সালতামামি ২০২৫

ঢাকাই শোবিজে আলো ছড়িয়েছেন যারা

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ০২:৪১ পিএম

বছর প্রায় শেষের পথে। বিদায়ী ২০২৫ সালে ঢাকাই বিনোদন অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন অনেক তারকা। কেউ কাজ দিয়ে দর্শক–সমালোচকদের মুগ্ধ করেছেন, কেউ নতুন মাধ্যমে নিজেকে ভেঙেছেন, আবার কেউ ব্যক্তিগত জীবন বা সাহসী সিদ্ধান্তের কারণে ছিলেন শিরোনামে। চলুন, এক নজরে দেখে নেওয়া যাক ২০২৫ সালের ঢাকাই শোবিজের আলোচিত ১০ তারকার গল্প—

শাকিব খান
২০২৫ সালেও ঢালিউডের আলোচনার শীর্ষে ছিলেন শাকিব খান। এ বছর মুক্তি পাওয়া তাঁর দুটি সিনেমা—‘বরবাদ’ ও ‘তাণ্ডব’; দুটিই ছিল আলোচনায়। এর মধ্যে ‘বরবাদ’ রেকর্ডসংখ্যক ব্যবসা করে বক্স অফিসে নতুন মাইলফলক তৈরি করেছে। অভিনয়েও প্রশংসিত হয়েছেন ঢালিউড কিং। অন্যদিকে, বছরের শেষদিকে ‘সোলজার’ সিনেমার শুটিং এবং সেখানে তাঁর নতুন লুক দর্শকদের কৌতূহল বাড়িয়েছে। বিজ্ঞাপন এমনকি শোরুম উদ্বোধনেও তাঁর উপস্থিতি ছিল দেখার মতো। শাকিবে মুগ্ধ হয়েছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরও। জুটি হিসেবে তাঁদের সামনে আসার সম্ভাবনাও আছে।

জাহিদ হাসান
দীর্ঘদিন নাটকে সক্রিয় থাকলেও ২০২৫ সালে সিনেমায় ফিরে নতুন করে আলোচনায় আসেন জাহিদ হাসান। ‘উৎসব’ সিনেমায় তাঁর অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা পেয়েছে। সিনেমাটির বাণিজ্যিক সফলতাও তাঁকে নতুন প্রজন্মের কাছে জনপ্রিয় করে তোলে। পাশাপাশি ‘আমলনামা’ ওয়েব ফিল্মে তাঁর অভিনয় ছিল উল্লেখযোগ্য।

জয়া আহসান। ছবি: ফেসবুক থেকে নেওয়া জয়া আহসান
দুই বাংলার সফল অভিনেত্রী জয়া আহসানের জন্য ২০২৫ ছিল ব্যস্ত ও সফল একটি বছর। ঢাকায় ‘উৎসব’ ও ‘তাণ্ডব’, কলকাতায় ‘ডিয়ার মা’—সব মিলিয়ে দুই ইন্ডাস্ট্রিতেই তাঁর দাপট স্পষ্ট। ‘পুতুল নাচের ইতিকথা’ সিনেমাটি বিদেশের মাটিতে প্রশংসা পেয়ে তাঁর আন্তর্জাতিক গ্রহণযোগ্যতাকে আরও দৃঢ় করেছে।

আরফান নিশো। ছবি: ফেসবুক থেকে নেওয়া আফরান নিশো
কম কাজ করেও আলোচনায় থাকা অভিনেতাদের মধ্যে আফরান নিশো অন্যতম। ২০২৫ সালে ‘দাগি’ সিনেমা দিয়ে দর্শকদের সামনে হাজির হন তিনি। ‘সুড়ঙ্গ’-এর পর আবারও নিজের সক্ষমতার প্রমাণ দিয়েছেন। এ বছর মুক্তি পায় তাঁর ওয়েব সিরিজ ‘একেএ’। বছরের শেষে ‘দম’ সিনেমার শুটিং নিয়ে দেশের বাইরে রয়েছেন নিশো।

সিয়াম আহমেদ
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা ২০২৫ সালেও নিজের ধারাবাহিকতা বজায় রেখেছেন। তাঁর অভিনীত ‘জংলি’ সিনেমাটি ব্যবসাসফল হয়। নতুন লুক ও চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। অন্যদিকে, শাকিব খানের ‘তাণ্ডব’-এ তাঁর অভিনয় তাঁর ক্যারিয়ারের বিশেষ মাত্রা দিয়েছে।

তানজিয়া জামান মিথিলা
ওটিটিতে সাহসী ও ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে ২০২৫ সালে আলোচনায় ছিলেন তানজিয়া জামান মিথিলা। তাঁর চরিত্র নির্বাচন ও অভিনয়ের গভীরতা দর্শক–সমালোচকদের দৃষ্টি কেড়েছে। তবে মিস ইউনিভার্সে অংশ নিয়ে তুমুল পরিচিতি পান। দর্শক চয়েসে মিস ফিলিপাইনকে বেশ কয়েকবার পেছনে ফেলে শীর্ষস্থান দখল করলেও চূড়ান্ত ফলে হন তৃতীয়। এছাড়া মিস ইউনিভার্সে প্রথম বাংলাদেশি হিসেবে সেরা ৩০-এ জায়গা করে নেন।

চঞ্চল চৌধুরী। ছবি: সংগৃহীত চঞ্চল চৌধুরী
থিয়েটার থেকে উঠে আসা এই শক্তিশালী অভিনেতা ২০২৫ সালে ‘উৎসব’ সিনেমা দিয়ে আবারও প্রমাণ করেছেন নিজের অভিনয় ক্ষমতা। বছরের শেষভাগে তিনি ‘দম’ সিনেমার শুটিংয়ে দেশের বাইরে আছেন। পাশাপাশি ভারতীয় সিনেমায় চুক্তিবদ্ধ হওয়াও আলোচনায় এসেছে।

আদনান আল রাজিব ও মেহজাবীন চৌধুরী। ছবি সংগৃহীত মেহজাবীন চৌধুরী
ছোটপর্দার জনপ্রিয় এই অভিনেত্রীর দ্বিতীয় সিনেমা ‘সাবা’ মুক্তি পায় ২০২৫ সালে। সিনেমাটি দেশের পাশাপাশি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতেও প্রদর্শিত হয়ে প্রশংসা কুড়িয়েছে। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও আলোচিত ছিলেন মেহজাবীন—এ বছরই বিয়ের পিঁড়িতে বসেন তিনি।

সাবিলা নূর
দীর্ঘদিন নাটকে জনপ্রিয়তা অর্জনের পর ২০২৫ সালে চলচ্চিত্রে অভিষেক ঘটে সাবিলা নূরের। শাকিব খানের বিপরীতে ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে তিনি বাণিজ্যিক সিনেমার নায়িকাদের কাতারে জায়গা করে নেন। এটি ছিল বছরের অন্যতম বড় সারপ্রাইজ। বিশেষভাবে সমাদৃত হয় তাঁর লিপে ‘লিচু বাগান’ গানটি।

তাসনিয়া ফারিণ
ওটিটি ও সিনেমা—দুই মাধ্যমেই ২০২৫ সালে শক্ত অবস্থান তৈরি করেন তাসনিয়া ফারিণ। শরিফুল রাজের সঙ্গে নতুন সিনেমার মুক্তি এবং ওটিটি প্ল্যাটফর্মে একের পর এক কাজ তাঁকে আলোচনায় রেখেছে। আন্তর্জাতিক পরিসরেও তাঁর কাজ নজর কেড়েছে। সবকিছু ছাপিয়ে যায় শাকিব খানের ‘প্রিন্স’ ছবিতে চুক্তিবদ্ধ হওয়া।

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক। আজ তাঁকে হারানোর ৯ বছর পূর্ণ হলো। ২০১৭ সালের এই দিনে চিরঘুমের দেশে পাড়ি দেন অভিনেতা। আজ মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ...
শাকিব খান ও ইধিকা পাল—পর্দায় এই জুটির রসায়ন দর্শকের কাছে ইতোমধ্যেই বেশ জনপ্রিয়। ‘প্রিয়তমা’ দিয়ে শুরু, এরপর ‘বরবাদ’। এবার তৃতীয়বারের মতো একসঙ্গে পর্দায় দেখা যাবে এই...
শাকিব খান ও নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমাকে ঘিরে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছে। বিশেষ করে নায়িকা কে হচ্ছেন—এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা জল্পনা। সেই তালিকায় বারবার উঠে...
‘বরবাদ’ সিনেমার ব্যবসায়িক সাফল্যের পর আবারও এক হচ্ছেন পরিচালক মেহেদী হাসান হৃদয় ও ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। নতুন এই সিনেমাকে ঘিরে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর