দক্ষিণী ছবিতে বিদ্যা বালান, থাকছেন রজনীকান্তও?

আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ১০:০০ এএম

দক্ষিণী চলচ্চিত্র দুনিয়ায় অভিষেক করতে চলেছেন বিদ্যা বালান। শোনা যাচ্ছে, তামিল সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার’ ছবির দ্বিতীয় কিস্তিতে দেখা যাবে তাঁকে। থাকছেন টলিউডের বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তীও। পরিচালনা করছেন নেলসন দিলীপকুমার।  

ভারতীয় একাধিক গণমাধ্যম জানিয়েছে, ‘জেলার ২’তে নাকি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বিদ্যা বালানকে। পর্দায় মিঠুন চক্রবর্তীর বড় মেয়ের ভূমিকায় তাঁকে দেখা যাবে। এই ছবিতে মিঠুন থাকছেন খল চরিত্রে। 

তবে রজনীকান্তের বিপরীতে বিদ্যাকে দেখা যাবে কিনা তা এখনও জানা যায়নি। বর্তমানে চেন্নাইয়ে চলছে ছবির শুটিং।

বলিউডের গণ্ডি পেরিয়ে টলিউডের ছবিতেও অভিনয় করেছেন কেরালার মেয়ে বিদ্যা বালান। বাংলা ভাষা ও বাঙালির প্রতি রয়েছে তাঁর অগাধ ভালোবাসা। তবে দক্ষিণী চলচ্চিত্রে এবারই প্রথমবার অভিনয় করছেন।

এর আগে ২০১৯ সালে ‘নেরকোণ্ডা পারবাই’ ছবিতে ক্যামিও চরিত্রে হাজির হয়েছিলেন। অবশেষে ‘জেলার ২’র হাত ধরেই দক্ষিণে অভিষেক হচ্ছে বিদ্যার।

সম্প্রতি দীপাবলিতে শুভেচ্ছা জানিয়ে, এই ছবির টিমের পক্ষ থেকে শুটিং সেটের একটি মুহূর্ত সামাজিকমাধ্যমে পোস্ট করা হয়, যা ঝড়ের গতিতে ভাইরাল হয়ে পড়ে। সেখানে মারকাটারি অ্যাকশনের আভাস পাওয়া যায়। সব ঠিক থাকলে ২০২৬ সালের ১২ জুন বড়পর্দায় মুক্তি পেতে চলেছে এই ছবি।

দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
বিশ্বখ্যাত জাপানি রহস্য-লেখক কেইগো হিগাশিনো আর নেই। ৬৮ বছর বয়সে কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তাঁর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত...
আফগানিস্তানে যেকোনো ধরণের বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে সম্প্রতি একটি আইন পাস হয়েছে দেশটিতে। ইসলামিক আইনে বিক্ষোভের কোনো স্থান নেই উল্লেখ করে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জাতীয়তাবাদের পরিচয় আমরা একাত্ব। সবার আগে বাংলাদেশি, এরপর ধর্মীয় পরিচয় পরে। ধর্মীয় পরিচয়ে নয় সংখ্যালঘু পরিচয়ে। ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার দর্শনে...
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র সঠিক পথেই অগ্রসর হচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখতে সফল হয়েছে তার প্রশাসন। সিবিএন নিউজকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর