কোটা আন্দোলন নিয়ে নিপুণের বিবৃতি, তোপের মুখে নায়িকা

আপডেট : ১৭ জুলাই ২০২৪, ১২:৪৯ পিএম

কোটা সংস্কারের দাবিতে গত কয়েকদিন ধরেই উত্তাল দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। শিক্ষার্থীদের ওপর হামলার পর গত দুই দিনে এই আন্দোলন ছড়িয়ে পড়েছে পুরো দেশে। এরই মধ্যে নিহত হয়েছেন ৭ জন। এমন পরিস্থিতিতে একটি বিবৃতি প্রকাশ করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও অভিনেত্রী নিপুণ আক্তার। 

আজ (১৭ জুলাই) ভোরে নিপুণ তাঁর ফেসবুকে পোস্ট দিয়েছেন এটা। যা নিয়ে চলছে সমালোচনা।

যেখানে বলা হয়েছে, ‘বাঙালির সবচেয়ে গৌরবময় অধ্যায় ১৯৭১ এবং আমাদের মহান মুক্তিযুদ্ধ। মুক্তিযোদ্ধারা তাদের সর্বস্ব বাজি রেখে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করে স্বাধীন সার্বভৌম এই বাংলাদেশ রাষ্ট্রের জন্ম দিয়েছেন। মুক্তিযোদ্ধাদের এই ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারব না। কিন্তু বাঙালি তার শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে যাবে।’

নিপুণের বিবৃতিসংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘কোটা সংস্কারের যৌক্তিক আন্দোলন নিয়ে আমাদের কিংবা রাষ্ট্র কারও কোনও বিভেদ নেই। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর যে কোনো যৌক্তিক রাজনৈতিক বা সামাজিক আন্দোলনের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। কিন্তু এই কোটা আন্দোলনকে ইস্যু করে যারা মুক্তিযোদ্ধাদের অসম্মান করছেন এবং রাজাকারদের প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন তাদের প্রতি তীব্র নিন্দা, ঘৃণা ও প্রতিবাদ জানাচ্ছি। মনে রাখতে হবে… তুমি কে?, আমি কে?, বাঙালি, বাঙালি… এই স্লোগান বাঙালি জাতির সবচেয়ে গর্বের স্লোগান। জয় বাংলা।’

মূলত তিন কারণে সমালোচনা হচ্ছে। প্রথমত, নিপুণ তাঁর বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির অফিসিয়াল প্যাড ব্যবহার করে। যেখানে নিজেকে ‘সাবেক’ সাধারণ সম্পাদক বলেছেন।

বর্তমানে তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কোনও পদবিতে নেই। তাহলে তিনি কীভাবে সমিতির অফিসিয়াল প্যাড ব্যবহারের এখতিয়ার রাখেন—অনেকেই তা নিয়ে প্রশ্ন তুলেছেন।

অভিনয়শিল্পী সংঘের বিবৃতিদ্বিতীয়ত, এটি হুবহু কপি করা হয়েছে টেলিভিশনের অভিনয়শিল্পী সংঘের বিবৃতি। সহিংসতাকে এড়িয়ে দেওয়া সে বিবৃতি নিয়ে ইতোমধ্যে সমালোচনা হয়েছে।

তৃতীয়ত, নিপুণের বিবৃতিতেও একইভাবে সহিংসতা ও নিহত হওয়ার মতো ঘটনা এড়িয়ে যাওয়া হয়েছে।

প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
বছর পাঁচেক ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন জনপ্রিয় টিভি উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন। এরইমধ্যে সম্প্রতি নতুন করে ভিন্ন এক ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। এবার তাঁর শরীরে জরায়ু ক্যানসার শনাক্ত...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। মাস তিনেক ধরে একটি বেসরকারি ব্যাংকে চাকরি করছেন তিনি। অভিনয়ের পাশাপাশি তাঁর এই চাকরির খবর প্রকাশ্যে আসতেই আলোচনায় জাতীয় চলচ্চিত্র...
আফগানিস্তানে যেকোনো ধরণের বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে সম্প্রতি একটি আইন পাস হয়েছে দেশটিতে। ইসলামিক আইনে বিক্ষোভের কোনো স্থান নেই উল্লেখ করে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জাতীয়তাবাদের পরিচয় আমরা একাত্ব। সবার আগে বাংলাদেশি, এরপর ধর্মীয় পরিচয় পরে। ধর্মীয় পরিচয়ে নয় সংখ্যালঘু পরিচয়ে। ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার দর্শনে...
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র সঠিক পথেই অগ্রসর হচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখতে সফল হয়েছে তার প্রশাসন। সিবিএন নিউজকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর