গুঞ্জনই হলো সত্যি, পরিচালককেই বিয়ে করলেন দক্ষিণী নায়িকা সামান্থা

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ০৪:০৭ পিএম

ক্যাপশনে শুধুই লেখা, ‘১.১২.২০২৫’। আর সেই সঙ্গেই একটি ছবি, যেখানে বরের হাত ধরে মন্দির থেকে বেরিয়ে আসছেন দক্ষিণ ভারতীয় তারকা সামান্থা রুথ প্রভু। মুখে চওড়া হাসি, পরনে লাল বেনারসি আর হাতে গাঢ় মেহেন্দি।

পাশে সাদা পাঞ্জাবি-পায়জামায় যিনি দাঁড়িয়ে, তিনি আর কেউ নন; দীর্ঘদিনের চর্চিত প্রেমিক, পরিচালক রাজ নিদিমোরু! আজ সোমবার দুপুরে সামান্থা নিজেই সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট করে বিয়ের জল্পনায় আনুষ্ঠানিক ইতি টানলেন। অথচ সকাল থেকেই শোনা যাচ্ছিল গুঞ্জন। 

সূত্র জানিয়েছিল, তামিলনাড়ুর কোয়েম্বাটুরের ইশা যোগ কেন্দ্রের লিং ভৈরবী মন্দিরে নাকি বিয়ের আসর বসেছে। ভিড়ভাট্টা নয়, মাত্র ৩০ জন ঘনিষ্ঠ অতিথির উপস্থিতিতেই চার হাত এক হয়েছে তাঁদের। এতদিন মুখে কুলুপ এঁটে থাকলেও, ‘দ্য ফ্যামিলি ম্যান সিজন ২’ ও ‘সিটাডেল: হানি’ সিরিজের সেট থেকেই যে প্রেমের সূত্রপাত, তা আজ আর কারোর অজানা নয়। আমেরিকা ভ্রমণ থেকে তিরুপতি দর্শন—সবই ছিল এই শুভ পরিণয়ের ইঙ্গিত।

ভাগ্যচক্রের কী অদ্ভুত সমাপতন! ২০২১ সালে অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে ৪ বছরের সংসারের ইতি টেনেছিলেন সামান্থা। সেই নাগা ২০২৪-এর ডিসেম্বরেই শোভিতা ধুলিপালাকে বিয়ে করে নতুন জীবন শুরু করেন। অন্যদিকে, রাজ নিদিমোরুও ২০২২ সালে স্ত্রী শ্যামলি দের সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটেন।

আর আজ, সব অতীত পেছনে ফেলে ২০২৫-এর ডিসেম্বরের প্রথম দিনেই রাজ-সামান্থা একে অপরের জীবনসঙ্গী হলেন। ডিভোর্সের চার বছর পর দক্ষিণী সুন্দরীর এই নতুন ইনিংসকে শুভেচ্ছা জানাচ্ছেন ভক্ত ও শুভানুধ্যায়ীরা।

অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
প্রাণে বাঁচলেন নুসরাত ভারুচা। ইন্দোনেশিয়ার বালিতে শুটিং চলাকালে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছেন এই বলিউড অভিনেত্রী। পরে স্থানীয় একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে...
প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
ফ্রান্সের রাজধানী প্যারিসের ‘হোটেল দ্য পোরতালেস’-এ ২০১৬ সালে অস্ত্রের মুখে কোটি টাকার গহনা ডাকাতির ঘটনায় মার্কিন তারকা কিম কার্দাশিয়ানকে ১৪২ টাকা (১ ইউরো) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর