তাহসান-রোজার বিচ্ছেদ ঘোষণা: যে কারণে ক্ষুব্ধ হন গায়ক

আপডেট : ১১ জানুয়ারি ২০২৬, ০৭:৪৩ পিএম

তাহসান খানকে বলা হয় নিপাট ভদ্র মানুষ। বিশেষ করে ব্যক্তিগত জীবনে তিনি একদমই পরিমিত। অনেক কিছু ঘটে গেলেও মুখে ‘টুঁ’ শব্দটি নেই! অথচ নতুন বছরের শুরুতেই একটি ঘটনা সেই পরিচিত তাহসানকে একটু নাড়িয়ে দিল। গত বছরের ৪ জানুয়ারি রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাহসান খান।

চলতি বছর অনলাইনের অনেক প্ল্যাটফর্মেই বেশকিছু তথ্য সামনে আসে, যার বেশিরভাগই তাঁদের বিবাহবার্ষিকী পালন সম্পর্কিত। এতে বেশ বিব্রত ও বিরক্ত হন তাহসান। ইনডিপেনডেন্ট ডিজিটালের কাছে দেওয়া বক্তব্যে তাঁর ক্ষুব্ধ প্রতিক্রিয়াও দেখা গেছে।

বিবাহবার্ষিকী উদযাপন ও জন্মদিন ঘিরে চলমান জল্পনা প্রসঙ্গে তাহসান স্পষ্ট ভাষায় বলেন, ‘আমি কোনো অ্যানিভার্সারি উদযাপন করিনি। আমরা কেউ কারও জন্মদিনে ছিলাম না। আমার জন্মদিনেও সে ছিল না। আপাতত আর কিছু বলতে চাই না।’

তাহসান জানান, সম্প্রতি তাঁদের অ্যানিভার্সারি সেলিব্রেশন নিয়ে যে খবর ছড়িয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। একইসঙ্গে তিনি স্বীকার করেন, দাম্পত্য জীবনে তাঁরা এখন আর একসঙ্গে নেই।

ভুয়া খবর প্রসঙ্গে নিজের অবস্থান ব্যাখ্যা করে তাহসান বলেন, ‘বিবাহবার্ষিকী নিয়ে কিছু ভুয়া খবর দেখলাম। সেই কারণেই বলতে হচ্ছে, আমরা এখন একসঙ্গে থাকছি না।’

তিনি আরও জানান, গত বছরের জুলাই মাসের শেষদিক থেকেই তিনি ও রোজা আলাদা থাকছেন।

নিজের মানসিক অবস্থা নিয়েও খোলামেলা কথা বলেন এই শিল্পী। তাহসানের ভাষ্য, ‘আমার মেন্টাল স্টেট খুব একটা ভালো না। অনেক দিন ধরেই আমি ভালো নেই। কেন ভালো নেই, সেটা এখনই প্রকাশ্যে বলতে চাই না। সঠিক সময় এলে বলব।’

বিচ্ছেদের সিদ্ধান্ত প্রসঙ্গে বিষয়টিকে বড় ও সংবেদনশীল উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের বিচ্ছেদের ঘটনা সত্য। সেটা অনেক বড় প্রসঙ্গ। এখনই বিস্তারিত বলতে চাই না। সবকিছু চূড়ান্ত হলে আমি নিজেই জানাব। আমি সম্মানের সঙ্গে সবকিছু শেষ করতে চাই।’

প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
জিমের বাইরে বের হতেই খুন হলেন জনপ্রিয় হরিয়ানভি গায়ক ও ইউটিউবার অঙ্কিত বালিয়ান। গত ২৬ আগস্ট ভারতের উত্তর প্রদেশের শামলিতে এই ঘটনা ঘটে। সামাজিকমাধ্যমের এক পোস্টে ৩৫ বছর বয়সী গায়ককে হত্যার দায়...
অভিনেতা জানান, সোমবার (২৪ আগস্ট) রাতে ঢাকা থেকে ফরিদপুরের বাড়িতে এসে ঘরে কোনো বিদ্যুৎ না পেয়ে তাঁর সন্দেহ হয়। পরে বাড়ির বাইরে গিয়ে দেখতে পান বিদ্যুতের তার কাটা রয়েছে। এরপর ছাদে গিয়ে দেখেন এসির...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আয়ারল্যান্ডে দাঁড়িয়ে যখন কেউ আমাকে জিজ্ঞেস করেন, ‘আপনি কোথা থেকে এসেছেন?’ আমি গর্ব করেই বলি, ‘বাংলাদেশ।’ এরপর প্রায়ই আরেকটি প্রশ্ন আসে, ‘বাংলাদেশি কয়েকটি...
চলতি মাসের শেষদিকে দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ইতোমধ্যে রাঙামাটি, বান্দরবান ছাড়া দেশের সব জেলায় হামের...
১১ দলীয় ঐক্য জোটের লংমার্চ সরকার পতনের জন্য নয়, এটি জনগণের আন্দোলন বলে জানালেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ...
বিরোধীদলকে লংমার্চের আগে সংসদে গ্যাস ও বিদ্যুৎ সংকটে সরকার কী করতে পারে তার একটা পরিকল্পনা দেওয়ার আহ্বান জানালেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর