সুখবর দিলেন সানী-মৌসুমী

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৬ পিএম

সুখবর এলো ওমর সানী-মৌসুমীর কাছ থেকে! এই তারকা দম্পতি সিনে পর্দার বাইরে নানা ধরনের ব্যবসায় যুক্ত। ২০২২ সালে রাজধানীর গুলশানে ‘চাপওয়ালা’ নামে একটি রেস্টুরেন্ট চালু করেন সানী-মৌসুমীর একমাত্র ছেলে ফারদিন এহসান স্বাধীন। সে বছরই ডিসেম্বরে রাজধানীর আফতাব নগরীতে চালু হয় এর দ্বিতীয় শাখা। এরপর সাভারেও আরও একটি শাখা খোলা হয়।

তারই ধারাবাহিকতায় এবার ধামরাইয়ের বাথুলীতে ‘চাপওয়ালা শ্বশুরবাড়ি’ নামে আরও একটি রেস্টুরেন্ট ও পার্টি সেন্টার খুলেছেন সানী-মৌসুমী। গতকাল শুক্রবার ধামরাইয়ের বাথুলী বাসস্ট্যান্ড এলাকায় এটি উদ্বোধন করেন ওমর সানী।

এদিকে মৌসুমী এখন আমেরিকায় অবস্থান করছেন।  সেখান থেকে এক ভিডিওবার্তায় বললেন, ‘যারা আমাদের চাপওয়ালাতে সবসময়ে গিয়েছেন, তাদের কৃতজ্ঞতা ও শ্রদ্ধা। যারা আসেননি কখনও তাদের কাছে আমার প্রত্যাশা, কখনও আসবেন আমাদের ছোট্ট রেস্টুরেন্টে। এই ভিডিওটি যেই মেসেজ দেওয়ার জন্য করেছি তা হলো-বাথুলীতে আমাদের আরও একটি রেস্টুরেন্ট ওপেন হচ্ছে, চাপওয়ালার শ্বশুরবাড়ি নামে। এখানে ভাত, খিচুড়ি, পোলাও এরকম বাংলা খাবারের সমারোহ থাকবে। থাকবে গরু ভুনা, মুরগি ভুনা, ভর্তা-ভাজি, ডাল। পাশাপাশি থাকবে স্পেশাল চাপ ও অন্যান্য জনপ্রিয় আইটেমগুলো।’ 
তিনি আরও বলেন, ‘অনেকেই বলেছিলেন, আপনারা শুধু শহর-ভিত্তিক রেস্টুরেন্ট করেন, এদিকটায় করেন না। সেই চাহিদার কথা মাথায় রেখেই এটা করা। আশা করি, আপনারা এলাকাবাসী পাশে থাকবেন, তাহলে আমাদের এই কষ্ট সার্থক হবে।’

মৌসুমী আরও বলেন, ‘রেস্টুরেন্টে ওমর সানী প্রচুর সময় দেয়। ও অনেক ভালোবাসে কাজ করতে। রেস্টুরেন্ট তার ভালোবাসার জায়গা। তাকে উৎসাহিত করার জন্য আপনারা আসবেন। দেখা হবে, আড্ডা হবে। আমন্ত্রণ রইল।’ 

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা ও সম্মাননা অর্জনের পর এবার দেশের দর্শকদের সামনে আসছে মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের ৫টি আধুনিক প্রেক্ষাগৃহে মুক্তি...
সম্প্রতি আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসিকে নিয়ে মন্তব্য করে তোপের মুখে পড়েছেন চিত্রনায়ক ওমর সানী। তাঁকে উদ্দেশ্য করে গতকাল সামাজিকমাধ্যমে একটি কৌতূকপূর্ণ পোস্ট দেন অভিনেতা-উপস্থাপক শাহরিয়ার...
সম্প্রতি ফুটবল তারকা লিওনেল মেসিকে নিয়ে চিত্রনায়ক ওমর সানীর একটি মন্তব্যকে কেন্দ্র করে সামাজিকমাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। এবার সেই বিতর্কে যেন নতুন মাত্রা যোগ করলেন অভিনেতা-উপস্থাপক...
বিয়ের বয়স মাত্র পাঁচদিন! গত ৫ জুলাই ঘরোয়া আয়োজনে প্রেমিকা গৌরীর স্প্র্যাটের সঙ্গে বিয়ে সেরেছেন আমির খান। সেই বিয়ের আমেজে এবার আরও এক সুখবর ভাগ করে নিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। অস্ট্রেলিয়া থেকে...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর