বন্ধ হয়ে গেল ইধিকার নতুন ছবির শুটিং

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৯ এএম

ইধিকা পাল। ছবি: ফেসবুক থেকে নেওয়া

টলিউডের ছোটপর্দার পরিচিত মুখ ইধিকা পাল। তবে চলচ্চিত্রে তাঁর অভিষেক হয়েছে ঢালিউড ছবির মাধ্যমে। ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘প্রিয়তমা’য় সুপারস্টার শাকিব খানের বিপরীতে দেখা যায় তাঁকে। বাংলাদেশেও এই সুবাদে তিনি পেয়েছেন পরিচিতি।

প্রিয়তমার আগে পশ্চিমবঙ্গের আরও একটি সিনেমায় অভিনয় করেছিলেন এই অভিনেত্রী। কিন্তু সেটি মুক্তি পায়নি। এদিকে, ঢালিউডের সিনেমাটি সুপারহিট হওয়ায় টলিউডেও সাড়া পাচ্ছেন তিনি। যুক্ত হয়েছেন সোহম চক্রবর্তীর বিপরীতে ‘বহুরূপ’ নামের একটি সিনেমায়।

গত মাসে এর কাজও শুরু হয়েছিল। কিন্তু বেশিদিন লাইট ক্যামেরা চলেনি। বন্ধ হয়ে গেছে শুটিং। গুঞ্জন উঠেছে—পারিশ্রমিক বকেয়া থাকায় বন্ধ রয়েছে ছবিটির কাজ। 

জানানো হয়েছিল, এই ছবিতে সোহমকে নতুনভাবে আবিষ্কার করবেন দর্শক। কারণ, এতে অভিনেতাকে দেখা যাবে ৭টি আকর্ষণীয় লুকে। ফলে সিনেমাটির ঘোষণার পর থেকেই দর্শকের কৌতূহল তৈরি হয়েছে।

কিন্তু এখন ছবির শুটিং বন্ধ। এ বিষয়ে অবশ্য পরিচালক আকাশ মালাকার বলছেন ভিন্ন কথা! তিনি বকেয়া পারিশ্রমিক-সংক্রান্ত জটিলতার কথা স্বীকার করলেও শুটিং যে বন্ধ রয়েছে, তা মানতে নারাজ।

সোহম ও ইধিকা। ছবি: সংগৃহীত

একটি ভারতীয় সংবাদমাধ্যমকে এই নির্মাতা বলেন, ‘পারিশ্রমিক বাকি থাকায় সমস্যা হয়েছিল। প্রযোজকেরা পরে সেই সমস্যার সমাধান করে ফেলেছেন। আর ছবির শুটিং বন্ধ হয়ে গিয়েছে বলে গুজব ছড়ানো হচ্ছে।’

তিনি জানান, ছবিটির আরও তিন দিনের শুটিং বাকি রয়েছে। বলেন, ‘আমাদের শুটিং শেষ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু মাঝে বৃষ্টির জন্য পিছিয়ে যায়।’ 

নির্মাতা আকাশ আরও জানান, কলাকুশলীদের থেকে সময় পাওয়া গেলে চলতি মাসের মধ্যেই বাকি শুটিং তিনি শেষ করে ফেলতে পারবেন।

এ সিনেমায় সোহম-ইধিকা ছাড়াও অন্যান্য চরিত্রে রয়েছেন কমলেশ্বর মুখোপাধ্যায়, লোকনাথ দে, ভরত কল প্রমুখ। বছরের শেষদিকে এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর