প্রভাস-ভক্তদের কুমিরকাণ্ডের পর এবার প্রেক্ষাগৃহে আগুন

আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ০২:১৯ পিএম

প্রিয় তারকার জন্য নানা আয়োজনে ভালোবাসার বহিঃপ্রকাশ করে থাকেন ভক্তরা। সুপারস্টারের সিনেমা মুক্তির দিনে ব্যান্ড পার্টি নিয়ে অনুরাগীদের বর্ণাঢ্য মিছিল নতুন নয়। এমনকি সিনেমার চরিত্রের অনুকরণে প্রেক্ষাগৃহে হাজির হওয়ার অসংখ্য নজির রয়েছে। কিন্তু তাই বলে, সিনেমা হলে ‘ডামি’ কুমির নিয়ে হাজির হওয়া কিংবা একটা প্রেক্ষাগৃহ জ্বালিয়ে দেওয়া! এবার সেই ঘটনাই ঘটালেন প্রভাস অনুরাগীরা।

এই তেলুগু সুপারস্টারের সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘রাজা সাহেব’র শো চলাকালীন ভয়ানক অগ্নিকাণ্ড ঘটে ওড়িশার রায়গড়ায় এক প্রেক্ষাগৃহে। যেখানে অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন প্রথম সারিতে বসা দর্শকরা। 

ঘটনাটি ঘটেছে ওড়িশার অশোক টকিজে। ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, পর্দায় যখন ‘রাজা সাহেব’ চরিত্রে প্রভাসের এন্ট্রি সিন দেখানো হচ্ছিল, সেসময়েই এই কাণ্ড ঘটে! হঠাৎ একদল ভক্ত স্ক্রিনের সামনে এসে কেউ আরতি, আবার কেউ-বা বাজি পোড়ানো শুরু করেন। আর সেখান থেকেই ঘটে বিধ্বংসী অগ্নিকাণ্ড। আগুন ধরে যায় পর্দায়!

মুহূর্তেই হুড়োহুড়ি শুরু হয়। তবে প্রেক্ষাগৃহ কর্মীরা দ্রুত পদক্ষেপ নেন এবং তৎপরতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এই ঘটনার জেরে সাময়িকভাবে প্রেক্ষাগৃহটি বন্ধ রাখা হয়েছে।

এদিকে, প্রভাস-ভক্তদের এমন কর্মকাণ্ডের ভিডিও প্রকাশ্যে আসতেই সামাজিকমাধ্যমে নিন্দার ঝড় বইছে। দক্ষিণী তারকার অনুরাগী মহলকে নেটিজেনরা ‘অশিক্ষিত’ বলেও কটাক্ষ করছেন। 

এর আগে, শুক্রবার (৯ জানুয়ারি) হায়দরাবাদের এক প্রেক্ষাগৃহে ‘নকল কুমির’ নিয়ে ঢুকে শোরগোল ফেলে দেন আরেকদল অনুরাগী। সেই কুমিরকাণ্ডের পর এবার প্রেক্ষাগৃহে আগুন!

দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
বিশ্বখ্যাত জাপানি রহস্য-লেখক কেইগো হিগাশিনো আর নেই। ৬৮ বছর বয়সে কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তাঁর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত...
শুধু স্লোগান দিয়ে বিএনপিকে প্রতিষ্ঠিত করা যাবে না, বিএনপিকে চিনতে হলে জ্ঞানের কোনো বিকল্প নাই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার বিকেলে রাজধানীর বাংলা...
কিন্তু বিতর্ক থামেনি। উজবেকিস্তান যাওয়ার ঠিক আগে টিম হোটেলে জোন্স ও সহকারী কোচ আতিকুর রহমান মিশুর মধ্যে কথা-কাটাকাটির ঘটনা সামনে আসে। একপর্যায়ে পরিস্থিতি গড়ায় ধাক্কাধাক্কিতে। আর তখনই ৯৯৯-এ ফোন করে...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
বিদেশে অবস্থান করা বাস্তুচ্যুত নাগরিকদের মর্যাদার সঙ্গে দেশে ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছে মিয়ানমার সরকার। গতকাল বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সরকারের এই প্রতিশ্রুতির কথা জানায়। তবে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর