মুক্তি পেল ডিপজলের ‘অমানুষ হলো মানুষ’

আপডেট : ২৪ আগস্ট ২০২৪, ০৩:৩১ পিএম

দেশের বর্তমান পরিস্থিতিতে অধিকাংশ সিনেমা হলই বন্ধ রয়েছে। কিছু হল খোলা থাকলেও সেভাবে দর্শক নেই। তবে এর মধ্যেই শুক্রবার (২৩ আগস্ট) মুক্তি পেয়েছে ডিপজলের নতুন ছবি ‘অমানুষ হলো মানুষ’। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর এটিই মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা। সারাদেশের ২১টি সিনেমা হলে মুক্তি পেয়েছে এটি।

নির্মাতা মনতাজুর রহমান আকবর পরিচালিত এই সিনেমায় ডিপজলের সঙ্গে জুটি বেঁধেছেন চিত্রনায়িকা মৌ খান। পাঁচ বছর আগে বড় পর্দায় অভিষেক হওয়া এই নায়িকার তৃতীয় সিনেমা এটি।

এরইমধ্যে নতুন দুটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন মৌ খান। কয়েকদিন শুটিংও করেছেন। তিনি বলেন, ‘অনেক দিন তো অপেক্ষা করলাম। এখন থেকে নিয়মিত হব, আর সিদ্ধান্ত নিয়েছি ভালো বাজেট ও পরিচালকের ছবি ছাড়া কাজ করব না। বছরে দুটি হলেও ভালো ছবিতে অভিনয় করতে চাই।’

প্রসঙ্গত, অমানুষ হলো মানুষ সিনেমায় ডিপজল-মৌ ছাড়াও অভিনয় করেছেন বড় দা মিঠু, রাশেদা চৌধুরী, জ্যাকি আলমগীর, বকুল সওদাগর, কিরণ কুমার, সেলিম প্রমুখ।

দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
বিশ্বখ্যাত জাপানি রহস্য-লেখক কেইগো হিগাশিনো আর নেই। ৬৮ বছর বয়সে কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তাঁর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত...
নিহত দেলোয়ার ব্যাটারিচালিত রিকশা চালাতেন। আজ ভোরে কামারগোপ এলাকায় পূর্বপরিচিত রনির সঙ্গে মাদক সেবন নিয়ে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রনি ইট দিয়ে দেলোয়ারের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।...
বর্তমান সরকার জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে কিছু নির্দিষ্ট উৎসের উপর নির্ভর করতে চায় না। এক্ষেত্রে নতুন অর্থনৈতিক মডেলে ভিন্ন ভিন্ন উৎসের দিকে মনোযোগ দেওয়া হচ্ছে। পাশাপাশি নাগরিক সুবিধা বাড়াতে...
নেত্রকোণায় পাচারের সময় দুই হ্যান্ডট্রলি ভর্তি সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় হ্যান্ডট্রলিটির দুই চালককে আটক করা হয়। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকায় এই চাল জব্দ ও...
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, ‘যেকোনো সময়ের তুলনায় এখন গণমাধ্যমের স্বাধীনতা বেশি রয়েছে।’ শুক্রবার দুপুরে নেত্রকোণার কেন্দুয়া ক্লাবের মিলনায়তনে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর