জ্যাম থেকে বাঁচতে বাইকে ফারিয়া

আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ০৪:২৫ পিএম

রাজধানী ঢাকার রাস্তায় ট্রাফিক জ্যাম নিত্যনৈমত্তিক এক ঘটনা। প্রতিদিন শতশত মানুষ এই বিপত্তির মাঝেই পথ চলেন। এবার তেমনই এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। মহাখালীর এসকেএস টাওয়ারের স্টার সিনেপ্লেক্সে ছিল তাঁর ‘মুজিব: একটি জাতির রূপকার’ ছবির প্রিমিয়ার। কিন্তু সেখানে পৌঁছাতে গিয়ে চলতিপথে আটকা পড়েন ট্রাফিক জ্যামে। পরেই তড়িঘড়ি করে ভিন্ন কৌশলে হাঁটেন নায়িকা। ‘পাঠাও’ ডেকে বাইকে চড়েই রওনা দেন তিনি।

শুক্রবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় মহাখালীর স্টার সিনেপ্লেক্সে ছিল অভিনয়শিল্পীদের জন্য ‘মুজিব: একটি জাতির রূপকার’ ছবিটির প্রিমিয়ার। বাসা থেকে সময় মেপে গাড়ি নিয়ে বেরোলেও এক পর্যায়ে প্রচণ্ড ট্রাফিক জ্যাম পেয়ে বসে তাঁকে। তখন অন্য কোনও উপায় না পেয়ে গাড়ি ছেড়ে পাঠাও বাইকে চড়েই রওনা দেন প্রিমিয়ারের উদ্দেশে। অবশেষে মাত্র ৩০ মিনিটেই সেখানে পৌঁছে যেতে সক্ষম হন নায়িকা।

একটি স্থিরচিত্র প্রকাশ করে এই ঘটনা ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেন ফারিয়া। যেখানে দেখা যায়, গোমটা দিয়ে নিজেকে আড়াল করে বাইকে চেপে বসেছেন তিনি। পরনে হালকা গোলাপি রঙের জামদানি শাড়ি। ওই পোস্টের ক্যাপশন, ‘এভাবেই আমি প্রিমিয়ার শোতে গিয়েছিলাম’। পরে অবশ্য এই পোস্টটি তিনি ডিলিট করে দেন।

বঙ্গবন্ধুর বায়োপিকে ফারিয়া অভিনয় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে। ছবি: ফেসবুক থেকে নেওয়া

তবে সেই দিনটি ফারিয়ার কাছে বিভিন্ন কারণেই তাৎপর্যময় ও স্মরণীয়। কারণ এদিন তাঁর দিনের শুরুটা হয়েছিল বাংলাদেশ ফিল্ম আর্কাইভে ‘মুজিব’ ছবিটির প্রিমিয়ারে অংশ নিয়ে, যেখানে উপস্থিত ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিনটি নিয়ে ফারিয়ার ভাষ্য, ‌‘আজকে অনেক কিছু ঘটেছে। বিশ্বাস করতে পারছি না, আমি আমার সিনেমার প্রিমিয়ার দেখতে প্রথমবার বাইকে চড়েছিলাম। পুরো রাস্তাটি আটকে ছিল, তাই সময়মতো সিনেমাটি দেখার জন্য আমি নিজেকে একটি ওড়নায় জড়িয়ে নিয়েছিলাম। আমি কিছুটা ক্লান্ত, কিন্তু সবকিছুর জন্য সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ।’

প্রসঙ্গত, গতকাল শুক্রবার দেশের প্রায় সব সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘মুজিব: একটি জাতির রূপকার’। ভারতের প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল পরিচালিত এ সিনেমায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে রয়েছেন নুসরাত ফারিয়া। বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে আছেন নুসরাত ইমরোজ তিশা ও প্রার্থনা ফারদিন দীঘি। অন্যান্য চরিত্রে আরও রয়েছেন রিয়াজ আহমেদ, দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, ফজলুর রহমান বাবু, তৌকীর আহমেদ ও মিশা সওদাগরসহ দেশের শতাধিক অভিনয়শিল্পী।

দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
‘বরবাদ’ ও ‘রাক্ষস’-এর মতো বড় বাজেটের সিনেমা দিয়ে দর্শকমহলে নিজের জায়গা পাকা করা নির্মাতা মেহেদী হাসান হৃদয় এবার প্রথমবারের মতো হাত দিচ্ছেন ওয়েব কনটেন্টে। তার প্রথম...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর