বন্ধু বিজয়কান্তকে দেখতে এসে কাঁদলেন রজনীকান্ত

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৫:২১ পিএম

গত বৃহস্পতিবার খবর আসে বেঁচে নেই তামিল ইন্ডাস্ট্রির ‘ক্যাপ্টেন’ অভিনেতা বিজয়কান্ত। ৭১ বছর বয়সে নিউমোনিয়া ও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান এই অভিনেতা-নেতা। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা তামিল ইন্ডাস্ট্রি।

রজনীকান্ত, কমল হাসান থেকে জুনিয়র এনটিআর, তৃষা, সোনু সুদ, থালাপতি বিজয় সকলেই তামিল জেমকে হারিয়ে শোকস্তব্ধ।

এদিকে গতকাল (২৯ ডিসেম্বর) আয়োজন করা হয় এই তারকার শেষকৃত্য। সেখানে হাজির হয়েছিলেন তামিল সুপারস্টার ও বিজয়কান্তের বন্ধু রজনীকান্ত।

এরইমধ্যে রজনীর একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে এই তারকাকে অশ্রুসিক্ত দেখা যায়। রজনী গাড়ির ভেতরে বসা অবস্থায় সহকর্মীদের সঙ্গে কথা বলছিলেন। তখনই আবেগ কেঁদে ফেলেন তিনি। 

এদিকে নিজের ছবির শুটিং বাতিল করে সহকর্মীকে শেষবারের মতো দেখতে আসেন রজনী। এয়ারপোর্টে সাংবাদিকদের বলেন, ‘আমার হৃদয় আজ পুড়ে ছাই হয়ে গেছে। বিজয়কান্তকে আর দেখতে পাব না, এটা ভাবতে পারি না। তাঁর মধ্যে অসাধারণ এক শক্তি ছিল।’

রজনী ‘ভেট্টাইনের’ ছরিব শুটিং বাতিল বন্ধুকে দেখতে এসেছিলেন। বিজয়কান্ত ১৯৮০-২০০০’র দশকের আইকন। ১৯৭৯ সালে ‘এমএ কাজার ইনিককুম ইলামাই’ ছবির মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন তিনি। দেড়শ’র বেশি সিনেমায় কাজ করেছেন। তবে তিনি কখনও তামিল ভাষার বাইরে কোনো ছবিতে অভিনয় করেননি। রজনীকান্ত ও বিজয়কান্তের খুব ভালো সম্পর্ক হলেও তাঁরা একসঙ্গে খুব কম ছবিতেই অভিনয় করেছেন।

গতকাল পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাহ করা হয়। বিজয়কান্তের মৃত্যু তামিলনাড়ু সিনেমার একটি বিশাল ক্ষতি বলে অনেকেই উল্লেখ করেছেন।

প্রায় দীর্ঘ ৪৭ বছর পর আবারও একসঙ্গে হাজির হচ্ছেন দক্ষিণী সিনেমার দুই মহাতারকা রজনীকান্ত ও কমল হাসান। পরিচালক নেলসন দিলীপকুমারের আসন্ন ছবিতে দেখা মিলবে তাঁদের। শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রকাশ্যে এসেছে...
মুক্তির পর একের পর এক রেকর্ড গড়েছে তামিল সুপারস্টার রজনীকান্ত অভিনীত সিনেমা ‘কুলি’। গান ও অভিনয়ে যেমন দর্শকের ভূয়সী প্রশংসা পেয়েছে, তেমনই বক্স অফিসেও ব্যবসা করেছে রমরমা। চলতি বছর তামিল...
ইউটিউবে যখন লোকেশ কানাগারাজের ‘কুলি’ সিনেমার গান ‘মনিকা’ মুক্তি পেল, তখন কে জানত রজনীকান্ত, নাগার্জুন, আমির খানের মতো মহাতারকার উপস্থিতি সত্ত্বেও আলোচনার আসল কেন্দ্র হয়ে উঠবেন একজন মালয়ালম...
দক্ষিণ ভারতের মেগা ডিরেক্টর লোকেশ কানাগরাজের নতুন ছবি ‘কুলি’ নিয়ে শুরু থেকেই ভক্তদের উত্তেজনা চরমে। ‘কাইথি’, ‘মাস্টার’, ‘বিক্রম’ আর ‘লিও’-এর মতো একের পর এক ব্লকবাস্টার উপহার দেওয়া এই নির্মাতা এবার...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর