বাসা ভাড়া দিচ্ছেন শাহরুখ, খরচ আকাশছোঁয়া

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৮ এএম

খবরে বারবার শিরোনাম হয়েছে মুম্বাইয়ের মান্নাত। যা শাহরুখ খানের বাড়ি। কিন্তু শুধু মুম্বাইয়ে নয়, বলিউড কিংয়ের বাড়ি রয়েছে বিশ্বের বেশ কিছু শহরে।

এর মধ্যে আমেরিকার লস অ্যাঞ্জেলসে যেটা রয়েছে, সেটা নিয়মিত ভাড়া দিচ্ছেন তিনি। তবে এর খরচের পরিমাণ জানলে চোখ উঠবে কপালে। এই বাড়ির ভাড়া রাত প্রতি আড়াই লাখ টাকা।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য মতে, শাহরুখের লস অ্যাঞ্জেলেসের বাড়ির নাম ‘গ্র্যান্ড ভ্যাকেশন ভিলা’। এই বাড়ি সাদা ও বেজ রঙের থিমে সজ্জিত। বৈঠখখানার ঘরে বিরাট সোফা, একপাশে বই পড়ার ব্যবস্থা। বাড়ির বিভিন্ন দেওয়াল সজ্জিত বিরাট বিরাট দামি আয়নায়। রয়েছে তাক লাগানো সব ঝাড়বাতি। এছাড়াও রয়েছে জাকুজি, সুইমিং পুল। মোট ছ’কামরার এই ভিলাতে মাঝে মধ্যে অবসর কাটাতে আসেন বলিউডের বাদশা। অভিনেতার এই বাড়িতে তাই থাকার খরচ নেহাত কম নয়।

শুধু ভাড়াই নয়, এতে শুটিংও করেছেন শাহরুখ। অনুশকা শর্মার সঙ্গে যখন ‘হ্যারি মেট সেজল’ ছবির শুটিং সেট বসেছিল এখানে। অনেকটা সময় পুরো টিমের সঙ্গে এই বাড়িতেই কাটিয়েছিলেন শাহরুখ।

বলিউডের অন্যতম ধনী অভিনেতা শাহরুখ। অভিনয়ের বাইরে রয়েছে তার নানা ধরনের ব্যবসা। অন্যদিকে, তাঁর বাড়ি মান্নাত মুম্বাইয়ের অন্যতম দর্শনীয় স্থান বললে অত্যুক্তি হবে না। প্রায় দিনই মান্নাতের সামনে মানুষ ভিড় জমান অভিনেতাকে একঝলক দেখার জন্য। মুম্বাই, লস অ্যাঞ্জেলস ছাড়াও শাহরুখের বাড়ি রয়েছে লন্ডন, দুবাইতে।

বলিউডের ‘কিং’ শাহরুখ খান ফিরছেন বড় পর্দায়। দীর্ঘ বিরতির পর তার প্রত্যাবর্তন ঘিরে যখন ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই সামনে এলো নতুন চমক। একই সময়ে একই নামে সিনেমা নিয়ে হাজির...
ঐতিহ্যবাহী ‘গ্রেড ৩ হেরিটেজ’ কাঠামো হওয়ায় বলিউড সুপারস্টার শাহরুখ খানের বিলাসবহুল বাসভবন ‘মান্নাত’ সংস্কার নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন তুলছিলেন পরিবেশ আন্দোলনকর্মী ও...
কোরিওগ্রাফার-উপস্থাপক রাঘব জুয়ালের জন্মদিনের পার্টিতে আনন্দের বদলে তৈরি হয় বিশৃঙ্খল পরিস্থিতি। ভিড়ের চাপে অস্বস্তিতে পড়েন শাহরুখ খান-পুত্র আরিয়ান খান, এমনকি নিরাপত্তারক্ষীদেরও তাঁকে নিরাপদে...
বলিউড তারকা শাহরুখ খান দক্ষিণ দিল্লির পঞ্চশীল পার্কের স্মৃতিবিজড়িত বাড়িটির পুরো মালিকানা নিজের নামে নিয়েছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস ও মানিকন্ট্রোলের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি প্রায় ৩৭ কোটি রুপিতে...
সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নির্দিষ্ট উৎসের ওপর নির্ভর করতে চায় না সরকার। বরং ভিন্ন ভিন্ন উৎসের দিকে নজর দেওয়া হচ্ছে। এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর