ইঁদুর দৌড়ে এগিয়ে পরী, পিছিয়ে সাকিব

আপডেট : ২৫ আগস্ট ২০২৪, ০৪:০৪ পিএম

সামাজিক মাধ্যমে কার কত অনুসারী বেশি—এ নিয়ে রীতিমতো পাল্লা চলে ক্রিকেটার সাকিব আল হাসান ও চিত্রনায়িকা পরী মণির ভক্তদের মাঝে। সর্বোচ্চ অনুসারীর এই ইঁদুর দৌড়ে কখনও এগিয়ে থাকেন সাকিব, আবার সেই রেকর্ড ছুঁয়ে ফেলেন পরী! কয়েক বছর ধরে এভাবেই চলছে তাঁদের পাল্টাপাল্টি লড়াই।

রোববার (২৫ আগস্ট) দেখা যায়, অনুসারীর দিক দিয়ে ফেসবুকে সাকিবকে পেছনে ফেলে শীর্ষস্থানে উঠে এসেছেন পরী মণি। এ নায়িকার অফিসিয়াল পেজে অনুসারীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ মিলিয়ন (১ কোটি ৬০ লাখ), অন্যদিকে সাকিবের ১৫ মিলিয়ন (১ কোটি ৫০ লাখ)।

কমেছে সাকিবের অনুসারী। ছবি: ফেসবুক থেকে স্ক্রিনশট

যেখানে গত বছর আগস্টে ১ কোটি ৬০ লাখের বেশি অনুসারী নিয়ে শীর্ষে অবস্থান করছিলেন বাংলাদেশ ক্রিকেটের ‘পোস্টার বয়’খ্যাত সাকিব। আর ১ কোটি ৫০ লাখ অনুসারী নিয়ে তাঁর পরের অবস্থানেই ছিলেন পরী। তবে জুলাইয়ে ছাত্র আন্দোলন শুরু হলে ধীরে ধীরে কমতে থাকে এই বাঁহাতি অলরাউন্ডারের অনুসারীর সংখ্যা। বিশেষত ছাত্র ও সাধারণ মানুষের হতাহতের ঘটনায় নীরব থাকা এবং আওয়ামী লীগের সংসদ সদস্য হওয়ার ফলেই এমন প্রভাব পড়ছিল বলে মত দিচ্ছেন নেটিজেনদের অনেকে।

বিপরীতে পরী মণির অবস্থান ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে। ফলে তিনি ভক্তদের বিরাগভাজন হননি। আগের মতোই স্বাভাবিক রয়েছে তাঁর অনুসারীর সংখ্যা। 

অনুসারীর দিকে এগিয়ে আছেন পরী মণি। ছবি: ফেসবুক থেকে স্ক্রিনশট

যদিও ক্রীড়া ব্যক্তিত্বদের মধ্যে সাকিবের অনুসারী এখনও সর্বোচ্চ। তাঁর পরই রয়েছেন ক্রিকেটার মুশফিকুর রহিম। এই তারকার অনুসারীরর সংখ্যা ১৩ মিলিয়নের কোটায়। তৃতীয় অবস্থানে রয়েছেন তামিম ইকবাল। তাঁর অনুসারীর সংখ্যা ৭.৬ মিলিয়ন।

এদিকে, বিনোদন তারকাদের মধ্যে শীর্ষস্থানে রয়েছেন পরী মণি। আর দ্বিতীয় অবস্থানে রয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তাঁর অনুসারী ১০ মিলিয়ন। তৃতীয় স্থানে রয়েছেন শাকিব খান। এই সুপারস্টারের অনুসারীর সংখ্যা ৬.৯ মিলিয়ন।

ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা পরী মণির ছেলে শাহীম মুহাম্মদ পূণ্যের জন্মদিন আজ। ৪ বছর পূর্ণ হলো তার। বিশেষ এই দিনে ঘরোয়া আয়োজন করেছিলেন মা পরী মণি। এ ছাড়া দিনটিকে তিনি নিজের ‘নতুন জন্ম’...
বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়ে বিশ্বসেরার মুকুট জিতল স্পেন। তবে প্রিয় দলের এমন ভরাডুবিতে নীল-আকাশি সমর্থকদের মনে যেন এক টুকরো মেঘ জমেছে! এদিকে, আর্জেন্টিনা ১-০ গোলে হেরে যাওয়ার ফলে আপাতত...
আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন—এমন ঘোষণা দিয়ে কয়েক দিন ধরেই আলোচনায় রয়েছেন চিত্রনায়িকা পরী মণি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সেই পোস্ট ভাইরাল হওয়ার পর অসংখ্য ভক্ত তাঁকে শুভকামনা...
ইংল্যান্ডকে হারিয়ে আবারও ফুটবল বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেছে আর্জেন্টিনা। আর এই ম্যাচ শুরুর আগে ‘বিয়ের ঘোষণা’ দিয়ে খবরের শিরোনামে উঠে এসেছেন ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরী মণি। আর্জেন্টিনার এই...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর