ঢাকায় শাকিবের নতুন নায়িকা কোর্টনি কফি, শুরু হচ্ছে ‘রাজকুমার’

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ১০:২৩ এএম

শুটিং শুরুর অপেক্ষায় ঢালিউড সুপারস্টার শাকিবের নতুন ছবি ‘রাজকুমার’। আর এতে তাঁর বিপরীতে নায়িকা হচ্ছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। এরইমধ্যে শুটিংয়ে অংশ নিতে শনিবার (৯ ডিসেম্বর) ঢাকায় এসেছেন তিনি।

পরদিন রোববার (১০ ডিসেম্বর) রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিনের জন্মদিন উপলক্ষে বঙ্গভবনে গিয়েছিলেন শাকিব ও কফি। সেখানেই একফ্রেমে ভক্তদের ধরা দেন এই দুই তারকা। 

বিষয়টি নিশ্চিত করে হিমেল আশরাফ বললেন, ‌‘রাষ্ট্রপতির জন্মদিন উপলক্ষে বঙ্গভবনে আমন্ত্রণ করা হয়েছিল শাকিব ও কোর্টনি কফিকে। সেখানেই তাদের ফ্রেমবন্দি করা হয়েছে।’

রাষ্ট্রপতির জন্মদিন উপলক্ষে বঙ্গভবনের আয়োজনে শাকিব ও কফি। ছবি: ফেসবুক/হিমেল আশরাফ

ওই অনুষ্ঠানে তোলা স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে আসতেই নেটিজেনদের প্রশংসায় ভাসেন শাকিব-কফি। যেখানে নয়া লুকে হাজির হয়েছেন নায়ক, যা রীতিমতো সবাইকে চমকে দেয়। স্থিরচিত্রটিতে দেখা যায়, কালো ওয়েস্টার্ন আউটফিটে শাকিবকে ধরে দাঁড়িয়ে আছেন কোর্টনি কফি। 

স্থিরচিত্রটি ফেসবুকে পোস্ট দিয়ে শাকিব লেখেন, ‌‘রাজকুমার আসছে’। একই ছবি নিজের ওয়ালে শেয়ার করেছেন কোর্টনি কফিও।

জানা গেছে, আগামীকাল ১২ ডিসেম্বর ঢাকায় শুরু হচ্ছে রাজকুমার ছবির শুটিং। এটি পরিচালনা করছেন ‘প্রিয়তমা’খ্যাত নির্মাতা হিমেল আশরাফ। তিনি জানান, ঢাকা, পাবনা এবং পরে আমেরিকাতে ছবিটির শুটিং শেষ হবে। রাজকুমার মুক্তি পাবে আগামী বছর রোজার ঈদে। 

বঙ্গভবনে রাষ্ট্রপতির জন্মদিনের অনুষ্ঠানে রাজকুমার ছবির প্রযোজক আরশাদ আদনান, হিমেল আশরাফসহ আরও উপস্থিত ছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী, ‘প্রিয়তমা’র নায়িকা ইধিকা পাল ও কণ্ঠশিল্পী কোনাল।

প্রসঙ্গত, প্রেম, পারিবারিক সম্পর্ক ও একজন স্বপ্নবান তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাওয়ার গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে রাজকুমার।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে আলোচনার জন্ম দেওয়া মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘রকস্টার’ এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। আগামী ২২ জুলাই রাত ১২টা (২৩ জুলাই থেকে) সিনেমাটি...
চিত্রনাট্য হাতে পেয়ে সংলাপের সংখ্যা গোনার চেয়ে চরিত্রের মনস্তাত্ত্বিক যাত্রা ও গভীরতাকে প্রাধান্য দেন অভিনেতা ফজলুর রহমান বাবু। তাঁর অভিনীত তেমনই একটি চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের...
ঢালিউডের জনপ্রিয় জুটি শাকিব খান ও ইধিকা পালকে ঘিরে আবারও শুরু হয়েছে আলোচনা। কারণ, হঠাৎ করেই নিজের ফেসবুক পেজের কাভার ছবিতে ২০২৩ সালের সুপারহিট সিনেমা ‘প্রিয়তমা’র পোস্টার যুক্ত করেছেন...
সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ সামশুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুরা মারা যায়।
বিমান ভাড়া কমিয়ে আগামী ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন আজ মঙ্গলবার এই হজ প্যাকেজ ঘোষণা করেন।
অপ্রতুল বিচারিক ব্যবস্থায় বর্তমানে ৪৫ লাখ মামলা চলমান রয়েছে জানিয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, মামলার আগে মধ্যস্থতা কার্যক্রমের মাধ্যমে আগামী এক বছরের মধ্যে মামলা জট কমে আসবে।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের পঁয়ষট্টিবাড়ি সীমান্তে ভারতীয় নাগরিকদের সহায়তায় অবৈধভাবে সিমেন্টের খুঁটি স্থাপনের চেষ্টা করে বিএসএফ। পরে খবর পেয়ে বিজিবির বাধায় পিছু হটে তারা।
লোডিং...

এলাকার খবর