স্বর্ণ ব্যবসায় নামলেন তামান্না

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬, ০৯:৪১ এএম

ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া এবার নাম লিখিয়েছেন জুয়েলারি ব্যবসায়। নিজ উদ্যোগে তিনি শুরু করেছেন নতুন ফাইন জুয়েলারি ব্র্যান্ড— ‘তামান্না ফাইন জুয়েলারি’। এই ব্র্যান্ডের ফাউন্ডার ও ক্রিয়েটিভ লিড হিসেবে কাজ করছেন তামান্না নিজেই।

এই ব্র্যান্ডে ১৪ ও ১৮ ক্যারেট স্বর্ণ, প্রাকৃতিক হীরা এবং রত্নপাথর দিয়ে তৈরি করা হচ্ছে আকর্ষণীয় ও ক্যাজুয়াল ডিজাইনের জুয়েলারি, যা দৈনন্দিন স্টাইলের সঙ্গে সহজেই মানানসই।

অভিনেত্রী জানান, ‘উৎসবের বাইরে’—এই ধারণাকে সামনে রেখেই ‘তামান্না ফাইন জুয়েলারি’-এর জন্ম। তার ভাষায়, জুয়েলারি বা অলংকার বরাবরই তার ভীষণ প্রিয়। তবে সব সময়ই অলংকার পরার ক্ষেত্রে উপলক্ষের বিষয়টি ভাবনায় আসত। সেই জায়গা থেকেই এমন একটি ব্র্যান্ড তৈরির চিন্তা, যেখানে কোনো বিশেষ উপলক্ষ ছাড়াই প্রতিদিনের ব্যবহারের উপযোগী জুয়েলারি পাওয়া যাবে।

তামান্নার মতে, জুয়েলারি হওয়া উচিত একজন মানুষের ব্যক্তিত্বের অংশ—যা তার মনের ভাব প্রকাশ করবে এবং তাকে পরিপূর্ণ অনুভূতি দেবে।

কোনো বিশেষ উপলক্ষ ছাড়াই জুয়েলারিপ্রেমীদের নিত্যদিনের স্টাইলের কথা ভেবেই এই উদ্যোগ। তামান্না ভাটিয়া ও তার বাবা সন্তোশ ভাটিয়ার যৌথ উদ্যোগে গড়ে ওঠা এই ব্র্যান্ডের ডিজাইন, প্রোডাকশন ও রিটেইলের দায়িত্ব তারা নিজেরাই সামলাচ্ছেন।

বর্তমানে দুটি থিম অনুসরণ করে ‘হাফ অ্যান্ড হাফ’, ‘দ্য ফ্লিক’ এবং ‘প্লাম্পসিয়াস’—এই তিনটি মূল সংগ্রহ বাজারে এনেছে ‘তামান্না ফাইন জুয়েলারি’। ব্র্যান্ডটির ফ্ল্যাগশিপ স্টোর খোলা হয়েছে জুহু, মুম্বাইয়ে।

জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই ‘ফ্যাসিবাদের দোসর’ তকমায় নানা জটিলতায় পড়তে শুরু করেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। তাঁর দাবি, সাম্প্রতিক সময়ে কেউ তাঁকে অভিনয়ের জন্য ডাকছে না। বিভিন্ন জায়গায় তাঁকে...
ভারতে প্রশ্নফাঁস নিয়ে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন এবং সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও নিয়ে এবার তোপ দাগলেন বিজেপি সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনা রনৌত। আন্দোলনকারীদের তীব্র সমালোচনা করে...
মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ৩৮তম এবং স্পাইডার-ম্যান সিরিজের এটি চতুর্থ সিনেম। ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন পরিচালিত এই সিনেমায় যথারীতি স্পাইডার-ম্যান চরিত্রে অভিনয় করেছেন টম হল্যান্ড। আর তাঁর নায়িকা...
পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকারের অবশেষে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে। দীর্ঘদিন ধরেই তার বাংলাদেশে কাজ করার গুঞ্জন শোনা যাচ্ছিল, তবে নানা কারণে তা বাস্তবায়িত হয়নি। এবার সেই...
একটি জলপথ—কিন্তু এখন সেটাই হয়ে উঠেছে পুরো যুদ্ধের সবচেয়ে বড় দর-কষাকষির জায়গা। বিশ্বের জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রশ্নে এবার এমন শর্ত সামনে আনল ইরান, যা মেনে নেওয়া...
পটুয়াখালীর কলাপাড়ায় ৯টি ছানাসহ মা বালিহাঁস উদ্ধার করেছে অ্যানিমেল লাভার্সের সদস্যরা। বন বিভাগের সহযোগিতায় রোববার বেলা তিনটার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী বাঁধঘাট এলাকা থেকে এই...
নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহে বেসরকারিভাবে পরিশোধিত তেল আমদানি ও বিপণনের নীতিমালা করতে চায় সরকার। বসুন্ধরা গ্রুপের আবেদনের প্রেক্ষিতে বিপিসির কাছে ২ কর্মদিবসের মধ্যে এমন নীতিমালার খসড়া চেয়েছে...
স্মার্টফোন নির্মাতারা দীর্ঘদিন ধরেই ডিসপ্লের চারপাশের বর্ডার বা বেজেল কমানোর চেষ্টা করে আসছে। এর লক্ষ্য হলো, ফোনের আকার অপরিবর্তিত রেখে ব্যবহারকারীদের আরও বড় ও আকর্ষণীয় স্ক্রিন অভিজ্ঞতা দেওয়া।...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর