বাংলাদেশে আমাকে নিয়ে যা রটছে তা সত্য নয়: ইধিকা

আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ১২:৩৬ এএম

‘প্রিয়তমা’ চলচ্চিত্র দিয়ে বাংলাদেশে তুমুল পরিচিতি পেয়েছেন ওপার বাংলার অভিনেত্রী ইধিকা পাল। 

তারপর থেকে নাকি নায়িকার কাছে চিত্রনাট্যের ভিড়। এবার নাকি অভিনেতা শরীফুল রাজের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে ইধিকাকে। এমনই বাংলাদেশের গণমাধ্যমে এসেছে। অনেকের মতে, ইতোমধ্যে চুক্তিও হয়েছেন তিনি। বিষয়টি নিয়ে এবার কথা বলেছেন নায়িকা।

কলকাতার আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি এখনই নিশ্চিত করে কিছুই বলতে পারব না। অনেক জায়গায় অনেক কিছু লেখা হচ্ছে। কেউ কেউ নিশ্চিত ভাবে লিখে দিয়েছেন আমি নাকি রাজের সঙ্গে কাজ করছি। কিন্তু এখনও আমার তরফ থেকে নিশ্চিত করা হয়নি। আমার কাছে চিত্রনাট্য এসেছে। কিন্তু যতক্ষণ না সবটা পড়ছি, ততক্ষণ কোনো সিদ্ধান্তই জানাতে পারব না। তাই সেখানে যেটা রটছে, সেটা ঠিক নয়।’

উল্লেখ্য, এর আগে অনেক বার ব্যক্তিগত জীবনের ইস্যুতে চর্চায় উঠে এসেছে রাজের নাম। অভিনেত্রী পরী মণির সঙ্গে বিয়ে, বিবাহবিচ্ছেদ—এমন বেশ কিছু কারণেই সমালোচনার সম্মুখীন হতে হয়েছে অভিনেতাকে। যদিও তিনি নায়িকার সিদ্ধান্তের সম্মান করেন, সেটাই জানিয়েছিলেন।

রাজ ও ইধিকা। ছবি ফেসবুক থেকে নেওয়াঅন্যদিকে, ‘পিলু’ শেষ হওয়ার পর ইধিকাকে বাংলা সিরিয়ালে অনেক দিন দেখেননি দর্শক। তিনি মন দিয়েছিলেন বাংলাদেশের কাজে। যদিও সোহম চক্রবর্তীর বিপরীতে একটি ছবির কাজ সেরে ফেলেছেন অভিনেত্রী। সেই ছবিটি এখনও মুক্তির অপেক্ষায়।

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা ও সম্মাননা অর্জনের পর এবার দেশের দর্শকদের সামনে আসছে মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের ৫টি আধুনিক প্রেক্ষাগৃহে মুক্তি...
চিত্রনাট্য হাতে পেয়ে সংলাপের সংখ্যা গোনার চেয়ে চরিত্রের মনস্তাত্ত্বিক যাত্রা ও গভীরতাকে প্রাধান্য দেন অভিনেতা ফজলুর রহমান বাবু। তাঁর অভিনীত তেমনই একটি চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের...
ঢালিউডের জনপ্রিয় জুটি শাকিব খান ও ইধিকা পালকে ঘিরে আবারও শুরু হয়েছে আলোচনা। কারণ, হঠাৎ করেই নিজের ফেসবুক পেজের কাভার ছবিতে ২০২৩ সালের সুপারহিট সিনেমা ‘প্রিয়তমা’র পোস্টার যুক্ত করেছেন...
বিয়ের বয়স মাত্র পাঁচদিন! গত ৫ জুলাই ঘরোয়া আয়োজনে প্রেমিকা গৌরীর স্প্র্যাটের সঙ্গে বিয়ে সেরেছেন আমির খান। সেই বিয়ের আমেজে এবার আরও এক সুখবর ভাগ করে নিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। অস্ট্রেলিয়া থেকে...
লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক কারবারে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁর স্বজন ও স্থানীয়দের একাংশ ‘মব’ বা মারমুখী...
যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি লঙ্ঘন করায় পাকিস্তানের মধ্যস্ততায় স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি স্থগিত করেছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি শনিবার এক বিবৃতিতে এ ঘোষণা দেন। রয়টার্স...
নিজ দেশের দূতাবাস থেকেই যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন করা উচিত বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূাতাবাস। আজ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানানো হয়।
অবৈধভাবে ইতালিতে যাওয়ার পথে লিবিয়া থেকে শরীয়পুরের এক যুবক নিখোঁজ হয়েছেন। ৩ মাস ধরে তাঁর কোনো খোঁজ পাচ্ছে না পরিবার। এর আগে লিবিয়ার এক বন্দিশালা থেকে তাঁর মুক্তির জন্য নেওয়া হয় ২৫ লাখ টাকা। নিখোঁজ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর