পরিচালকের বাহুডোরে সামান্থা, বিচ্ছেদের পর কি নতুন সম্পর্কে?

আপডেট : ০৮ নভেম্বর ২০২৫, ০৬:১৬ পিএম

দুজনের পরনে ম্যাচিং কালো পোশাক। জড়িয়ে রয়েছেন একে অপরের বাহুডোরে। চোখেমুখে একরাশ উচ্ছ্বাস আর ঠোঁটে হালকা হাসি। শুক্রবার (৭ নভেম্বর) রাতে এক অনুষ্ঠানে এভাবেই দেখা গেল ‘ফ্যামিলি ম্যান’ নির্মাতা রাজ নিদিমরু ও অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে। স্থিরচিত্রটি সামাজিকমাধ্যমে পোস্ট করেছেন সামান্থা নিজেই। এরপরই তা ঘিরে সামাজিকমাধ্যম তোলপাড়।   

মাসখানেক ধরেই চাউর হয়েছে সামান্থা-রাজের প্রেমের গুঞ্জন। তাহলে কি এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন নায়িকা-পরিচালক—নেটিজেনদের মনে এই প্রশ্ন।

সেই অনুষ্ঠানের বেশ কিছু স্থিরচিত্র শেয়ার করে ক্যাপশনে সামান্থা লেখেন, ‘বন্ধুবান্ধব ও পারিবারিক বৃত্তে। গত দেড় বছরে আমার ক্যারিয়ারে বেশকিছু সাহসী পদক্ষেপ নিয়েছি। ঝুঁকি নেওয়া, নিজের দৃষ্টিভঙ্গির ওপর আস্থা রাখা এবং জীবন থেকে শিক্ষা নিয়ে পথচলা। সেই ছোট ছোট জয়গুলোই আজ আমার উদযাপনের কারণ। বেশ কজন মেধাবী, কঠোর পরিশ্রমী ও খাঁটি মানুষের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ। তাই খুব বিশ্বাসের সঙ্গে বলতে পারি, এটা সবে শুরু।’ সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি।

সামান্থার ক্যাপশনে উল্লেখিত এমন জীবনবোধ নজর কেড়েছে ভক্তদের। বিশেষ করে তাঁর এই ‘নতুন শুরু’র উল্লেখ নজর এড়ায়নি নেটিজেনদের। তার ওপর রাজ নিদিমরুর সঙ্গে রোমান্টিক ছবি। সব মিলিয়ে আলোচনায় সামান্থা। তবে কি শিগগিরই তাঁরা বিয়ের পিঁড়িতে বসছেন—মেলেনি সেই প্রশ্নের উত্তর।

নাগা চৈতন্যের সঙ্গে সামান্থার বিচ্ছেদের চার বছর পেরিয়েছে। প্রাক্তন নাগার ঘরে এসেছে নববধূ শোভিতা ধুলিপালা। মাঝেমধ্যেই সামাজিকমাধ্যমে তাঁদের সুখের সংসারের ঝলক দেখা যায়।

এদিকে, মাসখানেক ধরেই গুঞ্জন যে, সামান্থা রুথ প্রভুও নাকি অতীত ভুলে নতুন ইনিংস শুরু করেছেন ‘ফ্যামিলি ম্যান’ পরিচালক রাজ নিদিমরুর সঙ্গে। অভিনেত্রীর সামাজিকমাধ্যমের পোস্ট তেমনটাই ইঙ্গিত করে। কানাঘুষো, বন্ধুত্ব গাঢ় হওয়ার পাশাপাশি এবার নাকি সম্পর্ককে আরও একধাপ এগিয়ে নিতে চলেছেন নির্মাতা-অভিনেত্রী। গতকাল সামান্থার পোস্ট সেই জল্পনা আরও উসকে দিয়েছে।

অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
প্রাণে বাঁচলেন নুসরাত ভারুচা। ইন্দোনেশিয়ার বালিতে শুটিং চলাকালে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছেন এই বলিউড অভিনেত্রী। পরে স্থানীয় একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে...
প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
ফ্রান্সের রাজধানী প্যারিসের ‘হোটেল দ্য পোরতালেস’-এ ২০১৬ সালে অস্ত্রের মুখে কোটি টাকার গহনা ডাকাতির ঘটনায় মার্কিন তারকা কিম কার্দাশিয়ানকে ১৪২ টাকা (১ ইউরো) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর