‘মাথার ভেতর আপেল গাছ’ যাচ্ছে অস্ট্রেলিয়ায়

আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ০২:৫৬ পিএম

বাংলাদেশি চলচ্চিত্র ‘মাথার ভেতর আপেল গাছ’ প্রদর্শিত হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার মেলবোর্নে। ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্নের (আইএফএফএম) অফিসিয়াল মনোনয়ন পেয়েছে এটি। সিনেমাটির প্রথম প্রদর্শনী আগামী ২১ আগস্ট। নির্মাণ করেছেন ফজলে রাব্বী মৃধা। 

জানা যায়, সিনেমাটিতে বেশ কিছু প্রাপ্তবয়স্ক দৃশ্য রয়েছে। তবে সেসব দৃশ্য কেবল বিদেশিরাই দেখতে পারবেন। দেশে মুক্তির আগে অনেক দৃশ্যই বাদ দেওয়া হবে। 

মাথার ভেতর আপেল গাছ যৌথভাবে প্রযোজনা করেছেন বিজন ইমতিয়াজ, আরিফুর রহমান ও জসীম আহমেদ। সিনেমাটির ইংরেজি নাম ‘অ্যান অ্যাপল ট্রি ইনসাইড দ্য হেড’।

গল্পে দেখা যাবে, পরিবার নিয়ে সংগ্রামী মন্টুর গল্প। তার স্ত্রী ও সন্তান অ্যালঝেইমার রোগে আক্রান্ত। তাদের জীবন স্বাভাবিক রাখতে নানা রকম চেষ্টা করে যায় মন্টু। সেই অংশ হিসেবে বেছে নেওয়া হয় আপেল, যা খেলে ভালো হয়ে যাবে তারা। যদিও ওই আপেল সিনেমায় দেখানো হয়েছে রূপক হিসেবে। 

বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোস্তফা মনওয়ার, জয়িতা মহলানবিশ, সোহাগ মৃধা, এ কে আজাদ সেতু প্রমুখ। নির্মাতা ফজলে রাব্বী মৃধা জানিয়েছেন, প্রায় ৫ বছর আগে শেষ হয়েছিল সিনেমাটির শুটিং। তবে পোস্ট প্রোডাকশনের কাজ করতে অনেকটা সময় চলে গেছে। বর্তমানে এটি আন্তর্জাতিক বিভিন্ন উৎসবে প্রদর্শনের জন্য প্রস্তুত।

প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
প্রভা মনে করেন, শিল্পী পরিচয় কখনও লজ্জার বিষয় হতে পারে না। বরং যে পরিচয় একজন মানুষকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ ও মানুষের ভালোবাসা এনে দিয়েছে, সেই পরিচয়ের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত। সোমবার (৩১...
অভিনেতা জানান, সোমবার (২৪ আগস্ট) রাতে ঢাকা থেকে ফরিদপুরের বাড়িতে এসে ঘরে কোনো বিদ্যুৎ না পেয়ে তাঁর সন্দেহ হয়। পরে বাড়ির বাইরে গিয়ে দেখতে পান বিদ্যুতের তার কাটা রয়েছে। এরপর ছাদে গিয়ে দেখেন এসির...
বছর পাঁচেক ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন জনপ্রিয় টিভি উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন। এরইমধ্যে সম্প্রতি নতুন করে ভিন্ন এক ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। এবার তাঁর শরীরে জরায়ু ক্যানসার শনাক্ত...
জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নির্দিষ্ট উৎসের ওপর নির্ভর করতে চায় না সরকার। বরং ভিন্ন ভিন্ন উৎসের দিকে নজর দেওয়া হচ্ছে। এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ ও দলীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে অনৈক্য দেখা দিয়েছে বলে মত বিশিষ্টজনদের। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন না হওয়াও অনৈক্যের আরেক বড় কারণও বলছেন তারা। তবে সরকার এগিয়ে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর