ফরাসি অভিনেত্রী ব্রিজিত বার্দো যেভাবে মন কেড়েছিলেন সবার

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ০১:১৫ পিএম

ফরাসি সিনেমার ইতিহাসে এক অনন্য নাম ব্রিজিত বার্দো। ‘বি.বি.’ নামে পরিচিত এই কিংবদন্তি অভিনেত্রী আর নেই। ২৮ ডিসেম্বর ৯১ বছর বয়সে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে তাঁর প্রতিষ্ঠিত ফাউন্ডেশন। তবে তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ জানানো হয়নি।

১৯৩৪ সালের ২৮ সেপ্টেম্বর প্যারিসে এক উচ্চ-মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া বার্দো শৈশবে ছিলেন বেশ লাজুক। নিজের ছোটবেলার কথা বলতে গিয়ে একসময় তিনি নিজেকেই বর্ণনা করেছিলেন ‘চশমাপরা, রুক্ষ চুলের এক লাজুক মেয়ে’ হিসেবে। কিন্তু বয়স মাত্র ১৫ পেরোতেই ইলে ম্যাগাজিনের প্রচ্ছদে জায়গা করে নেন তিনি। যেখান থেকেই শুরু হয় তার মডেলিং ও চলচ্চিত্র জগতের যাত্রা।

শেষ বয়সে ব্রিজিত বার্দো। ছবি: সংগৃহীতবিশ্বজুড়ে তারকা হয়ে ওঠার মুহূর্ত আসে ১৯৫৬ সালে। ‘অ্যান্ড গড ক্রিয়েটেড উইমেন’ চলচ্চিত্রে খালি পায়ে মাম্বো নাচে দর্শকদের চোখে ঝড় তোলেন বার্দো। তখন তার বয়স ছিল মাত্র ২১ বছর। ছবিটি পরিচালনা করেছিলেন তার তৎকালীন স্বামী রজার ভাদিম।

তরুণী ব্রিজিত বার্দো। ছবি: সংগৃহীতঅগোছালো চুল, দুর্দমনীয় উপস্থিতি আর সাহসী অভিনয়ের মাধ্যমে বার্দো মূলধারার সিনেমায় একেবারে নতুন ধরনের নারীত্ব ও যৌন আকর্ষণের প্রতীক হয়ে ওঠেন। তিনি ভেঙে দেন আগের যুগের সংযত ও সীমাবদ্ধ নারী চরিত্রের ধারণা। এর ফলেই দ্রুতই ১৯৫০ ও ৬০-এর দশকে ফ্রান্সের সাংস্কৃতিক আইকনে পরিণত হন তিনি।

ফ্রান্সে তার পরিচয় সীমাবদ্ধ ছিল মাত্র দুটি অক্ষরে ‘বি.বি.’। এই নামেই তিনি হয়ে উঠেছিলেন এক সময়ের বিদ্রোহ, সৌন্দর্য আর মুক্তচিন্তার প্রতীক।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
একসময় ‘কুচ কুচ হোতা হ্যায়’ সিনেমায় ছোট্ট অঞ্জলি চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয় জয় করেছিলেন সানা সাঈদ। ১৯৯৮ সালে মুক্তি পাওয়া শাহরুখ খান ও কাজল অভিনীত সেই সিনেমার শিশুশিল্পী এবার প্রকাশ...
ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় মুখ জেনিফার উইনগেটকে ঘিরে ফের জোরালো হয়েছে বিয়ের গুঞ্জন। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের দাবি, গত ১৬ জুলাই লন্ডনে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে দীর্ঘদিনের সঙ্গী উইলিয়াম ইসমাইলের সঙ্গে...
বলিউড থেকে হলিউড—দুই ইন্ডাস্ট্রিতেই সমান দাপটের সঙ্গে কাজ করে নিজের অবস্থান তৈরি করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। অভিনয়ের পাশাপাশি ব্যবসা ও বিনিয়োগের মাধ্যমে গড়ে তুলেছেন বিশাল সম্পদের সাম্রাজ্য। আজ...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর