমাটি গত ১৬ মে বড় পর্দায় মুক্তি পায়। এবার ঘরে বসেই দেখা যাবে চরকিতে।

করোনাকালীন সময়কে ঘিরে দুই নারীর সম্পর্কের গল্প বলা হয়েছে এই ছবিতে। শুরুটা পেশাগত সম্পর্ক হলেও সময়ের সঙ্গে তা গড়ে ওঠে ঘনিষ্ঠ বন্ধনে। রান্না, গল্প আর স্মৃতিচারণের ভেতর দিয়ে তাদের সঙ্গী হয়ে ওঠা—কিন্তু তার পরেও অদৃশ্য এক দেয়াল থেকে যায়। তারকাখ্যাতি পাওয়া জয়া আর সাধারণ জীবনের শারমিনের ব্যবধান একসময় সম্পর্কটিকে জটিল করে তোলে।

এখানে জয়া অভিনয় করেছেন নিজের নামের চরিত্রে, আর শারমিন চরিত্রে দেখা যাবে মহসিনা আক্তারকে।  এই ছবিটিরও সহ-প্রযোজক জয়া।

প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
বছর পাঁচেক ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন জনপ্রিয় টিভি উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন। এরইমধ্যে সম্প্রতি নতুন করে ভিন্ন এক ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। এবার তাঁর শরীরে জরায়ু ক্যানসার শনাক্ত...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। মাস তিনেক ধরে একটি বেসরকারি ব্যাংকে চাকরি করছেন তিনি। অভিনয়ের পাশাপাশি তাঁর এই চাকরির খবর প্রকাশ্যে আসতেই আলোচনায় জাতীয় চলচ্চিত্র...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর