ইউটিউব চ্যানেল হ্যাকের অভিযোগে অপুর বিরুদ্ধে জিডি

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৫৮ পিএম

চিত্রনায়িকা অপু বিশ্বাসের বিরুদ্ধে অন্যরকম এক অভিযোগ দায়ের হলো হাতিরঝিল থানায়। সাধারণ ডায়েরি করে জানানো হলো, ইউটিউব চ্যানেল হ্যাক করেছেন অপু বিশ্বাস। ফিরিয়ে দিতে চেয়েছেন টাকাও! আর এই অভিযোগ এনেছেন চলচ্চিত্রেরই মানুষ, প্রযোজক সিমি ইসলাম কলি। 

রাজধানীর হাতিরঝিল থানায় গতকাল সোমবার রাতে জিডিটি করেন তিনি। যার নম্বর-১১১৫। অপু বিশ্বাস ছাড়াও জাহিদুল ইসলাম অপু নামে আরেকজনকে জিডিতে বিবাদী করা হয়েছে।

জিডিতে সিমি উল্লেখ করেন, গত ২০১৬ সালের জুনে হাই এসকে ‘ফিল্মস ইন্টান্যাশনাল’ ও ‘এসকে ফিল্মস ইন্টান্যাশরাল ৭৭১২’ নামের ইউটিউব চ্যানেল খুলি। বিবাদী অপু বিশ্বাস (৩৫) ও জাহিদুল ইসলাম অপু (৩০) গত ২৯/০৮/২৩ ইং আনুমানিক ৭টায় আমার ইউটিউব চ্যানেল হ্যাক করেন। গত ৩১/০৮/২৩ ইং তারিখ সকাল ৮টার সময় ২ নম্বর বিবাদী ১ নম্বর বিবাদীর সঙ্গে কথা বলিয়ে দেবে বলে জানান।

সিমি ইসলাম। ছবি: সিমি/ফেসবুকজিডিতে আরও বলা হয়, পরবর্তী সময়ে ২ নম্বর বিবাদীর সঙ্গে মোবাইলে কথা বললে ১০০০০০ টাকা দাবি করেন। এ টাকা দিলে আমার ইউটিউব চ্যানেল দিয়ে দেবে, টাকা না দিলে ফেরত দেবে না বলে বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদান করেন। বিষয়টি সাইবার ক্রাইম শাখায় কথা বলে সাধারণ ডায়েরি করা হলো।

বিষয়টি নিয়ে সিমি বলেন, ‘পরী মণির ছেলের জন্মদিনে অপু বিশ্বাস চেইন পরিয়ে দিয়েছিলেন। আমি সেটা রিল আকারে আমার চ্যানেলে দিয়েছিলাম। সেটাকেই স্ট্রাইক মারেন অপু বিশ্বাস। এরপর অপুর টিমের সঙ্গে যোগাযোগ করি। সেই টিমের সদস্য জাহিদুল ইসলাম জানায়, অপু বিশ্বাসকে একটা ফোন দিয়ে বিষয়টির সমাধা করার। পরে ফোন দিলেও নানা গড়িমসি করতে থাকেন অপু বিশ্বাস। এরমধ্যে আমার অপর একটি চ্যানেলেও হ্যাক করা হয়।’

টাকা চাওয়ার বিষয়ে এই প্রযোজক বলেন, ‘এক পর্যায়ে আমি প্রযোজক খোরশেদ আলম খসরু, নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টুকে দিয়ে ফোন দিলেও কাজ হয়নি। অপুর ইউটিউব টিমের জাহিদুল ইসলাম আমার কাছে ১০ লাখটা চেয়েছেন। তাহলে সব কিছু সমাধান হবে বলে জানান।’ 

প্রসঙ্গত, জিডির প্রসঙ্গটি নিয়ে অপু বিশ্বাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

ঢালিউড সুপারস্টার শাকিব খানকে উপহার দেওয়া হয়েছে বিশ্বখ্যাত সুইস ব্র্যান্ড রোলেক্সের একটি বিলাসবহুল ঘড়ি। আন্তর্জাতিক বাজারমূল্য অনুযায়ী ঘড়িটির দাম প্রায় ৭০ লাখ টাকার কাছাকাছি। চ্যানেল আইয়ের বিশেষ...
ঈদে মুক্তি পাওয়া রায়হান রাফী পরিচালিত সিনেমা ‘প্রেশার কুকার’ এখনও দর্শক ও সমালোচকদের আলোচনায়। চার নারীকে ঘিরে নির্মিত এই চলচ্চিত্রটি শুধু গল্প বা অভিনয়ের জন্য নয়, পর্দার বাইরের নানা ঘটনাও আগ্রহ...
রূপালি পর্দায় খুব একটা নিয়মিত নন, তবু আলোচনার কেন্দ্রবিন্দুতে সবসময়ই থাকেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। কখনও শোরুম উদ্বোধন, কখনও ব্র্যান্ড প্রমোশন, আবার কখনও সোশ্যাল মিডিয়ায় নতুন লুকে হাজির...
ব্যক্তিজীবন নিয়ে ভক্তদের উদ্দেশে নতুন বার্তা দিলেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। ভক্তদের তিনি অহেতুক তর্ক বা কাদা ছোঁড়াছুড়িতে না জড়ানোর আহ্বান জানিয়েছেন। সামাজিকমাধ্যমে নানা সময়ে তাঁকে ঘিরে যেসব...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর