গাইলেন থালাপতি, ঘণ্টায় ভিউ ১ মিলিয়ন!

আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ১০:০০ এএম

চলচ্চিত্র দুনিয়া ছেড়ে এখন পুরোমাত্রায় রাজনীতিবিদ তামিল সুপারস্টার থালাপতি বিজয়। সম্প্রতি তাঁকে ‘মুখ্যমন্ত্রী’ প্রার্থী হিসেবে ঘোষণা করেছে তাঁর রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজগম (টিভিকে)। আর সেই আনন্দ-আবহে প্রকাশ্যে এসেছে বিজয়ের বহুল প্রতীক্ষিত ছবি ‌‘জনা নয়াগান’র ফার্স্টলুক। শুধু তা-ই নয়, শনিবার (৮ নভেম্বর) বিকেলে প্রকাশিত হয় ছবিটির প্রথম গান ‘থালাপতি কাচারি’।  

টি-সিরিজের ইউটিউব চ্যানেলে গানটি মুক্তির পরই হুমড়ি খেয়ে পড়েন ভক্তরা। মাত্র ২ ঘণ্টায় এর ভিউ ২ মিলিয়ন ছড়িয়ে যায়! ভিডিওতে থালাপতি বিজয়ের সঙ্গে পূজা হেগড়ে ও ‘প্রেমালু’খ্যাত অভিনেত্রী মমিতা বৈজুকে দেখা গেছে। ৩ মিনিট ২১ সেকেন্ডের এই গানে চমক হিসেবে বিজয় নিজেও কণ্ঠ দিয়েছেন। তিনি ছাড়াও রয়েছেন অনিরুদ্ধ রবিচন্দর ও আরিভু। 

থালাপতির স্বীকৃতি উদযাপনে এই গানের সংগীতায়োজন করেছেন অনিরুদ্ধ রবিচন্দর। লিখেছেন আরিভু। 

ভিডিওচিত্র সাজানো হয়েছে বর্ণাঢ্য আয়োজনে, যেখানে থালাপতি যেন জনতার মহানায়ক! বলতে গেলে, এটি এই তারকার স্বীকৃতিরও এক উদযাপন, পর্দায় তাঁর ক্যারিয়ারের সবচেয়ে আইকনিক চরিত্রগুলোও ফুটে উঠেছে। গানটির শেষ দৃশ্যে অনিরুদ্ধ তাঁকে ‘লাস্ট ড্যান্স’র (শেষ নাচ) জন্য অনুরোধ করেন, বিজয়ও আনন্দের সঙ্গে তা মেনে নেন।

এদিকে, সম্প্রতি প্রকাশ্যে আসা ফার্স্টলুকে থালাপতিকে দেখা যায় ‘জনতার নেতা’র ভূমিকায়! নীল শার্ট ও সানগ্লাসে তিনি জনতার মাঝে দৃঢ় চেহারায় দাঁড়িয়ে রয়েছেন। আগের পোস্টারগুলোর মতো এখানেও তাঁকে ঘিরে রয়েছে বিশাল জনসমাবেশ, যা সিনেমাটির মূল থিম ‘জন নায়াগান’কে (জনগণের নেতা) প্রতিফলিত করে!

সিনেমাটি ২০২৬ সালের ৯ জানুয়ারি পঙ্গল উৎসব উপলক্ষে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ভক্তরা ধারণা করছেন এটিই হতে যাচ্ছে অভিনেতার শেষ ছবি! তাঁদের ভাষ্য, সাধারণ মানুষের কণ্ঠস্বর হিসেবে বিজয়ের এই ছবিই তাঁর জন্য এক নিখুঁত বিদায়ী অধ্যায়!

জনা নয়াগান পরিচালনা করেছেন এইচ বিনোথ। এতে বিজয়, পূজা, মমিতা ছাড়াও অভিনয় করেছেন ববি দেওল, গৌতম বাসুদেব মেনন, প্রকাশ রাজ, প্রিয়মণি, নারাইন প্রমুখ।

প্রসঙ্গত, অভিনয়ের পাশাপাশি একজন প্লেব্যাক গায়ক হিসেবেও খ্যাতি রয়েছে থালাপতি বিজয়ের। কণ্ঠ দিয়েছেন বেশকিছু চলচ্চিত্রে। এ আর রহমান, যুবন শঙ্কর রাজা, ডি ইমান, দেবী শ্রী প্রসাদ, দেব, বিদ্যাসাগর, সিরপির মতো খ্যাতিসম্পন্ন সুরকারদের সঙ্গেও তিনি কাজ করেছেন।

অভিনেতা জানান, সোমবার (২৪ আগস্ট) রাতে ঢাকা থেকে ফরিদপুরের বাড়িতে এসে ঘরে কোনো বিদ্যুৎ না পেয়ে তাঁর সন্দেহ হয়। পরে বাড়ির বাইরে গিয়ে দেখতে পান বিদ্যুতের তার কাটা রয়েছে। এরপর ছাদে গিয়ে দেখেন এসির...
অনন্ত ভালোবাসা’র তুর্কি নাম ‘কারা সেভদা’। এটি একটি রোমান্টিক ধারাবাহিক, যার মূল বিষয়বস্তু হচ্ছে শ্রেণিবৈষম্যের ভেতর গড়ে ওঠা এক গভীর, কিন্তু করুণ প্রেম। জানা যায়, দীপ্ত টিভিতে সিরিজটি প্রচার হচ্ছে...
নব্বই দশকের প্রেমের গল্পগুলো নিয়ে আধুনিক আবহে নির্মিত ওয়েব ফিল্ম ‘মিশন ডিডিএলজে’ (ধ্রুব দিয়াস লাভ জার্নি)। বর্তমান প্রজন্মের দর্শকদের কাছে সেই সময়ের ভালোবাসার গল্প ও অনুভূতিকে তুলে ধরার প্রয়াসেই...
‘ভালো কৌতুক, তাই না?’—ভোটার তালিকা থেকে নিজের নাম বাদ পড়ার খবর পেয়ে এভাবেই ক্ষোভ ঝাড়লেন অভিনেতা প্রকাশ রাজ। শুধু ক্ষোভ নয়, তার দাবি—বেঙ্গালুরুর প্রায় ৬৫ লাখ ভোটারের সঙ্গে...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর