সংসদে গিয়ে ফেরদৌস বললেন, জীবনের নতুন অধ্যায়, আমি খুব নার্ভাস

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ০৬:৩১ পিএম

অভিনেতা থেকে নেতা—জীবনের নতুন বাঁকে দাঁড়িয়ে এখন চিত্রনায়ক ফেরদৌস। সেখান থেকেই সবার কাছ থেকে দোয়া ও শুভকামনা চাইলেন তিনি। নির্বাচনের পর জনপ্রতিনিধি হিসেবে আজ (৩০ জানুয়ারি) মহান সংসদে গিয়েছেন এই তারকা। গিয়েই বললেন, ‌‘জীবনের নতুন অধ্যায়, আমি খুব নার্ভাস।’

আজ মঙ্গলবার বিকাল ৩টায় সংসদ অধিবেশন শুরু হয়। অন্যান্য সংসদ সদস্যদের সঙ্গে ফেরদৌস আহমেদও প্রথম অধিবেশনে অংশগ্রহণ করেছেন। সংসদের অধিবেশন কক্ষে গিয়ে সেলফিও তুলেছেন তিনি।

উপস্থিত সাংবাদিকদের এই অভিনেতা বলেন, ‘মানুষের ভালোবাসা ছাড়া এ পর্যায়ে আসা সম্ভব হতো না। চেষ্টা করব আমার এলাকার মানুষের সমস্যার কথা ও আশা আকাঙ্ক্ষার একটা সুন্দর রূপ দেওয়ার জন্য সংসদে তুলে ধরব। আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করব মানুষের জন্য কল্যাণকর কিছু করার।’

তিনি স্মরণ করেন জাতির পিতা শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। চিত্রনায়ক ফেরদৌস আহমেদ সম্প্রতি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের হয়ে প্রথমবার জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছেন। নির্বাচনের পর নানা ধরনের কাজেও সম্পৃক্ত হয়েছেন তিনি। এবার সংসদে গিয়ে তুলে ধরতে চাইলেন জনগণের মত।

দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
বিশ্বখ্যাত জাপানি রহস্য-লেখক কেইগো হিগাশিনো আর নেই। ৬৮ বছর বয়সে কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তাঁর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত...
আফগানিস্তানে যেকোনো ধরণের বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে সম্প্রতি একটি আইন পাস হয়েছে দেশটিতে। ইসলামিক আইনে বিক্ষোভের কোনো স্থান নেই উল্লেখ করে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জাতীয়তাবাদের পরিচয় আমরা একাত্ব। সবার আগে বাংলাদেশি, এরপর ধর্মীয় পরিচয় পরে। ধর্মীয় পরিচয়ে নয় সংখ্যালঘু পরিচয়ে। ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার দর্শনে...
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র সঠিক পথেই অগ্রসর হচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখতে সফল হয়েছে তার প্রশাসন। সিবিএন নিউজকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর