সেলিব্রেটি ক্রিকেট লিগ

টিজ করাতেই মারামারির সূত্রপাত

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০১:২৪ পিএম

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) শুরু হয় শোবিজ তারকাদের নিয়ে আয়োজিত ‘সেলিব্রেটি ক্রিকেট লিগ’। আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ দলকে উৎসাহ দিতেই মূলত এই আয়োজন। গতকাল শুক্রবার চলছিল গ্রুপ পর্বের দ্বিতীয় দিনের খেলা। এদিন রাতে মোস্তফা কামাল রাজের গিগাবাইট স্কোরারস ও দীপংকর দীপনের দল রানার ফাস্টিসের খেলা চলাকালে মাঠে থাকা তারকাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ম্যাচটি শেষ হওয়ার পর তা আরও বাড়ে, এক পর্যায়ে মারামারিতে রূপ নেয়। এতে আহতদের রাজধানীর পঙ্গু হাসপাতালে (জাতীয় অর্থোপেডিক্স হসপিটাল) ভর্তি করা হয়। আহতরা হলেন শিশির সরদার, রাজ রিপা, জয় চৌধুরী, আতিকুর রহমান, শেখ শুভ ও আশিক জাহিদ। 

জানা যায়, খেলা চলাকালে টিজ করার ঘটনা থেকেই এই মারামারির সূত্রপাত। ইনডিপেনডেন্ট ডিজিটালকে এমনটা জানিয়ে নির্মাতা শিহাব শাহীন বললেন, ‘খেলা চলাকালে যেটা হয় আর কী, একে অন্যকে টিজ করার ঘটনা ঘটে থাকে। ওই ম্যাচেও এমনটা হয়েছে। একে অন্যকে খোঁচাখুঁচি করছিল। টেস্টোস্টেরন হরমোনের কারণে উত্তেজিত হয়ে পড়ে তারা। এরপরই মারামারির ঘটনা ঘটে। অন্যদের সঙ্গে যদি খেলা হতো তবে তারা ঠিকই চুপচাপ বসে থাকতো। কিন্তু নিজেরা নিজেরা হওয়াতে খোঁচাখুঁচি একটু বেশি হয়েছে।’

আহত হয়েছেন রানার ফাস্টিস দলের ছয়জন খেলোয়াড়। ছবি: সংগৃহীতপ্রতিপক্ষ দলের খেলোয়াড়দের মধ্যে মোস্তফা কামাল রাজ ও শরীফুল রাজের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন রানার ফাস্টিসের রাজ রিপা। এমনকি তাঁকে ক্যারিয়ার শেষ করে দেবে বলেও হুমকি দেওয়া হয়েছে বলে জানান। এক ফেসবুক স্ট্যাটাসে অভিনেত্রী বলেন, ‘আমাদের দলের কাউকে এবং আমার ফিল্মের ক্যারিয়ার ও আমার যদি কোনো ক্ষতি হয়, তার জন্য আমাদের হুমকি দেওয়া ডিরেক্টর মোস্তফা কামাল রাজ ভাই ও পানির বোতল ফিক্কা (ছুঁড়ে) মেরে শাসানো অভিনেতা শরীফুল রাজ ভাই দায়ী থাকবে।’

এই পরিপ্রেক্ষিতে মোস্তফা কামাল রাজ বলেন, ‘খেলায় উত্তেজনার বশে অনেক কিছুই ঘটে যায়। এবং সেটা সেখানেই শেষ হয়ে যায়। এটা এমনই একটি ঘটনা। রাজ রিপা আমার নামে যে অভিযোগ করেছে সেগুলো সত্য নয়।’

যোগ করে তিনি আরও বললেন, ‘নিজেদের মধ্যে একটা মিস-আন্ডারস্ট্যান্ডিং হয়েছে কোনও একটা কারণে। এটা আমরা নিজেরা নিজেরাই সমাধান করতে চাই। এর বাইরে কিছু বলতে চাই না। বড় ভাইরা যারা সিনিয়র শিল্পী রয়েছেন তাঁরা বিষয়টি সমাধান করতে পারবেন বলে বিশ্বাস করি আমি।’

এদিকে, কে প্রথমে গায়ে হাত তুলেছিলেন—এমনটা জানতে চাইলে ইস্পাহানি ব্লাস্টার্সের অধিনায়ক শিহাব শাহীন বলেন, ‘চিৎকার চেচামেচি, ঝগড়াঝাঁটি হয়েছে। আমিও মাঠেই ছিলাম, তবে দেখিনি অনেক কিছুই। গায়ে হাত তোলার ব্যাপারটা কতখানি কী হয়েছে সেটা বলতে পারছি না।’ 

এই নির্মাতা জানান, ঘটনাটি নিয়ে এরইমধ্যে সিনিয়র শিল্পীদের মধ্যে আলোচনা হয়েছে। আজ অধিনায়করা ও আয়োজক কমিটি এই বিষয়ে কথা বলতে এক টেবিলে বসছে।

প্রসঙ্গত, মারামারি ঘটনা ঘটে যাওয়া ওই ম্যাচে মোস্তফা কামাল রাজের গিগাবাইট স্কোরারস ছয় ওভারে সংগ্রহ করেছিল ১১৯ রান। প্রতিপক্ষ দীপংকর দীপনের রানার ফাস্টিস দ্বিতীয় ইনিংসে নির্ধারিত ওভারে ১১২ রান করতে সক্ষম হয়। ৭ রানে ম্যাচটি জিতে গিগাবাইট স্কোরারস। এরপরই মারামারির সূত্রপাত।

দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
বিশ্বখ্যাত জাপানি রহস্য-লেখক কেইগো হিগাশিনো আর নেই। ৬৮ বছর বয়সে কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তাঁর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর