সালমান শাহ হত্যা মামলা: ডনের জামিন আবেদন নামঞ্জুর

আপডেট : ১২ আগস্ট ২০২৬, ০৩:০৩ পিএম

সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার অভিনেতা আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

বুধবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে জামিন শুনানি হয়। ডনের পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবী মো. তরিকুল ইসলাম জুয়েল। অন্যদিকে রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।

এর আগে গত ৯ আগস্ট সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশে দেশ ছাড়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেফতার করা হয়। সালমান শাহ হত্যা মামলার কারণে তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ছিল। ইমিগ্রেশন থেকে বিষয়টি জানানো হলে সিআইডি তাকে হেফাজতে নেয়।

পরে সেদিন বিকেলে ডনকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক আরিফুর রহমান। শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

তবে জামিন আবেদনে ডনের পক্ষ থেকে দাবি করা হয়, তিনি বাংলাদেশ চলচ্চিত্রের একজন জনপ্রিয় অভিনেতা এবং সালমান শাহর মৃত্যুর ঘটনা সম্পর্কে কিছুই জানেন না। ষড়যন্ত্র ও হয়রানির উদ্দেশ্যে তাকে মামলায় জড়ানো হয়েছে। তিনি সম্পূর্ণ ষড়যন্ত্রের শিকার বলেও আবেদনে উল্লেখ করা হয়।

সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসায় মারা যান। শুরুতে তার মৃত্যুকে আত্মহত্যা বলা হলেও পরে এ নিয়ে হত্যা মামলা করা হয়। দীর্ঘ সময় ধরে এ মৃত্যুকে ঘিরে নানা প্রশ্ন ও বিতর্ক চলে আসছে।

২০২৫ সালের ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম বাদী হয়ে রমনা থানায় মামলাটি করেন। এতে সামিরা হকসহ ১১ জনকে আসামি করা হয়।

মামলার অন্য আসামিরা হলেন—সামিরা হকের মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, অভিনেতা ডন, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু এবং রেজভি আহমেদ ওরফে ফরহাদ।

বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
ফের নতুন করে আলোচনায় সালমান শাহ হত্যা মামলা। সম্প্রতি এই মামলার এজাহারভুক্ত আসামি খলনায়ক আশরাফুল হক ডন গ্রেপ্তার হয়েছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীর দাবি, সালামানের স্ত্রী সামিরা হক ও শিল্পপতি আজিজ...
দীর্ঘ তিন দশক পেরিয়ে গেলেও ভক্তদের কাছে নায়ক সালমান শাহর মৃত্যু আজও এক রহস্য। সম্প্রতি এই ক্ষণজন্মা নায়কের হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন এজাহারভুক্ত ৪ নম্বর আসামি খলনায়ক আশরাফুল হক ডন। রোববার (৯...
সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ঢাকাই সিনেমার খলনায়ক আশরাফুল হক ডনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রোববার বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত এ আদেশ দেন। এর আগে...
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মহিলা মাদরাসার ছাদে খেলাধুলা করার সময় বিদ্যুতায়িত ৫ ছাত্রী দগ্ধ হয়েছে। শনিবার বিকেলে ফতুল্লার কাশিপুর হাজিপাড়া এলাকায় মালেহা মহিলা মাদরাসায় এ ঘটনা হয়। 
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে পাখি তাড়াতে আনসার সদস্যের ছোড়া গুলিতে একজন পরিচ্ছন্নতাকর্মী আহত হয়েছেন। শনিবার সকালের দিকে এ ঘটনা ঘটে।
পাকিস্তান ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১২ জন নিরাপত্তা কর্মী নিহত এবং আরও ৩০ জন আহত হয়েছেন। শনিবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান এলাকায় এ হামলা হয়। এরই মধ্যে হামলার দায় স্বীকার করেছে...
নরসিংদীর মেঘনা নদী থেকে পুলিশের হারিয়ে যাওয়া ১৬ রাউন্ড ৭.৬২ মিমি গুলি উদ্ধার করেছে বিশেষ বাহিনী এসআরবি-১১ (স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন)-এর একটি চৌকস আভিযানিক দল। শনিবার বেলা ১১টা ২০ মিনিট থেকে...
লোডিং...

এলাকার খবর