বিচ্ছেদের ঘোষণা দিলেন কীর্তি ভাট

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ০৯:১০ পিএম

ভারতের জনপ্রিয় তেলুগু ধারাবাহিক ‘কার্তিকা দীপম’-এ তাঁর অভিনয় মন ছুঁয়েছিল দর্শকের। যে চরিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী কীর্তি ভাট। অভিনেতা ও পরিচালক বিজয় কার্তিক থোটার সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিলেন তিনি। বেশ কিছুদিন ধরেই তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে চলেছে নানা আলোচনা।

এবার সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্টের মাধ্যমে কীর্তি তুলে ধরেছেন মনের কথা। জানান, অনেক চিন্তাভাবনা এবং আলোচনার পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কার্তিক ও তাঁর মধ্যে যে সম্পর্ক ছিল সেটা সত্যিকারের হলেও, তিনি বিজয় কার্তিককে তাঁর জীবনসঙ্গী বা স্বামী হিসেবে আর কল্পনাও করতে পারেন না। যার ফলে তাঁদের বিচ্ছেদ হয়ে গিয়েছে।

জানা গেছে দুজনের বাগদানও হয়ে গিয়েছিল দিনকয়েক আগেই। তবে বেশ কিছু কারণে এই সিদ্ধান্ত নিতে খানিক বাধ্য হয়েছেন তাঁরা। 
অভিনেত্রীর আরো বক্তব্য, তাঁদের বিচ্ছেদ অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এবং ভদ্রভাবেই হয়েছে। পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

তবে তাঁদের একসঙ্গে কাটানো সময়টুকুর জন্য তিনি কৃতজ্ঞ। ভক্ত এবং অনুরাগীদের তাঁদের গোপনীয়তার প্রতি শ্রদ্ধা জানাতে এবং গুজব না ছড়ানোর অনুরোধ করেছেন।

কীর্তির জীবনের এই খবরে মন খারাপ অনুরাগীদের। তাই তাঁদের কাছে ক্ষমা চেয়ে কীর্তি লিখেছেন, এখন তাঁর জীবনে অগ্রাধিকার নিজের সুখ এবং মানসিক সুস্থতা। তাই সব কিছু থেকে নিজেকে দূরে সরিয়ে ভালো ভাবে জীবন কাটাতে চান।

আবারও গানে সরব হচ্ছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী এস আই টুটুল। নতুন একক গান ‘চার দেয়ালে বন্দি’ নিয়ে ফিরছেন তিনি, যা শিগগিরই প্রকাশ পাবে তাঁর অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। গানের কথা...
গায়ক-অভিনেতা তাহসান খান ও তাঁর স্ত্রী রোজা আহমেদ—এই দুই নাম ঘিরেই এখন বিনোদন অঙ্গনে সবচেয়ে বেশি আলোচনা। বিয়ের মাত্র কয়েক মাসের মধ্যেই তাঁদের দাম্পত্যজীবনে ভাঙনের খবর প্রকাশ্যে এসেছে। গত বছরের...
বছর ঘুরতে না ঘুরতেই বিচ্ছেদের ঘোষণা দিলেন জনপ্রিয় গায়ক ও অভিনয়শিল্পী তাহসান রহমান খান। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো জানাচ্ছে—তাহসান ও রোজা আহমেদের সম্পর্কের আনুষ্ঠানিক ইতি টানা হয়েছে গত বছরের শেষ দিকেই।...
তাহসান খানকে বলা হয় নিপাট ভদ্র মানুষ। বিশেষ করে ব্যক্তিগত জীবনে তিনি একদমই পরিমিত। অনেক কিছু ঘটে গেলেও মুখে ‘টুঁ’ শব্দটি নেই! অথচ নতুন বছরের শুরুতেই একটি ঘটনা সেই পরিচিত তাহসানকে একটু নাড়িয়ে দিল।...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর