১৯ সেপ্টেম্বর আসছে জয়া আহসানের ‘ফেরেশতে’

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৪ এএম

বাংলাদেশ–ইরান যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘ফেরেশতে’ অবশেষে বড় পর্দায় মুক্তি পাচ্ছে। দীর্ঘ তিন বছর অপেক্ষার পর ১৯ সেপ্টেম্বর দেশের সব সিনেপ্লেক্সে দর্শকরা ছবিটি উপভোগ করতে পারবেন। 

বর্তমানে কলকাতায় অবস্থান করছেন জয়া আহসান। সম্প্রতি তিনি অংশ নেন গ্লোবাল ইনফ্লুয়েঞ্জার এক্সিলেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। ব্যক্তিগত কিছু কাজ সেরে এই সপ্তাহে ঢাকায় ফিরে নতুন সিনেমার প্রচারণায় অংশ নেবেন তিনি।

ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম পরিচালিত ফেরেশতে প্রান্তিক মানুষের জীবনের গল্প নিয়ে তৈরি। জয়া বলেন, ‘আমাদের দেশের সুবিধাবঞ্চিত মানুষের ভেতরের সংগ্রামী ও সাহসী চরিত্রের একজনের ভূমিকায় অভিনয় করা চ্যালেঞ্জিং হলেও পুরো টিমের সহযোগিতায় শুটিং সুষ্ঠুভাবে শেষ হয়েছে।’

শিমু, জয়া, সুমন ও শিশুশিল্পী সাথী। পরিচালক: মুর্তজা অতাশ জমজম ছবিটি ইতিমধ্যেই বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে প্রশংসা কুড়িয়েছে। ফজর চলচ্চিত্র উৎসবে মানবিক বার্তার জন্য জাতীয় পুরস্কার জিতেছে এবং ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৪-এর উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হয়েছিল। গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রশংসিত হয়েছে।

মূল অভিনেতা ও প্রযোজক সুমন ফারুক বলেন, ‘ছবিটি আমাদের সমাজের প্রান্তিক মানুষের গল্প তুলে ধরেছে, যা সহজে উচ্চবিত্ত সমাজ বোঝে না। আশা করছি এবার দেশীয় দর্শকও ছবিটিকে হাততালি দিয়ে স্বাগত জানাবে।’

জয়া আহসান ও সুমন ফারুক ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, রিকিতা নন্দিনী শিমু, শাহীন মৃধা ও শিশুশিল্পী সাথী। চিত্রনাট্য লিখেছেন মুমিত আল-রশিদ, যার ফারসি ও বাংলা অনুবাদ করেছেন ফয়সাল ইফরান।

 

প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
বছর পাঁচেক ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন জনপ্রিয় টিভি উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন। এরইমধ্যে সম্প্রতি নতুন করে ভিন্ন এক ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। এবার তাঁর শরীরে জরায়ু ক্যানসার শনাক্ত...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। মাস তিনেক ধরে একটি বেসরকারি ব্যাংকে চাকরি করছেন তিনি। অভিনয়ের পাশাপাশি তাঁর এই চাকরির খবর প্রকাশ্যে আসতেই আলোচনায় জাতীয় চলচ্চিত্র...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
অক্ষরজ্ঞানের সঙ্গে নৈতিক শিক্ষায় আলোকিত মানুষ হিসেবে বেড়ে উঠছে সুবিধাবঞ্চিত শিশুরা। হাতে-কলমে পাচ্ছে ছবি আঁকা, গান শেখারও সুযোগ। রাজধানীর গেন্ডারিয়ার দীননাথ লেনে ব্যতিক্রমী এমন পাঠশালা গড়ে তুলেছেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর