আবারও একসঙ্গে শাকিব-অপু

আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ১২:৪১ পিএম

বছরখানেক ধরেই গুঞ্জন চলছে আবারও এক হচ্ছেন সাবেক দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাস। অবশেষে সে রকমই হয়েছে, তবে তা বিবাহিত জীবনে নয়; ব্যবসায়িক ক্ষেত্রে এখন একই পথে হাঁটছেন এ দুই তারকা। বিচ্ছেদের ছয় বছর পেরিয়ে আবারও মিলিত হয়েছেন একই বৃত্তে। কারণ শাকিব-অপুর ব্যবসায়ী পরিচয়জুড়ে রয়েছে একই প্রতিষ্ঠান।

গত ১২ জানুয়ারি রাজধানীর আফতাবনগরের আবাসিক এলাকায় ‘হারল্যান’-এর নতুন ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন অপু। এবং সংবাদমাধ্যমে তিনি বলেন, ‌‘আমার ওপর শাকিবের আস্থা-ভরসা অনেক বেশি। ও (শাকিব খান) জানে, আমি কিছু করতে চাইলে সেটা নিশ্চয়ই পারব।’

এই খবরে ব্যবসায়ী অপুকে শুভকামনা জানান শাকিব। তবে ভক্তরা তখনও আন্দাজ করতে পারেননি অপুর ‘হারল্যান’ কোম্পানির পরিচালক শাকিব।

অবশেষে ২০ জানুয়ারি বিষয়টি ভক্তদের কাছে পরিষ্কার হয়। এদিন রিমার্ক ও হারল্যানের আনুষ্ঠানিক ঘোষণায় জানা যায়, এ প্রতিষ্ঠানের পরিচালক পদে থাকছেন অন্য কেউ নন, স্বয়ং শাকিব। এমন খবর পেয়ে শাকিব-অপু ভক্তরা যখন খুশিতে ভাসছে, ঠিক সেই মুহূর্তে ভক্তদের খুশির পরিমাণ আরও বাড়িয়ে দিয়ে শাকিব ঘোষণা দেন, এ প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত তাঁর সাবেক স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাস।

সংবাদ সম্মেলনে শাকিব বলেন, ‘শুভেচ্ছাদূত হিসেবে দেশের বিভিন্ন জায়গায় গত ১ বছর ধরে রিমার্ক ও হারল্যানের বিভিন্ন স্টোর উদ্বোধন করছেন অপু। চলতি বছর রাজধানীর আফতাবনগরের আবাসিক এলাকায় নিজের বুটিক হাউস ও রেস্টুরেন্টের সঙ্গে একটি হারল্যান স্টোরের মালিকানা নেন।’ 

এদিন শাকিব আরও জানিয়েছিলেন, হারল্যানের বেশ কিছু বিজ্ঞাপন নির্মাণ হবে যেগুলোতে অপুর সম্পৃক্ততা থাকবে।

এর আগে অপুর সিনেমা প্রযোজনাতেও পাশে থাকতে দেখা গেছে শাকিবকে। তাতে স্পষ্ট হয়ে উঠেছে, বিবাহিত জীবনে এ দুই তারকা একসঙ্গে না হাঁটলেও বাকি সব পথেই একসঙ্গে হাঁটছেন তাঁরা।

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধস। তিব্বত সীমান্তঘেঁষা পাহাড়ি এলাকায় হিমবাহ ধসে নেমে এসেছে কাদা-পাথর-পানির প্রবল স্রোত। এতে এখন পর্যন্ত ১৬৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন প্রায় দেড় হাজার পর্যটক,...
শাকিব খান ও ইধিকা পাল—পর্দায় এই জুটির রসায়ন দর্শকের কাছে ইতোমধ্যেই বেশ জনপ্রিয়। ‘প্রিয়তমা’ দিয়ে শুরু, এরপর ‘বরবাদ’। এবার তৃতীয়বারের মতো একসঙ্গে পর্দায় দেখা যাবে এই...
শাকিব খান ও নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমাকে ঘিরে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছে। বিশেষ করে নায়িকা কে হচ্ছেন—এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা জল্পনা। সেই তালিকায় বারবার উঠে...
‘বরবাদ’ সিনেমার ব্যবসায়িক সাফল্যের পর আবারও এক হচ্ছেন পরিচালক মেহেদী হাসান হৃদয় ও ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। নতুন এই সিনেমাকে ঘিরে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর