অস্কারের জন্য জমা পড়েছে জয়া-মেহজাবীন-রিপা-আনানের ছবি

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০১ পিএম

প্রতি বছরের মতো এবারও অস্কারের জন্য পাঠানো হবে বাংলাদেশি ছবি। প্রতিযোগিতার জন্য এবার বেশ কয়েকটি সিনেমা জমা পড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ (বিএফএফএস)।

তাদের তত্ত্বাবধানে গঠিত অস্কার কমিটি চলতি মাসের শুরুতে চলচ্চিত্র আহ্বান করে। আহ্বানের শেষ সময় ছিল ১৬ সেপ্টেম্বর। সাড়া দিয়ে পাঁচটি ছবি জমা পড়ে—‘সাবা’, ‘বাড়ির নাম শাহানা’, ‘নকশিকাঁথার জমিন’, ‘প্রিয় মালতী’ ও ‘ময়না’। এ তালিকার মধ্যে বাড়ির নাম শাহানা ইতিমধ্যে মুক্তি পেয়েছে, সাবা আসছে ২৬ সেপ্টেম্বর, আর বাকি ছবিগুলো মুক্তি পেয়েছে আগে।

অস্কার কমিটির সভাপতি জহিরুল ইসলাম জানান, একটি নির্বাচক দল গঠন করা হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) থেকে ছবিগুলো দেখা শুরু হবে এবং ২৬ সেপ্টেম্বরের মধ্যেই সিদ্ধান্ত চূড়ান্ত হবে। তিনি বলেন, ‘চলচ্চিত্রগুলো আন্তর্জাতিক মানদণ্ডে কতটা খাপ খায়, সেটাই হবে নির্বাচনের প্রধান বিবেচনা। ব্যক্তিগতভাবে এবং একত্রে বসে বিচার করা হবে।’

আগামী ৩১ সেপ্টেম্বর অস্কার কর্তৃপক্ষের কাছে চলচ্চিত্র জমা দেওয়ার শেষ তারিখ। জহিরুল ইসলাম জানান, অনেক সময় টেকনিক্যাল জটিলতা দেখা দেয়, তাই আগেভাগেই কাজ শেষ করতে চান তাঁরা। আগামী ১৬ ডিসেম্বর প্রকাশ করা হবে শর্টলিস্ট, এরপর জানা যাবে চূড়ান্ত পাঁচটি মনোনীত ছবির নাম। সেখান থেকেই একটি সিনেমা জিতবে সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম অস্কার।

বিশ্ব সিনেমার সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কারের ৯৮তম আসর বসছে আগামী ১৫ মার্চ। এই আসরে বাংলাদেশের পক্ষ থেকে বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে প্রতিযোগিতা করার জন্য একটি ছবি পাঠানো হবে।

কলকাতার চলচ্চিত্র অঙ্গনে দীর্ঘদিন ধরেই নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। অভিনয়ের বাইরে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সাধারণত নিজেকে দূরে রাখেন তিনি। তবে এবার কলকাতার রাজপথে...
বাংলাদেশে ঘোড়ার মাংসের অবৈধ বাণিজ্য ও বাণিজ্যিক ব্যবহার বন্ধের দাবিতে হাইকোর্টে জনস্বার্থে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। সোমবার (১১ মে) অভিনেত্রী ও প্রাণিকল্যাণ কর্মী জয়া আহসান, বাংলাদেশ...
বাগেরহাটে খানজাহান আলী (রহ.) মাজারের দীঘিতে একটি কুকুরকে ফেলে দেওয়া ও কুমির তা টেনে নিয়েও যাওয়ার ভিডিও ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে তীব্র আলোচনা-সমালোচনা। প্রাণীহত্যার এমন নজির নিয়ে...
সোশ্যাল মিডিয়ায় তারকাদের নিয়ে তুলনা-সমালোচনা যেন এখন নিত্যদিনের ঘটনা। বিশেষ করে বিপাশা হায়াৎ ও জয়া আহসানকে ঘিরে সৌন্দর্য তুলনার বিষয়টি প্রায়ই উঠে আসে আলোচনায়। তবে এ প্রসঙ্গে বেশ ভিন্নধর্মী ও পরিণত...
অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তাঁকে দেখতে আজ বুধবার সকালে হাসপাতালে...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রাথমিকভাবে তিনটি বাস দিয়ে এ পরিবহনসেবা চালু হলো।
চাঁদপুরের মতলব উত্তর থানায় গত দুই মাসে পল্লী বিদ্যুতের ২৮ ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। সবগুলো ঘটনার পর মামলার জন্য পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা আবেদন জানিয়েছেন। তবে এর মধ্যে ২২টি ট্রান্সফর্মার...
ইরানের একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টির এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায় দিয়েছে ইরান। আল জাজিরা আজ বুধবার জানিয়েছে এ খবর।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর