ভারত ঘুরে মুক্তি পাচ্ছে মান্নার ‘নতুন’ ছবি

আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ০৯:০৮ পিএম

২০০৮ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান জনপ্রিয় চিত্রনায়ক মান্না। তাঁর অভিনীত শেষ সিনেমা জাহিদ হোসেন পরিচালিত ‘জীবন যন্ত্রণা’, যা এখনও মুক্তির অপেক্ষায়। তবে সেটি চলতি বছর মুক্তির সম্ভবনা রয়েছে। অবশ্য এর আগে তা ভারত ঘুরে আসছে! কারণ, সিনেমাটির দৃশ্যধারণ হয়েছিল ৩৫ মি.মি. লেন্সে। এবার তা কলকাতায় ডিজিটাল ফরম্যাটে রূপান্তর করা হচ্ছে।

সিনেমাটির প্রযোজক খোরশেদ আলম খসরু ইনডিপেনডেন্ট ডিজিটালকে জানিয়েছেন, এরই মধ্যে ৩৫ মি.মি. থেকে ডিজিটালে রূপান্তরের কাজ চলছে। এমনকি সেটা প্রায় শেষ পর্যায়ে। তারপর এ বছর বিজয় দিবসে (১৬ ডিসেম্বর) ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে।

বাংলা চলচ্চিত্রের অন্যতম নায়ককে হারানোর ১৫ বছর পর সিনেমাটি আসছে, এতে কোনো চ্যালেঞ্জ দেখেন কি-না জানতে চাইলে খোরশেদ আলম খসরু বলেন, ‌‘তখনকার সময়ে এটা অনেক বিগ বাজেটের একটা ছবি ছিল। প্রায় ১৫ বছর হয়ে গেল মান্না মারা গেছে। এখনও তাঁর অনেক ভক্ত-অনুসারী আছে, যাঁদের অনেকেই আমাকে ফোন করে ছবিটির বিষয়ে জানতে চান, দেখার আগ্রহ প্রকাশ করেন। আগে মান্নার ছবি মানেই ছিল হাউসফুল শো। এখন এতদিন পর মান্নার সিনেমা মুক্তি পেলে, জানি না দর্শক সেটা কীভাবে নেয়। তবে আশা করছি তাঁদের ভালো সাড়া পাব।’

সিনেমাটি ডিজিটালে রূপান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা জাহিদ হোসেনও। তিনি বললেন, ‘সেসময় ৩৫ মি.মি. কোডাক নেগেটিভে শুট করেছিলাম মান্নার এই ছবি। বর্তমান সময়ে তা সিনেমা হলে প্রদর্শনের উপযুক্ত নয়। সেই কারণেই ওই নেগেটিভকে ডিজিটালে কনভার্ট করা হচ্ছে।’

জানা গেছে, এরই মধ্যে সিনেমাটি সেন্সর বোর্ডের আনকাট ছাড়পত্রও পেয়েছে। ফলে মুক্তিতে কোনো বাধা নেই।

একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে যৌনপল্লীগুলোর পরিস্থিতি, যৌনকর্মীদের ভেতরকার দ্বন্দ্ব, স্বাধীনতার সময়ে কারা মুক্তিযুদ্ধের পক্ষে বা বিপক্ষে ছিল—এমন বিষয়গুলো ফুটিয়ে তোলা হয়েছে জীবন যন্ত্রণা ছবিতে। এতে মান্না ছাড়াও অভিনয় করেছেন মৌসুমী, পপি, মিশা সওদাগর, শাহনূর, মুক্তি, দীঘি, বাপ্পারাজ, আলীরাজ, আনোয়ারা, শহিদুল আলম সাচ্চু প্রমুখ।

দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
বিশ্বখ্যাত জাপানি রহস্য-লেখক কেইগো হিগাশিনো আর নেই। ৬৮ বছর বয়সে কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তাঁর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর