বড় পর্দায় মনিরা মিঠুর ছেলে গল্প, থাকছেন ভাবনাও

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ০৮:১৮ পিএম

বড় পর্দায় অভিষেক হচ্ছে অভিনেত্রী মনিরা মিঠুর ছেলে মোহাইমিন ইসলাম গল্পর। অভিনয় করছেন ‘চারুলতা’ নামের চলচ্চিত্রে। যা পরিচালনায় আছেন রাইসুল ইসলাম অনিক। এতে নায়িকা হিসেবে থাকছেন আশনা হাবিব ভাবনা।

গত বছর ‘ইতি চিত্রা’ দিয়ে নির্মাতা হিসেবে ঢালিউডে যাত্রা শুরু করেন রাইসুল ইসলাম অনিক। প্রথম সিনেমা মুক্তির চার মাসের মধ্যেই নতুন সিনেমা বানানোর ঘোষণা দিলেন অনিক। একটি নয়, একসঙ্গে তিনটি সিনেমার ঘোষণা দিয়েছেন এই নির্মাতা। এর একটি হলো—চারুলতা। বাকিগুলোর নাম—‘ফুরিয়ে যাওয়া আলো’ ও ‘রণযোদ্ধা (নৌকমান্ড, আগস্ট ১৯৭১)’। চলতি মাসের মাঝামাঝি সময়েই শুরু হবে চারুলতা সিনেমার শুটিং।

ঢাকার নিউমার্কেটের ফুটপাতের ব্যবসায়ীদের নিয়ে চারুলতার গল্প। নিউমার্কেটের সঙ্গে জড়িত চার বন্ধুর গল্প দেখা যাবে এতে। অভিনয় করবেন আশনা হাবিব ভাবনা, রাকিব হোসেন ইভন, মোহাইমিন ইসলাম গল্প প্রমুখ। 

পরিচালক অনিক। ছবি: ফেসবুক থেকে নেওয়ানির্মাতা অনিক বলেন, ‘চারুলতার মাধ্যমেই গল্পকে পর্দায় পাবেন দর্শকরা। আগে কখনো ক্যামেরার সামনে অভিনয় তিনি করেননি। আশা করি, তিনি তার মায়ের মতোই সমাদৃত হবেন। নিউমার্কেট এলাকার ঘটনাগুলোই গল্পে উঠে আসবে আমাদের চলচ্চিত্রে। তাদের জীবনসংগ্রামটাই এই সিনেমার উপজীব্য। তাই নিউমার্কেট এলাকায় হবে শুটিং। সিনেমার নাম যেহেতু চারুলতা, তাই তাকে ঘিরেই এগোবে গল্প। ১৫ তারিখের পর থেকে ক্যামেরা ওপেন করার ইচ্ছে আছে।’

সিনেমার চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ্দিন খান, মাহবুব সুমন ও অনিক। নির্মাতা জানান, আগামী কোরবানির ঈদে মুক্তির পরিকল্পনা হচ্ছে চারুলতার। মুক্তির আগে কয়েকটি দেশের চলচ্চিত্র উৎসবে প্রদর্শনী হবে সিনেমাটির।
চারুলতা শেষে অনিক শুরু করবেন ফুরিয়ে যাওয়া আলোর শুটিং। বছরের শেষ দিকে হাত দেবেন রণযোদ্ধা সিনেমায়। এটি নির্মিত হবে মহান মুক্তিযুদ্ধের আগস্ট মাসে নৌ কমান্ডারদের চারটি অভিযান নিয়ে।

দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
বিশ্বখ্যাত জাপানি রহস্য-লেখক কেইগো হিগাশিনো আর নেই। ৬৮ বছর বয়সে কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তাঁর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
অক্ষরজ্ঞানের সঙ্গে নৈতিক শিক্ষায় আলোকিত মানুষ হিসেবে বেড়ে উঠছে সুবিধাবঞ্চিত শিশুরা। হাতে-কলমে পাচ্ছে ছবি আঁকা, গান শেখারও সুযোগ। রাজধানীর গেন্ডারিয়ার দীননাথ লেনে ব্যতিক্রমী এমন পাঠশালা গড়ে তুলেছেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর