‘তামিম-সাকিব বড় না, সবার ওপরে দেশ’

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫৩ পিএম

বিশ্বকাপ উপলক্ষে দল ঘোষণার পর থেকেই দেশের ক্রিকেট নিয়ে আলোচনা-সমালোচনা তুঙ্গে। বিতর্ক দানা বেঁধেছে সাকিব-তামিমকে নিয়েও। কেউ কেউ দাবি করছেন, সাকিব আল হাসানের সিদ্ধান্তের কারণেই দলে জায়গা পাননি তামিম ইকবাল। প্রকাশ্যে এসেছে তাঁদের মনোমালিণ্যের বিষয়টিও। এমন সমালোচনার মাঝে সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিব-তামিমকে মিলিয়ে দেওয়ার কেউ কি নেই, সেই প্রশ্ন তুললেন চলচ্চিত্র তারকা মিশা সওদাগর।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকালে সংবাদপত্রের একটি কাটিং নিজের ভেরিফায়েড প্রোফাইলে শেয়ার করে অভিনেতা বললেন, ‘‘আমাদের এমন কেউ কি নেই যে এই দুইজনকে (সাকিব-তামিম) একত্র করে এক টেবিলে বসিয়ে হাতে হাত, কাঁধে কাঁধ মিলিয়ে দেবেন? কারণ একটা কথা তো আমরা সবাই জানি—যত বাড়বে বিভক্তি ততই কমবে শক্তি। আমাদের সবচাইতে সম্মান করা বিষয়টা হচ্ছে আমাদের দেশ, আমাদের পতাকা, এখানে তামিম-সাকিব আর টিম ম্যানেজমেন্ট বড় না, সবার ওপরে দেশ, জন্মভূমি, নেতৃত্ব আর ভালোবাসা। সেক্রিফাইস থাকলে সবই সম্ভব, উদাহরণ আমাদের বিজয় ’৭১।’’

পাশাপাশি মন্তব্য ঘরে এই অভিনেতা আরও উল্লেখ করেন, ‘কারোর সমালোচনা করার এই মুহূর্তে আমাদের প্রয়োজন নেই। আমারা অবগত আমাদের দেশের ক্রিকেট আমাদের সবচাইতে বড় আবেগ, আমি অনুরোধ করব—এমন কোনো কথা কেউ বলবেন না। আপনি-আমরা-ক্রিকেট-দেশ ছোট হোক।’

জাতীয় ক্রিকেট দলে তামিম-সাকিবের দ্বন্দ্ব এখন ওপেন সিক্রেট। কারও কারও মতে, এই দুই তারকার দ্বন্দ্বে ভুগছে বিসিবি! যার সবশেষ নজির এলো বিশ্বকাপ দলে তামিমের জায়গা না পাওয়া। যদিও গতকাল এক সাক্ষাৎকারে সাকিব জানিয়েছেন, দল ঘোষণা কিংবা কোচ বাছাইয়ে তাঁর কোনও হাত নেই, এসব সিদ্ধান্ত বোর্ডের।

বাংলাদেশ ক্রিকেটের ‘পোস্টার বয়’খ্যাত সাকিব আল হাসানের জন্মদিন আজ। বিশেষ এই দিনে আমেরিকায় তাঁকে নিয়ে জন্মদিনের কেক কাটলেন জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। 
ম্যাসিভ হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্রিকেটার তামিম ইকবাল। অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। বিষয়টি ছড়িয়ে পড়ার পর উৎকণ্ঠায় ভক্তরা।  তার জন্য দোয়া করছেন সব...
৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর একের পর এক হয়েছে হত্যামামলা। এতে বাদ যায়নি তারকাও। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আছেন তারা। আবার এমন কয়েকজন রাজনীতিতে সম্পৃক্ততার কথা...
সামাজিক মাধ্যমে কার অনুসারী বেশি—এ নিয়ে রীতিমতো পাল্লা চলে ক্রিকেটার সাকিব আল হাসান ও চিত্রনায়িকা পরী মণির ভক্তদের। সর্বোচ্চ অনুসারীর এই ইঁদুর দৌড় খেলায় কখনও এগিয়ে থাকেন সাকিব, আবার সেই রেকর্ড...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর