‘ইউ’ গ্রেড পেল দীঘির ছবি

আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ০২:০৯ পিএম

সিনেমা হলে বসতে যাচ্ছে বছরের সবচেয়ে বড় বিয়ের আয়োজন! হালের আলোচিত অভিনেত্রী দীঘির বিয়ে বলে কথা! সব ধরনের প্রস্তুতি ছিল আগে থেকেই। শুধু আয়োজনটি সিনেমা হলে হওয়ার জন্য প্রয়োজন ছিল অনুমতির। এবার পাওয়া মিলল সেটিও; এর ফলে আয়োজনে আর কোনো বাধা রইল না।

অভিনেত্রী দীঘির এই বিয়ে হবে বড় র্পদায়, অর্থাৎ সিনেমায়। যার শিরোনাম ‌‘৩৬-২৪-৩৬’। বুধবার (৩০ অক্টােবর) বিকেলে কোনো দৃশ্য কাটা ছাড়াই সেন্সর সার্টিফিকিশেন বোর্ডের ‘ইউ’ (ইউনিভার্সাল) গ্রেড পেয়েছে এটি। অর্থাৎ সিনেমাটি সব বয়সী দর্শকরা দেখতে পাবেন।

প্রচলতি আছে যে, ‘হাজার কথা না হলে নাকি বিয়ে হয় না’। পর্দার বিয়ে হলেও দীঘির ক্ষেত্রে এর ব্যতিক্রম হচ্ছে না। বড় র্পদায় বধূ বেশে কবে আসছেন এই নায়িকা—তা নিয়ে চলছে নানা পর্যায়ের কথাবার্তা। এ ছাড়া সামাজিক মাধ্যমে ‘বিয়ের কার্ড’ প্রকাশ করে তো রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন তিনি! 

সিনেমাটির পোস্টার। ছবি: চরকি

তবে সিনেমাটি কবে মুক্তি পাচ্ছে—তা এখনই জানাতে নারাজ এর প্রযোজক ও ওটিটি প্ল্যাটফর্ম চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি। তিনি জানান, শিগগিরই মুক্তির তারিখ ঘোষণা করা হবে।

রেজাউর রহমানের পরিচালনায় সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি, সৈয়দ জামান শাওন, কারিনা কায়সার প্রমুখ। নির্মাতার সঙ্গে এর চিত্রনাট্য লিখেছেন কারিনা কায়সার ও মোনতাসির মান্নান।

এদিকে, সিনেমাটির মুক্তির তারিখ চূড়ান্ত না হলেও ইউ গ্রেডের সার্টিফিকেট হাতে পেয়ে উচ্ছ্বসিত এর শিল্পী-কলাকুশলীরা। পর্দায় প্রিয়ন্তী চরিত্রের অভিনয় করেছেন দীঘি। অধিকাংশ সময়ই তাকে বিয়ের সাজ ও আমেজে দেখা যাবে।

সেটে রেজাউরের (মাঝে) সঙ্গে তানভীর ও শাওন। ছবি: চরকি

দীঘি বলেন, ‘সবকিছু মিলিয়ে আমি খুব খুশি, খুব ভালো লাগছে। এমন চরিত্র আগে করা হয়নি, এমন রম-কম ঘরানার কাজও আগে করিনি। যে আয়োজনে কাজটি করেছি, তাতে সিনেমাটি নিয়ে আমার প্রত্যাশা অনেক। তাই ভালোলাগার পাশাপাশি একটু ভয়ও লাগছে।’

এ সিনেমার মাধ্যমে বড় র্পদায় অভিষিক্ত হচ্ছেন সামাজিক মাধ্যমের পরিচিত মুখ কারিনা কায়সার। ‘৩৬-২৪-৩৬’ সেন্সর পাওয়ার কথা জানার পর তিনি বলেন, ‘আমি যতটা খুশি তার চেয়ে বেশি নার্ভাস। ফারুকী ভাই (মোস্তফা সরয়ার ফারুকী) ও তিশা আপুর (নুসরাত ইমরোজ তিশা) কাছে কৃতজ্ঞ যে, তারা আমার মধ্যে শ্রেয়াকে খুঁজে পেয়েছেন। কখনো ভাবিনি যে, আমাকে বড় র্পদায় দেখা যাবে। এখন সেই স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আমিও অপক্ষো করছি স্বপ্ন-পূরণ দেখার জন্য।’ 

শুধু কারিনাই নন, বড় পর্দায় এটি পরিচালক রেজাউরেরও প্রথম সিনেমা। তিনি বললেন, ‘আমি খুবই এক্সাইটেড। সিনেমা হলে এমন জনরার সিনেমা শেষ কবে এসেছে, আমার মনে নেই। রম-কম, ফিল গুড ঘরানার সিনেমা আমার খুব পছন্দের এবং সেই ধরনের একটা সিনেমাই আমার প্রথম সিনেমা হিসেবে মুক্তির অনুমতি পেয়েছে, এজন্য আমি খুব খুশি।’

সিনেমাটির মূল চরিত্রে অভিনয় করেছেন প্রার্থনা ফারদীন দীঘি, সৈয়দ জামান শাওন ও কারিনা কায়সার। এতে সম্পর্ক এবং অনুভূতির নানা দিক উঠে আসছে, যা ‘মিনিস্ট্রি অফ লাভ’ প্রজেক্টের পঞ্চম সিনেমা। আরও অভিনয় করছেনে গোলাম কিবরিয়া তানভীর, মিলি বাশার, মানস বন্দ্যোপাধ্যায়, শহীদুল আলম সাচ্চু, রোজী সিদ্দিকী, শামীমা নাজনীন, আবু হুরায়রা তানভীরসহ অনেকে। 

এর আগে মিনিস্ট্রি অফ লাভ প্রজেক্টের আওতায় মুক্তি পেয়েছে ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’, ‘মনোগামী’, ‘কাছের মানুষ দূরে থুইয়া’ ও ‘ফরগেট মি নট’।

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর