নিপুণকে জন্মদিনের উপহার দিলেন ডিপজল!

আপডেট : ০৯ জুন ২০২৪, ০৪:৫৮ পিএম

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে চরম দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে মনোয়ার হোসেন ডিপজল ও নিপুণ আক্তারের মধ্যে। আদালতের রায়ে আপাতত চেয়ারে ডিপজল বসলেও নায়িকা জানিয়ে রেখেছেন বিষয়টি নিয়ে আবারও লড়বেন। 

এমন তিক্ত পরিস্থিতির মধ্যে সারপ্রাইজ উপহার পেলেন নিপুণ। আর সেটা যেন আক্ষরিকভাবে দিলেন ডিপজল! হ্যাঁ, ঠিকই পড়েছেন। আজ (৬ জুন) নিপুণের জন্মদিন। এ দিনে তিনি যেন উপহার পেলেন ডিপজলের কাছ থেকে! কী সেই উপহার?

বলা যায়, এটার সূত্রপাত মূলত গতকাল রাতে। শনিবার (৮ জুন) প্রদর্শক সমিতির বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন অভিনেতা। 

সেখানেই ডিপজল বলেন, ‘ভারতের বাংলা সিনেমা আমদানি করলে আমাদের অসুবিধা নেই। আমরা বাংলা সিনেমার সঙ্গে ফাইট করতে প্রস্তুত। কিন্তু হিন্দি সিনেমা আমদানি করলে আমাদের ক্ষতি। তবে আমাদের সিনেমা হল বাঁচানোর জন্য হিন্দি আসলেও অসুবিধা নেই।’

শেষ বাক্যটাতেই আছে মূলত নিপুণের উপহার। যেটা জানিয়েছে খোদ নিপুণ। হিন্দি ছবি আমদানিতে আপত্তি নেই ডিপজলের—এই বিষয়টিকেই উপহার হিসেবে মনে করছেন নায়িকা।

ফেসবুকে এ সংক্রান্ত একটি সংবাদে ডিপজলের ছবি শেয়ার করে নিপুণ লেখেন, ‘মাই বার্থডে গিফট!’

কারণ হিসেবে নায়িকা বলেন, ‘চলচ্চিত্র শিল্প তথা সিনেমা হল বাঁচাতে হিন্দি ছবির প্রস্তাবটি আমি দিই। আমি যখন সাধারণ সম্পাদক হিসেবে সমিতিতে ছিলাম, তখনই এই কাজটি করা হয়েছিল।’

তবে কি ডিপজল-নিপুণ দ্বন্দ্বের অবসান হচ্ছে? না, বিষয়টি নিয়ে এখনই বলা যাচ্ছে না। 

প্রসঙ্গত, হিন্দি সিনেমা আমদানির বিপক্ষে অনেক দিন ধরেই কথা বলে আসছেন খল-অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। সম্প্রতি শিল্পী সমিতির নির্বাচনে জয় লাভ করার পরও জানিয়েছিলেন, দেশীয় সিনেমা বাঁচাতে হিন্দি সিনেমা আমদানি ঠেকানোর চেষ্টা করবেন। তবে এবার নিজের অবস্থান পাল্টালেন তিনি! জানান, সিনেমা হল বাঁচানোর জন্য হিন্দি সিনেমা দেশে আসলে অসুবিধা নেই।

দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
বিশ্বখ্যাত জাপানি রহস্য-লেখক কেইগো হিগাশিনো আর নেই। ৬৮ বছর বয়সে কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তাঁর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত...
নিহত দেলোয়ার ব্যাটারিচালিত রিকশা চালাতেন। আজ ভোরে কামারগোপ এলাকায় পূর্বপরিচিত রনির সঙ্গে মাদক সেবন নিয়ে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রনি ইট দিয়ে দেলোয়ারের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।...
বর্তমান সরকার জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে কিছু নির্দিষ্ট উৎসের উপর নির্ভর করতে চায় না। এক্ষেত্রে নতুন অর্থনৈতিক মডেলে ভিন্ন ভিন্ন উৎসের দিকে মনোযোগ দেওয়া হচ্ছে। পাশাপাশি নাগরিক সুবিধা বাড়াতে...
নেত্রকোণায় পাচারের সময় দুই হ্যান্ডট্রলি ভর্তি সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় হ্যান্ডট্রলিটির দুই চালককে আটক করা হয়। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকায় এই চাল জব্দ ও...
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, ‘যেকোনো সময়ের তুলনায় এখন গণমাধ্যমের স্বাধীনতা বেশি রয়েছে।’ শুক্রবার দুপুরে নেত্রকোণার কেন্দুয়া ক্লাবের মিলনায়তনে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর