‘আমার অসাধারণ স্বামী’

আপডেট : ২৭ মে ২০২৪, ০৫:৪৫ পিএম

ফেসবুকে ভীষণ সবর সিনেমার জনপ্রিয় নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। আগের মতো পর্দায় না থাকলেও ফেসবুক-ইনস্টাগ্রামের পাতায় বেশ নিয়মিত তিনি।

আজ (২৭ মে) অভিনেত্রীর বিবাহবার্ষিকী। বিশেষ এদিনে স্বামীকে শুভেচ্ছা জানিয়েছেন নায়িকা। এক ফেসবুক পোস্টে পূর্ণিমা লিখেছেন, ‘আমার অসাধারণ স্বামী, দ্বিতীয় বিবাহবার্ষিকীর শুভেচ্ছা। এ দুই বছরে ভালোবাসা ও আনন্দে পরিপূর্ণ ছিল। আমি তোমাকে ভালোবাসি।’

জানা যায়, বিয়ের দুই বছরে তারা নিজেদের মতো করে সময় উপভোগ করেছেন।  বিশেষ এদিনে স্বামীকে শুভেচ্ছা জানিয়ে সাতটি ছবি প্রকাশ করেছেন তিনি।

এদিকে, ২০২২ সালের ২৭ মে আশফাকুর রহমান রবিনকে বিয়ে করেন পূর্ণিমা। রবিনের এটি প্রথম বিয়ে হলেও পূর্ণিমার ছিল দ্বিতীয়। এর আগে, ২০০৭ সালের ৪ নভেম্বর আহমেদ জামাল ফাহাদের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন পূর্ণিমা। ২০১৪ সালে কন্যাসন্তানের মা হন তিনি।

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব। নিয়মিত ছবি ও ভিডিও শেয়ার করেন তিনি। আর সেসব পোস্ট ঘিরেই প্রায়ই তৈরি হয় ভক্তদের নানা আলোচনা। সম্প্রতি একটি...
‎ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। অভিনয় ও সৌন্দর্য দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন বছরের পর বছর। ইদানীং অবশ্য অভিনয় থেকে তিনি কিছুটা দূরেই রয়েছেন বলা যায়। বিরতি দিয়ে মাঝে ৩টি সিনেমায় কাজ...
একসময় পর্দা কাঁপানো জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা বর্তমানে অভিনয়ে কিছুটা অনিয়মিত। এবার একটি অনুষ্ঠানে পুরোনো স্মৃতিচারণায় ফিরে গেলেন তিনি। সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি জানান, একসময়...
সম্প্রতি অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমার একটি ফেসবুক পোস্টের সূত্র ধরে সামাজিকমাধ্যমে তাঁর বিচ্ছেদের গুজব ছড়িয়ে পড়ে। নেটিজেনদের এমন প্রচারণায় র্মমাহত তিনি। এবার বিষয়টি বিস্তারিত জানালেন অভিনেত্রী...
যুক্তরাজ্যের রপ্তানি ঋণ সংস্থা ইউকে এক্সপোর্ট ফাইন্যান্স বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ২০০ কোটি পাউন্ড পর্যন্ত অর্থায়ন করবে। ঢাকা সফররত সংস্থাটির প্রতিনিধিদল বাংলাদেশে অর্থায়নে তাদের আগ্রহের...
সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে সরকারের গুরু দায়িত্ব পালন করতে চান বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খান। আগামীতে ৫টি স্তরে স্থানীয়...
বিরোধীদল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেওয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
ইসলামী ব্যাংকের এস আলম গ্রুপ সংশ্লিষ্ট ২৪টি কোম্পানির নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ব্যাংকটির স্পনসরড শেয়ার হোল্ডার ইসলামী ইকোনমিক রিসার্চ ব্যুরোর করা রিটের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর