যুক্তরাজ্যর চ্যানেল ফোরে ফারুকীর অটোবায়োগ্রাফি

আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ০৫:০৬ পিএম

যুক্তরাজ্যভিত্তিক জনপ্রিয় টেলিভিশন চ্যানেল ফোর-এ প্রচার হতে যাচ্ছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত সিনেমা ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। চলতি বছরের জুন থেকে শুরু হওয়া অধিবেশনে প্রচারিত হবে ছবিটি। এর আগে চ্যানেল ফোর-এ প্রথম বাংলাদেশি সিনেমা হিসেবে প্রদর্শিত হয়েছিল তারেক মাসুদের ‘মাটির ময়না’।

পরবর্তী সময়ে আরও দুটি বাংলা সিনেমা দেখানো হয়েছিল, যার সবই ছিল তারেক মাসুদের নির্মাণ।  

এদিকে, অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব সিডনি ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি। আগামী ৫ জুন শুরু হতে যাওয়া এই উৎসব চলবে ১২ দিনব্যাপী, অর্থাৎ শেষ হবে জুনের ১৬ তারিখ। এই উৎসবে সিনেমার পরিচালক, অভিনেত্রী ও প্রযোজক উপস্থিত থাকতে পারেন।

পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘‘ফিল্মমেকার হিসেবে এটা আমার জন্য ঈদের ডাবল আনন্দ। চরকিতে মুক্তি পেয়েছে ‘মনোগামী’, যেটা নিয়ে ‘উত্তপ্ত’ আলোচনা হচ্ছে। আমার ব্যাচেলর মুক্তি পাওয়ার পর এ রকম ‘তীব্র’ প্রতিক্রিয়া দেখেছিলাম। দর্শকদের এই অ্যাঙ্গেজমেন্টে আমি খুবই আনন্দিত। তার সাথে যুক্ত হলো সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফির এই খবর। চ্যানেল ফোর যুক্তরাজ্যের প্রথম সারির টেলিভিশন। সিডনি ফিল্ম ফেস্টিভ্যাল অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ উৎসব। আমি কৃতজ্ঞ। যারা যারা মনোগামী দেখেছেন, অটোবায়োগ্রাফি দেখেননি, তাদের আমন্ত্রণ জানাই চরকিতে দেখে ফেলার।’’

অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা বলেন, ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফির জন্য দর্শকদের যে ভালোবাসা পেয়েছি এবং এখনও পাচ্ছি, এটা অভিনয়শিল্পী হিসেবে আমার জন্য খুবই ইন্সপায়ারিং। কিছু কাজ মানুষের মনের ভেতরে গিয়ে স্পর্শ করে। এটা সেরকম কাজ। আমার দর্শকদের কৃতজ্ঞতা জানাই তাদের ভালোবাসার জন্য।’

সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান চরকি।

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি এবং ভুক্তভোগী পরিবারের মর্যাদা রক্ষায় বিশেষ আইন প্রণয়নের দাবি জানিয়েছেন নির্মাতা ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তার মতে, শুধু...
সম্প্রতি কওমী ছাত্র ঐক্য পরিষদের আপত্তি ও প্রশাসনের অনুমতি না পাওয়ায় ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি আয়োজিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনী বাতিল হয়েছে। ক’দিন ধরেই সামাজিকমাধ্যমে এ ঘটনায় নিন্দা...
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের অকাল প্রয়াণে সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সামাজিকমাধ্যমে সহকর্মী, নির্মাতা ও ভক্তরা তাঁর প্রতি গভীর শ্রদ্ধা ও পরিবারের প্রতি...
চলচ্চিত্র নির্মাতা হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতি কুড়িয়েছেন মোস্তফা সরয়ার ফারুকী। জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলে তিনি সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর