তথ্যচিত্রে উঠে এলেন সালমান শাহ

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৫ পিএম

বাংলা চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহ। বুধবার (৬ সেপ্টেম্বর) এ অভিনেতার মৃত্যুবার্ষিকী। মৃত্যুর ২৭ বছরেও তিনি সমান জনপ্রিয়। তাকে নিয়ে তার ভক্তরা আজও মাতম করে। আজও তাকে ভুলতে পারেনি চলচ্চিত্রাঙ্গনের মানুষেরা।তাদের কাছে সালমানের মৃত্যু আজও রহস্যময়। কিন্তু কেন? এই উত্তর খুঁজতেই চিত্রনায়ক সালমান শাহকে নিয়ে বৈশাখী টেলিভিশনের অনুসন্ধানী তথ্যচিত্র ‘স্মৃতিতে সালমান শাহ’। প্রয়াত নায়কের স্মরণে আগামীকাল বেলা ১২টা ৩০ মিনিটে চ্যানেলটিতে প্রচার হবে এটি।

এ তথ্যচিত্রে উঠে এসেছে সালমান শাহর জানা-অজানা অনেক কিছু। তাকে নিয়ে কথা বলেছেন সালমান শাহর মামলার তদন্তকারী কর্মকর্তা, মা নীলা চৌধুরী, মামা আলমগীর কুমকুম, সালমান শাহর স্ত্রী সামিরা, পরিচালক সোহানুর রহমান সোহান, ছটকু আহমেদ, নায়ক ফেরদৌস, ডন, ঋতুপর্ণা, ভাবনা, নীরব, সাকিব সুলেরী, দুলাল খান, বাসার মালি জাকির ও প্রত্যক্ষদর্শী ডলি বেগম। উঠে এসেছে সালমান শাহ আত্মহত্যার চূড়ান্ত প্রতিবেদন জমাদানকারী পিবিআই প্রধান বনোজ কুমার মজুমদারের বক্তব্য।

উল্লেখ্য, বৈশাখী টেলিভিশনের উপব্যবস্থানা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনের পরিকল্পনা ও সার্বিক তত্ত্বাবধানে তথ্যচিত্রটির গ্রন্থনা ও ধারা বর্ণনা করেছেন তারেক সিকদার। মো. বেলাল হোসেনের চিত্রগ্রহণে এটি সম্পাদনা করেছেন তাজদীদ উল ইসলাম। সমন্বয়কের দায়িত্বে ছিলেন দুলাল খান। নির্মাণ তত্ত্বাবধানে ছিলেন প্রোগ্রাম ম্যানেজার লিটু সোলায়মান।

পাহাড়ি সৌন্দর্যের রানী বান্দরবানে ধারণ করা হয়েছিল ২০১৯ সালের নভেম্বরে প্রচারিত ‘ইত্যাদি’। পাহাড়, জলপ্রপাত, নদী, অরণ্য আর ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যেঘেরা পর্যটনকেন্দ্র নীলাচলের...
ঢালিউডের প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ ও অভিনেত্রী শাবনূরের জুটি নব্বইয়ের দশকে দর্শকের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। পর্দায় তাঁদের রসায়ন ঘিরে তখন থেকেই নানা আলোচনা ও গুঞ্জন ছিল। তাঁদের সম্পর্ক নিয়ে...
ফের নতুন করে আলোচনায় সালমান শাহ হত্যা মামলা। সম্প্রতি এই মামলার এজাহারভুক্ত আসামি খলনায়ক আশরাফুল হক ডন গ্রেপ্তার হয়েছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীর দাবি, সালামানের স্ত্রী সামিরা হক ও শিল্পপতি আজিজ...
দীর্ঘ তিন দশক পেরিয়ে গেলেও ভক্তদের কাছে নায়ক সালমান শাহর মৃত্যু আজও এক রহস্য। সম্প্রতি এই ক্ষণজন্মা নায়কের হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন এজাহারভুক্ত ৪ নম্বর আসামি খলনায়ক আশরাফুল হক ডন। রোববার (৯...
রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে স্কচটেপ দিয়ে মুখ বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা হত্যার পর দুর্বৃত্তরা মরদেহটি ফেলে রেখে গেছে।
ইরানি মুদ্রা রিয়ালের রেকর্ড দরপতন হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের ১ ডলার দিয়ে মিলছে ২২ লাখ ইরানি রিয়াল। ইরানে নতুন করে মার্কিন হামলা ও যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞার জেরে এই দরপতন হয়েছে বলে...
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৭ জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যুক্তরাষ্ট্রের সরকারি মুদ্রায় স্থান পেয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি। মার্কিন প্রতিষ্ঠানগুলোতে নিজের ব্যক্তিগত ছাপ রাখার যে ধারাবাহিক প্রচেষ্টা ট্রাম্প চালিয়ে যাচ্ছেন, তারই...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর