ছেলে জয় চালাচ্ছে ভ্যান, মা অপু হলেন যাত্রী

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৫২ পিএম

কদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, শাকিব খান ও অপু বিশ্বাসের ছেলে আব্রাম খান জয় চালাচ্ছেন ভ্যান। আর সেটাতে সাওয়ারি হয়েছেন মা অপু বিশ্বাস।

সম্প্রতি সামাজিকমাধ্যম ফেসবুক পেজে অপু বিশ্বাস ভিডিওটি প্রকাশ করেছেন। যেখানে প্রথমে দেখা যায়, মা অপু বিশ্বাসের সঙ্গে হেঁটে যাচ্ছে আব্রাম খান জয়। সেই সময় পাশ দিয়ে একটি ভ্যান যাচ্ছিল। জয় দৌড়ে গিয়ে সেই ভ্যানে উঠে পড়ে। এর পর জয় ভ্যান চালাতে চায়। চালকের সিটে উঠে বসে পড়ে।

অপু বিশ্বাসও ওঠে পড়েন ভ্যানে। কিন্তু মাকে নিয়ে জয় কোনোভাবেই প্যাডেল মারতে পারছিল না। পরে একা অনেকটা প্যাডেল মেরে টেনে নিয়ে যায়। দেখা যায়, অপু বিশ্বাসও সহায়তা করছেন। 

জানা যায়, রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার চিত্র এটা। ছেলেকে নিয়ে ঘুরতে বেড়িয়েছিলেন অপু। আর সেখানেই এমন খুনসুটি উঠে আসে। 

এদিকে, অন্য কারণে সম্প্রতি খবরের শিরোনাম হয়েছেন অপু বিশ্বাস। নিজের ইউটিউব চ্যানেল হ্যাক করে বন্ধ করার অভিযোগ দিয়ে প্রযোজক সিমি ইসলাম কলি চিত্রনায়িকা অপু বিশ্বাস ও তাঁর ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজের অ্যাডমিন জাহিদুল ইসলামের বিরুদ্ধে হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি করেছেন। এই প্রযোজক জানিয়েছেন, আশ্বাস দিয়েও চ্যানেল ফেরত না পাওয়ায় বাধ্য হয়েই সে সাধারণ ডায়েরি করেছেন। অপু জানিয়েছেন তাদের ভিডিও অনুমতি না নিয়ে ব্যবহার করেছিলেন এ প্রযোজক। যার ফলে ইউটিউব কর্তৃপক্ষ সাসপেন্ড করেছে চ্যানেলটি।

প্রাক্তন তারকা দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয়। গতকাল ছিল তার জন্মদিন, ১০ বছরে পা রেখেছে সে। বিশেষ এ দিনে ছেলেকে জন্মদিনের বিশেষ উপহার দিয়েছেন অপু।
ঢালিউড সুপারস্টার শাকিব খানকে উপহার দেওয়া হয়েছে বিশ্বখ্যাত সুইস ব্র্যান্ড রোলেক্সের একটি বিলাসবহুল ঘড়ি। আন্তর্জাতিক বাজারমূল্য অনুযায়ী ঘড়িটির দাম প্রায় ৭০ লাখ টাকার কাছাকাছি। চ্যানেল আইয়ের বিশেষ...
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য ব্যবসাসফল চলচ্চিত্রে অভিনয় করেছেন। দেশের শীর্ষ নায়কদের সঙ্গে জুটি গড়ার পাশাপাশি বরেণ্য নির্মাতাদের পরিচালনায় কাজ করে নিজেকে...
ঈদে মুক্তি পাওয়া রায়হান রাফী পরিচালিত সিনেমা ‘প্রেশার কুকার’ এখনও দর্শক ও সমালোচকদের আলোচনায়। চার নারীকে ঘিরে নির্মিত এই চলচ্চিত্রটি শুধু গল্প বা অভিনয়ের জন্য নয়, পর্দার বাইরের নানা ঘটনাও আগ্রহ...
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কাতার। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি জানান, দোহা ও আঞ্চলিক অংশীদারদের মাধ্যমে দুই দেশের  মধ্যে পরোক্ষ...
চিলিতে অক্টোবরেও পাহাড়জুড়ে বরফের রাজত্ব। যে সময়ে বসন্তের উষ্ণতায় সাধারণত বন্ধ থাকে স্কি রিসোর্টগুলো, সেই সময়ও স্কি করছেন পর্যটকেরা। মৌসুমের শেষভাগে রেকর্ড পরিমান তুষারপাতের কারণে এক মাসেরও বেশি সময়...
স্বৈরাচারের টাকায় একটি দল দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে এমন গোয়েন্দা তথ্য রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাজশাহীতে পূজামণ্ডপ পরিদর্শন শেষে মাদরাসা মাঠে জনসভায় এই তথ্য জানান তিনি।...
মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেই এনভিডিয়ার নতুন গ্রাফিক্স কার্ড কিনতে বড় অর্ডার দিয়েছে চীনের প্রযুক্তি জায়ান্ট বাইটড্যান্স, আলিবাবা ও টেনসেন্ট।
লোডিং...

এলাকার খবর