তারেক রহমানের প্রিয় সিনেমা ‘এয়ার ফোর্স ওয়ান’, দেখেছেন ৮ বার

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ০২:১৮ পিএম

গত ১৭ বছরের নির্বাসন কাটিয়ে দেশে ফেরার পর প্রথমবার আন্তর্জাতিক গণমাধ্যম যুক্তরাষ্ট্রের প্রভাবশালী টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন ও রুচির নানা দিক তুলে ধরেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। 

বুধবার (২৮ জানুয়ারি) প্রকাশিত এ সাক্ষাৎকারে তাঁকে শান্তস্বভাব ও অন্তর্মুখী মানুষ হিসেবে বর্ণনা করা হয়েছে। 

সাক্ষাৎকারে নিজের পছন্দের চলচ্চিত্রের কথাও উল্লেখ করেন তারেক রহমান। তিনি জানান তাঁর প্রিয় সিনেমা হলিউডের জনপ্রিয় সিনেমা ‘এয়ার ফোর্স ওয়ান’। তিনি বলেন, ‘আমি সম্ভবত ছবিটি ৮ বার দেখেছি!’

টাইম ম্যাগাজিনের সেই প্রতিবেদনে তারেক রহমানকে আখ্যা দেওয়া হয়েছে ‘‘বাংলাদেশ’স প্রডিগাল সন’’ বা ‘প্রত্যাবর্তনকারী উত্তরাধিকারী’ হিসেবে। প্রতিবেদনে বলা হয়েছে, কণ্ঠস্বর ভাঙা ও শারীরিক দুর্বলতা সত্ত্বেও রাজনীতিতে সক্রিয় ভূমিকায় ফেরার সংকল্প স্পষ্ট তারেক রহমানের। দেশে ফেরার কয়েকদিনের মধ্যেই তাঁর মা ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যু তাঁকে ব্যক্তিগতভাবে ভীষণ নাড়া দিলেও রাজনৈতিক দায়িত্ব পালনের ব্যাপারে তিনি অনড়।

একান্ত সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, ‘যখন দায়িত্ব আসে, তখন তা পালন করতে হয়।’ তিনি জানান, দেশের মানুষ তাঁকে যে আস্থা দিয়েছে, সেটাই তাঁর রাজনীতিতে থাকার প্রধান কারণ। তিনি স্পষ্ট করে বলেন, তিনি শুধু পারিবারিক পরিচয়ের কারণে রাজনীতিতে নেই, বরং দলের সমর্থকরাই তাঁকে সামনে এনেছে।

অন্যদিকে, তারেক রহমানের প্রিয় সিনেমা এয়ার ফোর্স ওয়ান মুক্তি পায় ১৯৯৭ সালে। উলফগ্যাং পিটারসেন পরিচালিত এ হলিউড থ্রিলার সিনেমায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের চরিত্রে অভিনয় করেছেন হ্যারিসন ফোর্ড। সন্ত্রাসী নেতার ভূমিকায় অভিনয় করেন গ্যারি ওল্ডম্যান। এছাড়া ভাইস প্রেসিডেন্টের চরিত্রে ছিলেন গ্লেন ক্লোজ। ছবির কাহিনিতে দেখা যায়, সন্ত্রাসীদের হাতে হাইজ্যাক হওয়া প্রেসিডেন্টের বিশেষ বিমান ‘এয়ার ফোর্স ওয়ান’ থেকেই পরিবার ও দেশ রক্ষায় একক লড়াইয়ে নামেন তিনি। মুক্তির পর বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পায় সিনেমাটি এবং এটি বক্স অফিসেও বড় সাফল্য অর্জন করে।

দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
বিশ্বখ্যাত জাপানি রহস্য-লেখক কেইগো হিগাশিনো আর নেই। ৬৮ বছর বয়সে কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তাঁর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত...
রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে স্কচটেপ দিয়ে মুখ বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা হত্যার পর দুর্বৃত্তরা মরদেহটি ফেলে রেখে গেছে।
ইরানি মুদ্রা রিয়ালের রেকর্ড দরপতন হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের ১ ডলার দিয়ে মিলছে ২২ লাখ ইরানি রিয়াল। ইরানে নতুন করে মার্কিন হামলা ও যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞার জেরে এই দরপতন হয়েছে বলে...
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৭ জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যুক্তরাষ্ট্রের সরকারি মুদ্রায় স্থান পেয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি। মার্কিন প্রতিষ্ঠানগুলোতে নিজের ব্যক্তিগত ছাপ রাখার যে ধারাবাহিক প্রচেষ্টা ট্রাম্প চালিয়ে যাচ্ছেন, তারই...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর