সালমানের ছবিতে এবার নয়নতারা

আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ পিএম

সমস্যার বেড়াজাল পেরিয়ে নিজের আসন্ন সিনেমা ‘মাতৃভূমি’র শেষ ধাপের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন সালমান খান। এর মধ্যেই নতুন আরেকটি সিনেমার ঘোষণা দিয়ে ভক্তদের চমকে দিয়েছেন বলিউডের ভাইজান।

গত ৩১ মার্চ প্রযোজক দিল রাজুর সঙ্গে একটি ছবি শেয়ার করে সালমান জানান, ২০২৭ সালের ঈদে অ্যাকশন ঘরানার নতুন সিনেমা নিয়ে দর্শকের সামনে আসবেন তিনি। ভামশি পেডপাল্লির পরিচালনায় এবং দিল রাজুর প্রযোজনায় নির্মিতব্য এই সিনেমায় সালমানের বিপরীতে দেখা যাবে দক্ষিণী তারকা নয়নতারাকে।

এর আগে শাহরুখ খানের সঙ্গে জওয়ান সিনেমায় অভিনয় করে হিন্দি দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন নয়নতারা। এবার সালমানের সঙ্গে তার অনস্ক্রিন কেমিস্ট্রি দেখার অপেক্ষায় উচ্ছ্বসিত ভক্তরা।

জানা গেছে, আপাতত ‘এসভিসি ৬৩’ নামে পরিচিত এই সিনেমার শুটিং ইতিমধ্যেই শুরু হয়েছে। খুব শিগগিরই ছবির টিমের পক্ষ থেকে একটি পূজার আয়োজন করা হবে, যেখানে উপস্থিত থাকবেন প্রযোজক দিল রাজু।

প্রথম ধাপের শুটিং শুরু হবে মুম্বাইয়ের গোরেগাঁওয়ে এসআরপিএফ গ্রাউন্ডে। এরপর প্রায় তিন মাস ধরে শহরটির বিভিন্ন লোকেশনে চলবে শুটিং। পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের আগস্ট-সেপ্টেম্বরের মধ্যে সিনেমাটির মূল অংশের কাজ শেষ করে পরের বছর ঈদে মুক্তির প্রস্তুতি নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, সালমান খানের সঙ্গে এটি ভামশি পেডপাল্লির প্রথম কাজ। তেলুগু ও তামিল ভাষার একাধিক সফল সিনেমা পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তার। সোশ্যাল মিডিয়ায় নয়নতারাকে ‘কুইন’ উল্লেখ করে টিম জানিয়েছে, ‘বিশেষ কিছু ঘটতে চলেছে।’

অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
প্রাণে বাঁচলেন নুসরাত ভারুচা। ইন্দোনেশিয়ার বালিতে শুটিং চলাকালে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছেন এই বলিউড অভিনেত্রী। পরে স্থানীয় একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে...
প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
ফ্রান্সের রাজধানী প্যারিসের ‘হোটেল দ্য পোরতালেস’-এ ২০১৬ সালে অস্ত্রের মুখে কোটি টাকার গহনা ডাকাতির ঘটনায় মার্কিন তারকা কিম কার্দাশিয়ানকে ১৪২ টাকা (১ ইউরো) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর