ভারতে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন জয়া আহসান

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬, ০২:৩৯ পিএম

বছরের শুরুতেই বড় স্বীকৃতি পেলেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ‘পুতুলনাচের ইতিকথা’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য তিনি অর্জন করেছেন সেরা অভিনেত্রী (সমালোচক) পুরস্কার। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেই এই সুখবর জানিয়েছেন অভিনেত্রী।

কলকাতার জনপ্রিয় টেলিভিশন চ্যানেল জি ২৪ ঘণ্টা আয়োজিত ‘বিনোদনের সেরা ২৪’ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

পুরস্কার পাওয়ার অনুভূতি জানিয়ে জয়া আহসান বলেন, ‘বছরের প্রথম পুরস্কার হিসেবে এই সম্মাননা পেয়ে আমি সত্যিই কৃতজ্ঞ ও অভিভূত। ‘পুতুলনাচের ইতিকথা’ আমার জন্য একটি বিশেষ কাজ। সমালোচকদের কাছ থেকে এমন স্বীকৃতি পাওয়া ভীষণ আনন্দের।’

ছবিতে জয়ার চরিত্র ও অভিনয় ইতোমধ্যেই দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। সংবেদনশীল অভিনয়, চরিত্রের গভীরতা এবং আবেগী প্রকাশ—সব মিলিয়ে পুতুলনাচের ইতিকথাতে তার পারফরম্যান্সকে বছরের অন্যতম সেরা অভিনয়ের তালিকায় রেখেছেন অনেকেই।

উল্লেখ্য, ‘পুতুলনাচের ইতিকথা’ সিনেমাটি পরিচালনা করেছেন সুমন মুখার্জি। এতে জয়া আহসানের সঙ্গে আরও অভিনয় করেছেন আবির চ্যাটার্জি।

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
কলকাতার চলচ্চিত্র অঙ্গনে দীর্ঘদিন ধরেই নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। অভিনয়ের বাইরে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সাধারণত নিজেকে দূরে রাখেন তিনি। তবে এবার কলকাতার রাজপথে...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারা দেশে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হামের উপসর্গ নিয়ে রোববার ৭ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ১ হাজার ১৯৬ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩১৯ জন রোগী। 
সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে জানতে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহকে ডেকে বিস্তারিত ব্যাখ্যা জানতে চেয়েছে বাংলাদেশ। 
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‌‘অন্যায়, অত্যাচার, অসততা ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ও এসবকে পরাজিত করাই দুর্গাপূজার মূল দর্শন।’ আজ রোববার শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর